Hidden Stories (বাংলা)
সর্বশেষ

হরমুজ প্রণালীতে ভারতগামী মালবাহী জাহাজে ভয়াবহ হামলা, নিখোঁজ ৩ নাবিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬
হরমুজ প্রণালীতে ভারতগামী মালবাহী জাহাজে ভয়াবহ হামলা, নিখোঁজ ৩ নাবিক

তেহরান: পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির মাঝেই এবার হরমুজ প্রণালীর কাছে আক্রান্ত হল ভারতগামী একটি পণ্যবাহী জাহাজ। থাইল্যান্ডের পতাকাবাহী ওই জাহাজটিতে হামলার জেরে আগুন লেগে যায় বলে জানিয়েছে রয়্যাল থাই নেভি। জাহাজে থাকা ২০ জন নাবিককে উদ্ধার করা সম্ভব হলেও এখনও তিনজনের খোঁজ মেলেনি।


আক্রান্ত কার্গো জাহাজটির নাম ‘ময়ূরী নারী’। এটি থাইল্যান্ডের 'প্রেশাস শিপিং পিসিএল' নামক একটি সংস্থার মালিকানাধীন। জানা গিয়েছে, জাহাজটি সংযুক্ত আরব আমিরশাহীর (UAE) খালিফা বন্দর থেকে রওনা দিয়েছিল। এর গন্তব্য ছিল ভারতের গুজরাতের কাণ্ডলা বন্দর। হরমুজ প্রণালী অতিক্রম করার সময় হঠাৎই জাহাজটির উপর হামলা চালানো হয়। রয়্যাল থাই নেভির প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, জাহাজটির নীচের অংশ থেকে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া বেরোচ্ছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে নাবিকদের প্রাণ বাঁচাতে লাইফ বোটের সাহায্য নিতে হয়।


হামলার খবর পেয়েই দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে ওমানের নৌসেনা। তারা জাহাজ থেকে ২০ জন নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। তবে, বাকি তিনজন নাবিক এখনও নিখোঁজ থাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।


এই হামলাটি ড্রোন না কি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে চালানো হয়েছে, সেই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি থাই নৌসেনা। এমনকী, এখনও পর্যন্ত কোনও সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। কেন এবং কারা এই হামলা চালিয়েছে, তা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।


হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে ভারতগামী জাহাজে এই হামলা বিশ্ব বাণিজ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়াল।

বিষয় : Hormuz Tanker Explosion

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


হরমুজ প্রণালীতে ভারতগামী মালবাহী জাহাজে ভয়াবহ হামলা, নিখোঁজ ৩ নাবিক

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image
তেহরান: পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির মাঝেই এবার হরমুজ প্রণালীর কাছে আক্রান্ত হল ভারতগামী একটি পণ্যবাহী জাহাজ। থাইল্যান্ডের পতাকাবাহী ওই জাহাজটিতে হামলার জেরে আগুন লেগে যায় বলে জানিয়েছে রয়্যাল থাই নেভি। জাহাজে থাকা ২০ জন নাবিককে উদ্ধার করা সম্ভব হলেও এখনও তিনজনের খোঁজ মেলেনি।আক্রান্ত কার্গো জাহাজটির নাম ‘ময়ূরী নারী’। এটি থাইল্যান্ডের 'প্রেশাস শিপিং পিসিএল' নামক একটি সংস্থার মালিকানাধীন। জানা গিয়েছে, জাহাজটি সংযুক্ত আরব আমিরশাহীর (UAE) খালিফা বন্দর থেকে রওনা দিয়েছিল। এর গন্তব্য ছিল ভারতের গুজরাতের কাণ্ডলা বন্দর। হরমুজ প্রণালী অতিক্রম করার সময় হঠাৎই জাহাজটির উপর হামলা চালানো হয়। রয়্যাল থাই নেভির প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, জাহাজটির নীচের অংশ থেকে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া বেরোচ্ছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে নাবিকদের প্রাণ বাঁচাতে লাইফ বোটের সাহায্য নিতে হয়।হামলার খবর পেয়েই দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে ওমানের নৌসেনা। তারা জাহাজ থেকে ২০ জন নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। তবে, বাকি তিনজন নাবিক এখনও নিখোঁজ থাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।এই হামলাটি ড্রোন না কি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে চালানো হয়েছে, সেই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি থাই নৌসেনা। এমনকী, এখনও পর্যন্ত কোনও সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। কেন এবং কারা এই হামলা চালিয়েছে, তা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে ভারতগামী জাহাজে এই হামলা বিশ্ব বাণিজ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়াল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার