Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রাজনীতির আঙিনায় রাজীব কুমারের ‘ডেবিউ’: সোমবার নির্বাচন কমিশনারের দরজায় তৃণমূলের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬
রাজনীতির আঙিনায় রাজীব কুমারের ‘ডেবিউ’: সোমবার নির্বাচন কমিশনারের দরজায় তৃণমূলের প্রতিনিধিদল

কলকাতা: রাজ্য রাজনীতিতে এ এক নতুন সমীকরণ। প্রশাসনিক কাজের দীর্ঘ অভিজ্ঞতার শেষে এবার পুরোদস্তুর রাজনৈতিক ময়দানে নামছেন প্রাক্তন পুলিশকর্তা রাজীব কুমার। সোমবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে তৃণমূলের যে তিন সদস্যের প্রতিনিধি দল থাকছে, সেখানে অন্যতম মুখ রাজীব কুমার! তাঁর সঙ্গে থাকবেন রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম এবং চন্দ্রিমা ভট্টাচার্য।


তৃণমূলের রাজ্যসভা প্রার্থী হিসাবে ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন প্রাক্তন ডিজি রাজীব কুমার। তবে, এই প্রথম কোনও রাজনৈতিক দলের সরাসরি প্রতিনিধি হয়ে কমিশনের মুখোমুখি হতে চলেছেন তিনি। প্রশাসনিক জটিলতা এবং ভোটারতালিকা সংক্রান্ত আইনকানুন তাঁর নখদর্পণে থাকায়, দলের হয়ে সওয়াল করার ক্ষেত্রে তাঁকে ‘তুরুপের তাস’ হিসাবে দেখছে ঘাসফুল শিবির।


রবিবার রাতেই কলকাতায় পা রাখছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সঙ্গে থাকছেন দুই কমিশনার সুখবীর সিং সাঁধু এবং বিবেক যোশি। সোমবার সকালে জ্ঞানেশ তাঁর দিন শুরু করবেন কালীঘাট মন্দিরে পুজো দিয়ে। সেখান থেকে ফিরেই সকাল ১০টায় রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসবেন তিনি। তিনদিনের এই সফরে ভোটারতালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়েই মূলত আলোচনা হবে।


ভোটারতালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে রাজ্য ও কেন্দ্রের সংঘাত এখন তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, 'লজিক্যাল ডিসক্রিপেন্সি'-র নামে প্রায় ৬০ লক্ষ মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত করে তোলা হয়েছে। এই ইস‍্যুতেই গত শুক্রবার থেকে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন তিনি। এই উত্তপ্ত আবহের মধ্যেই সোমবারের বৈঠকে তৃণমূল প্রতিনিধিদল কী ভূমিকা নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


রাজনীতির আঙিনায় রাজীব কুমারের ‘ডেবিউ’: সোমবার নির্বাচন কমিশনারের দরজায় তৃণমূলের প্রতিনিধিদল

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image
কলকাতা: রাজ্য রাজনীতিতে এ এক নতুন সমীকরণ। প্রশাসনিক কাজের দীর্ঘ অভিজ্ঞতার শেষে এবার পুরোদস্তুর রাজনৈতিক ময়দানে নামছেন প্রাক্তন পুলিশকর্তা রাজীব কুমার। সোমবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে তৃণমূলের যে তিন সদস্যের প্রতিনিধি দল থাকছে, সেখানে অন্যতম মুখ রাজীব কুমার! তাঁর সঙ্গে থাকবেন রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম এবং চন্দ্রিমা ভট্টাচার্য।তৃণমূলের রাজ্যসভা প্রার্থী হিসাবে ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন প্রাক্তন ডিজি রাজীব কুমার। তবে, এই প্রথম কোনও রাজনৈতিক দলের সরাসরি প্রতিনিধি হয়ে কমিশনের মুখোমুখি হতে চলেছেন তিনি। প্রশাসনিক জটিলতা এবং ভোটারতালিকা সংক্রান্ত আইনকানুন তাঁর নখদর্পণে থাকায়, দলের হয়ে সওয়াল করার ক্ষেত্রে তাঁকে ‘তুরুপের তাস’ হিসাবে দেখছে ঘাসফুল শিবির।রবিবার রাতেই কলকাতায় পা রাখছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সঙ্গে থাকছেন দুই কমিশনার সুখবীর সিং সাঁধু এবং বিবেক যোশি। সোমবার সকালে জ্ঞানেশ তাঁর দিন শুরু করবেন কালীঘাট মন্দিরে পুজো দিয়ে। সেখান থেকে ফিরেই সকাল ১০টায় রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসবেন তিনি। তিনদিনের এই সফরে ভোটারতালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়েই মূলত আলোচনা হবে।ভোটারতালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে রাজ্য ও কেন্দ্রের সংঘাত এখন তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, 'লজিক্যাল ডিসক্রিপেন্সি'-র নামে প্রায় ৬০ লক্ষ মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত করে তোলা হয়েছে। এই ইস‍্যুতেই গত শুক্রবার থেকে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন তিনি। এই উত্তপ্ত আবহের মধ্যেই সোমবারের বৈঠকে তৃণমূল প্রতিনিধিদল কী ভূমিকা নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার