Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নেপালে ‘বালেন্দ্র-ঝড়’: পুরোনোদের ধরাশায়ী করে ক্ষমতায় তরুণ প্রজন্মের আরএসপি!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬
নেপালে ‘বালেন্দ্র-ঝড়’: পুরোনোদের ধরাশায়ী করে ক্ষমতায় তরুণ প্রজন্মের আরএসপি!

কাঠমাণ্ডু: হিমালয়কন্যা নেপালে ঘটে গেল রাজনৈতিক পালাবদল। গতানুগতিক পুরনো রাজনৈতিক দলগুলিকে কার্যত ধুয়েমুছে সাফ করে দিয়ে দেশটির শাসনক্ষমতায় বসতে চলেছে তরুণ প্রজন্মের পছন্দের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (RSP)। ভোটগণনা শেষে দেখা যাচ্ছে, কাঠমাণ্ডুর প্রাক্তন মেয়র বালেন্দ্র শাহের নেতৃত্বাধীন এই দল নেপালের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস’-এ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।


নেপালের ২৭৫ আসনের পার্লামেন্টে প্রত্যক্ষ ও পরোক্ষ - এই দুই পদ্ধতিতেই ভোট হয়েছে। ফলাফল বলছে, প্রত্যক্ষ নির্বাচনে (১৬৫ আসন) আরএসপি জিতেছে ১২৫টি আসনে। একইসঙ্গে, সমানুপাতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে (১১০ আসন) ভোট শতাংশের (৪৮%) নিরিখে আরও প্রায় ৫২টি আসন পেতে পারে বালেন্দ্রর দল। অর্থাৎ - সব মিলিয়ে আরএসপি-র আসন সংখ্যা ১৭৫ ছাড়িয়ে যেতে পারে। যা সরকার গড়ার জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে অনেক বেশি। অন্যদিকে, নেপালি কংগ্রেস পেয়েছে ১৬.২ শতাংশ ভোট। প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল সিপিএন-ইউএমএল (১৩.৫%) এবং পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ডের দল (৭.৪%) বড় ব্যবধানে পিছিয়ে পড়েছে। রাজতন্ত্রপন্থীরা কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।


আরএসপির এই বিপুল জয়ের ইঙ্গিত মিলতেই সোমবার দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে টেলিফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরএসপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী বালেন্দ্র শাহ এবং দলের চেয়ারম্যান রবি লামেছানেকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়ায় লেখেন: “নেপালের নির্বাচনে সাফল্যের জন্য রবি লামেছানে ও বালেন্দ্র শাহকে অভিনন্দন জানিয়েছি। ভারত পারস্পরিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমি আত্মবিশ্বাসী, আমাদের যৌথ উদ্যোগে ভারত-নেপাল সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে।”


রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নেপালের সাধারণ মানুষ দুর্নীতি ও স্থিতাবস্থার পরিবর্তে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। ‘জেন-জি’ বা তরুণ ভোটারদের ব্যাপক সমর্থনই বালেন্দ্র শাহের এই ঐতিহাসিক জয়ের মূল চাবিকাঠি। যদিও চূড়ান্ত সরকারি ফল ঘোষণা করতে নির্বাচন কমিশন আরও কয়েক দিন সময় নেবে। তবে, নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসাবে বালেন্দ্র শাহের অভিষেক এখন কেবলই সময়ের অপেক্ষা।



বিষয় : Balendra Shah nepalnews newrsp kathmandu

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


নেপালে ‘বালেন্দ্র-ঝড়’: পুরোনোদের ধরাশায়ী করে ক্ষমতায় তরুণ প্রজন্মের আরএসপি!

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image
কাঠমাণ্ডু: হিমালয়কন্যা নেপালে ঘটে গেল রাজনৈতিক পালাবদল। গতানুগতিক পুরনো রাজনৈতিক দলগুলিকে কার্যত ধুয়েমুছে সাফ করে দিয়ে দেশটির শাসনক্ষমতায় বসতে চলেছে তরুণ প্রজন্মের পছন্দের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (RSP)। ভোটগণনা শেষে দেখা যাচ্ছে, কাঠমাণ্ডুর প্রাক্তন মেয়র বালেন্দ্র শাহের নেতৃত্বাধীন এই দল নেপালের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস’-এ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।নেপালের ২৭৫ আসনের পার্লামেন্টে প্রত্যক্ষ ও পরোক্ষ - এই দুই পদ্ধতিতেই ভোট হয়েছে। ফলাফল বলছে, প্রত্যক্ষ নির্বাচনে (১৬৫ আসন) আরএসপি জিতেছে ১২৫টি আসনে। একইসঙ্গে, সমানুপাতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে (১১০ আসন) ভোট শতাংশের (৪৮%) নিরিখে আরও প্রায় ৫২টি আসন পেতে পারে বালেন্দ্রর দল। অর্থাৎ - সব মিলিয়ে আরএসপি-র আসন সংখ্যা ১৭৫ ছাড়িয়ে যেতে পারে। যা সরকার গড়ার জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে অনেক বেশি। অন্যদিকে, নেপালি কংগ্রেস পেয়েছে ১৬.২ শতাংশ ভোট। প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল সিপিএন-ইউএমএল (১৩.৫%) এবং পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ডের দল (৭.৪%) বড় ব্যবধানে পিছিয়ে পড়েছে। রাজতন্ত্রপন্থীরা কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।আরএসপির এই বিপুল জয়ের ইঙ্গিত মিলতেই সোমবার দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে টেলিফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরএসপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী বালেন্দ্র শাহ এবং দলের চেয়ারম্যান রবি লামেছানেকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়ায় লেখেন: “নেপালের নির্বাচনে সাফল্যের জন্য রবি লামেছানে ও বালেন্দ্র শাহকে অভিনন্দন জানিয়েছি। ভারত পারস্পরিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমি আত্মবিশ্বাসী, আমাদের যৌথ উদ্যোগে ভারত-নেপাল সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে।”রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নেপালের সাধারণ মানুষ দুর্নীতি ও স্থিতাবস্থার পরিবর্তে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। ‘জেন-জি’ বা তরুণ ভোটারদের ব্যাপক সমর্থনই বালেন্দ্র শাহের এই ঐতিহাসিক জয়ের মূল চাবিকাঠি। যদিও চূড়ান্ত সরকারি ফল ঘোষণা করতে নির্বাচন কমিশন আরও কয়েক দিন সময় নেবে। তবে, নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসাবে বালেন্দ্র শাহের অভিষেক এখন কেবলই সময়ের অপেক্ষা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার