Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ক্যানভাসে ‘ভ্যানিশ কুমার’! তুলি হাতে মুখ্য নির্বাচন কমিশনারকে নজিরবিহীন আক্রমণ মমতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬
ক্যানভাসে ‘ভ্যানিশ কুমার’! তুলি হাতে মুখ্য নির্বাচন কমিশনারকে নজিরবিহীন আক্রমণ মমতার

কলকাতা: ধর্মতলার ধরনামঞ্চে এবার রাজনীতির লড়াইয়ে হাতিয়ার হল রং-তুলি। এসআইআর ইস্যুতে কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়ে এবার ক্যানভাসে অভিনব প্রতিবাদ জানালেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুলি হাতে তিনি এঁকে ফেললেন ‘ভ্যানিশ কুমার’কে! যা সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা বলেই মনে করছে রাজনৈতিক মহল।


ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনামঞ্চে বসে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ছবি আঁকেন। সেখানে ইংরেজি হরফে বড় করে লেখা ছিল ‘SIR’। তার নীচেই তিনি লেখেন ‘Vanish Kumar’। ছবির ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ছবির পাশে আঁকা দুটি মালা মূলত এসআইআর-এ মৃত ব্যক্তিদের প্রতি তাঁর শ্রদ্ধার্ঘ্য। মমতার দাবি, সমস্ত তথ্য ও ‘ডেডবডি’গুলি ভ্যানিশ বা গায়েব করে দেওয়া হয়েছে, তাই এই নামকরণ। তিনি স্পষ্ট জানান, এই ছবি সম্পূর্ণ প্রতীকী এবং এর মাধ্যমে একটি বিশেষ বার্তাই দিতে চেয়েছেন তিনি!


এছাড়াও, ধরনামঞ্চ থেকে বিজেপিকে ফের তীব্র আক্রমণ করেন তৃণমূলনেত্রী। গেরুয়া শিবিরকে ‘ভীতু’ ও ‘কাপুরুষের দল’ বলে কটাক্ষ করেন তিনি। দাবি করেন, বিজেপির জনসমর্থন নেই বলেই তারা কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে। মানুষের সমর্থন না থাকায় বিজেপি এখন ভয় পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।


প্রসঙ্গত, এসআইআর ইস্যুতে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূলের এই প্রতিবাদ কর্মসূচি মঙ্গলবার পঞ্চম দিনে পা দিল। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই অবস্থানে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই শামিল হয়েছেন। সোমবারের কর্মসূচির শেষে মমতা জানিয়ে দেন, এই ধরনা এখনই শেষ হচ্ছে না, চলবে আরও কিছুদিন। 


একদিকে, নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ যখন কলকাতায় বসে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নীল নকশা তৈরি করছে, ঠিক সেই সময়ে মমতার এই ‘ভ্যানিশ কুমার’ অঙ্কন রাজ্যের রাজনৈতিক উত্তাপকে কয়েক গুণ বাড়িয়ে দিল বলেই মনে করছে অভিজ্ঞ মহল। 

বিষয় : Mamata Banerjee #ElectionCommission #WestBengal #GyaneshKumar #Kalighat #BreakingNews #WestBengalPolitics #VoterList #KolkataUpdate #Election2026 gyaneshkumar

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ক্যানভাসে ‘ভ্যানিশ কুমার’! তুলি হাতে মুখ্য নির্বাচন কমিশনারকে নজিরবিহীন আক্রমণ মমতার

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image
কলকাতা: ধর্মতলার ধরনামঞ্চে এবার রাজনীতির লড়াইয়ে হাতিয়ার হল রং-তুলি। এসআইআর ইস্যুতে কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়ে এবার ক্যানভাসে অভিনব প্রতিবাদ জানালেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুলি হাতে তিনি এঁকে ফেললেন ‘ভ্যানিশ কুমার’কে! যা সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা বলেই মনে করছে রাজনৈতিক মহল।ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনামঞ্চে বসে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ছবি আঁকেন। সেখানে ইংরেজি হরফে বড় করে লেখা ছিল ‘SIR’। তার নীচেই তিনি লেখেন ‘Vanish Kumar’। ছবির ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ছবির পাশে আঁকা দুটি মালা মূলত এসআইআর-এ মৃত ব্যক্তিদের প্রতি তাঁর শ্রদ্ধার্ঘ্য। মমতার দাবি, সমস্ত তথ্য ও ‘ডেডবডি’গুলি ভ্যানিশ বা গায়েব করে দেওয়া হয়েছে, তাই এই নামকরণ। তিনি স্পষ্ট জানান, এই ছবি সম্পূর্ণ প্রতীকী এবং এর মাধ্যমে একটি বিশেষ বার্তাই দিতে চেয়েছেন তিনি!এছাড়াও, ধরনামঞ্চ থেকে বিজেপিকে ফের তীব্র আক্রমণ করেন তৃণমূলনেত্রী। গেরুয়া শিবিরকে ‘ভীতু’ ও ‘কাপুরুষের দল’ বলে কটাক্ষ করেন তিনি। দাবি করেন, বিজেপির জনসমর্থন নেই বলেই তারা কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে। মানুষের সমর্থন না থাকায় বিজেপি এখন ভয় পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।প্রসঙ্গত, এসআইআর ইস্যুতে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূলের এই প্রতিবাদ কর্মসূচি মঙ্গলবার পঞ্চম দিনে পা দিল। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই অবস্থানে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই শামিল হয়েছেন। সোমবারের কর্মসূচির শেষে মমতা জানিয়ে দেন, এই ধরনা এখনই শেষ হচ্ছে না, চলবে আরও কিছুদিন। একদিকে, নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ যখন কলকাতায় বসে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নীল নকশা তৈরি করছে, ঠিক সেই সময়ে মমতার এই ‘ভ্যানিশ কুমার’ অঙ্কন রাজ্যের রাজনৈতিক উত্তাপকে কয়েক গুণ বাড়িয়ে দিল বলেই মনে করছে অভিজ্ঞ মহল। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার