Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ফেনীতে অটোরিকশা চালক শান্ত সাহা নিহত, ফের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে প্রশ্ন

সংবাদদাতা, ঢাকা
সংবাদদাতা, ঢাকা
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬
ফেনীতে অটোরিকশা চালক শান্ত সাহা নিহত, ফের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ঢাকাঃ বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হয়েছিল, তবে একের পর এক হিংসাত্মক ঘটনার খবর সামনে আসায় সেই আশায় কিছুটা ধাক্কা লেগেছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।


রবিবার (৮ মার্চ) ফেনীতে ছিনতাইকারীদের ধাক্কায় শান্ত কুমার সাহা (১৬) নামে এক হিন্দু কিশোর অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ফেনী শহরের লালপোল এলাকার কাছে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে স্টার লাইন ফিলিং স্টেশনের পশ্চিম পাশে।


নিহত শান্ত সাহা ফেনী সদর উপজেলার হকদি বালিগাঁও গ্রামের বাসিন্দা কানু কুমার সাহার ছেলে। পরিবার সূত্রে জানা গিয়েছে, পড়াশোনার পাশাপাশি বাবার অটোরিকশা চালিয়ে সংসারে কিছুটা সাহায্য করত শান্ত।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় ফেনী শহর থেকে দু’জন যাত্রীকে অটোরিকশায় তুলে বালিগাঁওয়ের দিকে যাচ্ছিল শান্ত। স্টার লাইন ফিলিং স্টেশনের সামনে পৌঁছতেই যাত্রীবেশী কয়েকজন ছিনতাইকারী তাকে ধাক্কা মেরে রাস্তার পাশের একটি ডোবায় ফেলে দেয় এবং অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করে।

ডোবা থেকে উঠে নিজের অটোরিকশার পিছু ধাওয়া করলে ছিনতাইকারীরা আবারও তাকে ধাক্কা দেয়। ঠিক সেই সময় পিছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় কিশোরটির।

নিহতের খুড়তুতো ভাই রিপন সাহা দাবি করেছেন, ঘটনাটি নিছক ছিনতাই নয়, বরং পরিকল্পিত হত্যাও হতে পারে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।


ফেনী জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের মতে, মহাসড়কের আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখলে ঘটনার রহস্য উদঘাটন হতে পারে।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা বা হত্যার একাধিক অভিযোগ সামনে আসায় তাদের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও সক্রিয় পদক্ষেপ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

বিষয় : NEWBORN BABYDEATH BangladeshNews JUSTICEFORSHANTO SAHA MURDERCASE SAFETYISSUES

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ফেনীতে অটোরিকশা চালক শান্ত সাহা নিহত, ফের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে প্রশ্ন

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image
ঢাকাঃ বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হয়েছিল, তবে একের পর এক হিংসাত্মক ঘটনার খবর সামনে আসায় সেই আশায় কিছুটা ধাক্কা লেগেছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।রবিবার (৮ মার্চ) ফেনীতে ছিনতাইকারীদের ধাক্কায় শান্ত কুমার সাহা (১৬) নামে এক হিন্দু কিশোর অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ফেনী শহরের লালপোল এলাকার কাছে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে স্টার লাইন ফিলিং স্টেশনের পশ্চিম পাশে।নিহত শান্ত সাহা ফেনী সদর উপজেলার হকদি বালিগাঁও গ্রামের বাসিন্দা কানু কুমার সাহার ছেলে। পরিবার সূত্রে জানা গিয়েছে, পড়াশোনার পাশাপাশি বাবার অটোরিকশা চালিয়ে সংসারে কিছুটা সাহায্য করত শান্ত।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় ফেনী শহর থেকে দু’জন যাত্রীকে অটোরিকশায় তুলে বালিগাঁওয়ের দিকে যাচ্ছিল শান্ত। স্টার লাইন ফিলিং স্টেশনের সামনে পৌঁছতেই যাত্রীবেশী কয়েকজন ছিনতাইকারী তাকে ধাক্কা মেরে রাস্তার পাশের একটি ডোবায় ফেলে দেয় এবং অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করে।ডোবা থেকে উঠে নিজের অটোরিকশার পিছু ধাওয়া করলে ছিনতাইকারীরা আবারও তাকে ধাক্কা দেয়। ঠিক সেই সময় পিছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় কিশোরটির।নিহতের খুড়তুতো ভাই রিপন সাহা দাবি করেছেন, ঘটনাটি নিছক ছিনতাই নয়, বরং পরিকল্পিত হত্যাও হতে পারে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।ফেনী জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয়দের মতে, মহাসড়কের আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখলে ঘটনার রহস্য উদঘাটন হতে পারে।সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা বা হত্যার একাধিক অভিযোগ সামনে আসায় তাদের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও সক্রিয় পদক্ষেপ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার