কলকাতা/বনগাঁ: বাংলাদেশের তরুণ রাজনৈতিক নেতা ও ছাত্র আন্দোলনের অন্যতম মুখ Osman Hadi হত্যা মামলার তদন্তে বড় সাফল্য পেল পশ্চিমবঙ্গ পুলিশ। তিন মাস পর এই হত্যাকাণ্ডে জড়িত দুই বাংলাদেশিকে উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগির হোসেন। প্রাথমিকভাবে জানা গেছে, তারা বাংলাদেশের পটুয়াখালি ও ঢাকার বাসিন্দা। হত্যাকাণ্ডের পর মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে ঢুকে পশ্চিমবঙ্গের সীমান্ত জেলা বনগাঁয় গা ঢাকা দিয়েছিল তারা।
নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসটিএফ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে পুরো চক্র সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর।
উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে ঢাকার অদূরে পুরাতন কালভার্ট রোড এলাকায় দুপুরে নামাজ পড়ে ফেরার পথে প্রকাশ্যে গুলি করে খুন করা হয় ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও ছাত্র আন্দোলনের নেতা ওসমান হাদিকে। সেই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ জুড়ে।
তিন মাস ধরে তদন্ত চলার পর অবশেষে এই হত্যাকাণ্ডের দুই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ। তদন্তকারী সংস্থার মতে, এই গ্রেপ্তারির ফলে হাদি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে।
বিষয় : Kolkata Bangladesh Osman Hadi

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন