Hidden Stories (বাংলা)
সর্বশেষ

গ্যাস সিলিন্ডার মিলবে আড়াই দিনেই, অযথা আতঙ্কিত হবেন না! দেশবাসীকে আশ্বস্ত করে বড় ঘোষণা কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬
গ্যাস সিলিন্ডার মিলবে আড়াই দিনেই, অযথা আতঙ্কিত হবেন না! দেশবাসীকে আশ্বস্ত করে বড় ঘোষণা কেন্দ্রের

পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে ভারতে রান্নার গ্যাসের আকাল নিয়ে যে উদ্বেগের সৃষ্টি হয়েছে, তা নিয়ে মুখ খুলল কেন্দ্রীয় সরকার। বুধবার পেট্রলিয়াম মন্ত্রকের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, দেশে জ্বালানি পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। রান্নার গ্যাসের কোনও ঘাটতি নেই। তাই, সাধারণ মানুষকে ‘প্যানিক বুকিং’ বা আতঙ্কিত হয়ে অগ্রিম গ্যাস বুক না করার অনুরোধ জানানো হয়েছে।


পেট্রলিয়াম মন্ত্রকের যুগ্মসচিব সুজাতা শর্মা এদিন এক সাংবাদিক বৈঠকে জানান, বর্তমানে গ্যাস বুক করার ৪৮ থেকে ৬০ ঘণ্টার (দুই থেকে আড়াই দিন) মধ্যেই গ্রাহকের বাড়িতে সিলিন্ডার পৌঁছে যাবে। ফলে, সরবরাহ নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই। তবে, ভুল তথ্যের ভিত্তিতে সাধারণ মানুষ যাতে ভয় পেয়ে বাড়তি সিলিন্ডার বুক করে মজুত না করেন, তা নিশ্চিত করতে একটি বিশেষ পদক্ষেপ করেছে কেন্দ্র। মন্ত্রক জানিয়েছে, এখন থেকে দুটি গ্যাস বুকিংয়ের মধ্যে ন্যূনতম সময়ের ব্যবধান ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে। এই সিদ্ধান্তের লক্ষ্য হল, বাজারে কৃত্রিম সঙকট রোধ করা এবং প্রকৃত প্রয়োজনে সবার কাছে সিলিন্ডার পৌঁছে দেওয়া।


সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে ঘরোয়া এলপিজি উৎপাদন আগের তুলনায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সরবরাহের ক্ষেত্রে সাধারণ মানুষের পাশাপাশি হাসপাতাল এবং অন্যান্য জরুরি পরিষেবাগুলিকে ‘নন-ডোমেস্টিক’ ক্যাটাগরিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও আন্তর্জাতিক বাজারের অস্থিরতা মাথায় রেখে দেশবাসীকে গ্যাসের অপচয় বন্ধ করার আহ্বান জানিয়েছে মন্ত্রক। যুগ্মসচিব বলেন, "সম্ভব হলে গ্যাস সংরক্ষণ করুন এবং সচেতনভাবে ব্যবহার করুন।" কেন্দ্রের এই আশ্বাসের পর বাজারে তৈরি হওয়া অস্থিরতা অনেকটাই কমবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। সরকার স্পষ্ট করে দিয়েছে, খনিজ তেল ও গ্যাসের সরবরাহ অব্যাহত রাখতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিষয় : LPG Gas Crisis

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


গ্যাস সিলিন্ডার মিলবে আড়াই দিনেই, অযথা আতঙ্কিত হবেন না! দেশবাসীকে আশ্বস্ত করে বড় ঘোষণা কেন্দ্রের

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image
পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে ভারতে রান্নার গ্যাসের আকাল নিয়ে যে উদ্বেগের সৃষ্টি হয়েছে, তা নিয়ে মুখ খুলল কেন্দ্রীয় সরকার। বুধবার পেট্রলিয়াম মন্ত্রকের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, দেশে জ্বালানি পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। রান্নার গ্যাসের কোনও ঘাটতি নেই। তাই, সাধারণ মানুষকে ‘প্যানিক বুকিং’ বা আতঙ্কিত হয়ে অগ্রিম গ্যাস বুক না করার অনুরোধ জানানো হয়েছে।পেট্রলিয়াম মন্ত্রকের যুগ্মসচিব সুজাতা শর্মা এদিন এক সাংবাদিক বৈঠকে জানান, বর্তমানে গ্যাস বুক করার ৪৮ থেকে ৬০ ঘণ্টার (দুই থেকে আড়াই দিন) মধ্যেই গ্রাহকের বাড়িতে সিলিন্ডার পৌঁছে যাবে। ফলে, সরবরাহ নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই। তবে, ভুল তথ্যের ভিত্তিতে সাধারণ মানুষ যাতে ভয় পেয়ে বাড়তি সিলিন্ডার বুক করে মজুত না করেন, তা নিশ্চিত করতে একটি বিশেষ পদক্ষেপ করেছে কেন্দ্র। মন্ত্রক জানিয়েছে, এখন থেকে দুটি গ্যাস বুকিংয়ের মধ্যে ন্যূনতম সময়ের ব্যবধান ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে। এই সিদ্ধান্তের লক্ষ্য হল, বাজারে কৃত্রিম সঙকট রোধ করা এবং প্রকৃত প্রয়োজনে সবার কাছে সিলিন্ডার পৌঁছে দেওয়া।সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে ঘরোয়া এলপিজি উৎপাদন আগের তুলনায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সরবরাহের ক্ষেত্রে সাধারণ মানুষের পাশাপাশি হাসপাতাল এবং অন্যান্য জরুরি পরিষেবাগুলিকে ‘নন-ডোমেস্টিক’ ক্যাটাগরিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও আন্তর্জাতিক বাজারের অস্থিরতা মাথায় রেখে দেশবাসীকে গ্যাসের অপচয় বন্ধ করার আহ্বান জানিয়েছে মন্ত্রক। যুগ্মসচিব বলেন, "সম্ভব হলে গ্যাস সংরক্ষণ করুন এবং সচেতনভাবে ব্যবহার করুন।" কেন্দ্রের এই আশ্বাসের পর বাজারে তৈরি হওয়া অস্থিরতা অনেকটাই কমবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। সরকার স্পষ্ট করে দিয়েছে, খনিজ তেল ও গ্যাসের সরবরাহ অব্যাহত রাখতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার