Hidden Stories (বাংলা)
সর্বশেষ

স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে! হাড়হিম করা ঘটনার সাক্ষী কোচবিহার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬
স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে! হাড়হিম করা ঘটনার সাক্ষী কোচবিহার
ছবি সংগৃহীত

কোচবিহার: রাতের অন্ধকারে জনবহুল এলাকায় এক মহিলার আর্তচিৎকার, আর তার পরেই দাউদাউ করে জ্বলে ওঠা আগুন। কোচবিহার শহরের বকশীবাড়ি এলাকায় ঘটে গেল এক নারকীয় হত্যাকাণ্ড। পেশায় নার্স ছন্দা রায় (৩৫) নামে এক মহিলাকে তাঁর স্বামীই পেট্রল ঢেলে পুড়িয়ে মেরেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টা থেকে সাড়ে ৯টা নাগাদ আচমকাই ছন্দা রায়ের ঘর থেকে চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। বাইরে বেরিয়ে তাঁরা দেখেন, বারান্দায় দাউদাউ করে আগুন জ্বলছে। এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি দেখেন এক ব্যক্তি গায়ের টি-শার্ট খুলে দৌড়ে পালাচ্ছে। ততক্ষণে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিয়েছে ছন্দাদেবীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।


মৃত ছন্দা রায় ওই এলাকায় বাড়ি ভাড়া করে থাকতেন। তাঁর স্বামী রণজিৎ রায় পেশায় একজন গাড়িচালক। বাড়ির মালিক ও প্রতিবেশীদের দাবি, স্বামী ও স্ত্রীর মধ্যে দীর্ঘকাল ধরে অশান্তি চলছিল, যা এমনকি থানা পর্যন্ত গড়িয়েছিল। প্রাথমিক অনুমান, সেই আক্রোশ থেকেই স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে মারার পরিকল্পনা করেন রণজিৎ।


ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। কোচবিহার ভাওয়াল মোড় সংলগ্ন টোল গেট এলাকা থেকে অভিযুক্ত রণজিৎ রায়কে আটক করে পুলিশ। জানা গেছে, ঘটনার সময় সে নিজেও কিছুটা দগ্ধ হয়েছে এবং বর্তমানে চিকিৎসাধীন।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ও দমকল বাহিনী। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এটি কেবল পারিবারিক বিবাদ না কি এর পিছনে অন্য কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এক পুলিশ আধিকারিক জানান, "অভিযুক্তকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

বিষয় : westbengal CoochBehar PoliceInvestigation CrimeNews MURDERCASE SHOKINGNEWS JUSTICEFORCHANDA

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে! হাড়হিম করা ঘটনার সাক্ষী কোচবিহার

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image
কোচবিহার: রাতের অন্ধকারে জনবহুল এলাকায় এক মহিলার আর্তচিৎকার, আর তার পরেই দাউদাউ করে জ্বলে ওঠা আগুন। কোচবিহার শহরের বকশীবাড়ি এলাকায় ঘটে গেল এক নারকীয় হত্যাকাণ্ড। পেশায় নার্স ছন্দা রায় (৩৫) নামে এক মহিলাকে তাঁর স্বামীই পেট্রল ঢেলে পুড়িয়ে মেরেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টা থেকে সাড়ে ৯টা নাগাদ আচমকাই ছন্দা রায়ের ঘর থেকে চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। বাইরে বেরিয়ে তাঁরা দেখেন, বারান্দায় দাউদাউ করে আগুন জ্বলছে। এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি দেখেন এক ব্যক্তি গায়ের টি-শার্ট খুলে দৌড়ে পালাচ্ছে। ততক্ষণে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিয়েছে ছন্দাদেবীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।মৃত ছন্দা রায় ওই এলাকায় বাড়ি ভাড়া করে থাকতেন। তাঁর স্বামী রণজিৎ রায় পেশায় একজন গাড়িচালক। বাড়ির মালিক ও প্রতিবেশীদের দাবি, স্বামী ও স্ত্রীর মধ্যে দীর্ঘকাল ধরে অশান্তি চলছিল, যা এমনকি থানা পর্যন্ত গড়িয়েছিল। প্রাথমিক অনুমান, সেই আক্রোশ থেকেই স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে মারার পরিকল্পনা করেন রণজিৎ।ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। কোচবিহার ভাওয়াল মোড় সংলগ্ন টোল গেট এলাকা থেকে অভিযুক্ত রণজিৎ রায়কে আটক করে পুলিশ। জানা গেছে, ঘটনার সময় সে নিজেও কিছুটা দগ্ধ হয়েছে এবং বর্তমানে চিকিৎসাধীন।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ও দমকল বাহিনী। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এটি কেবল পারিবারিক বিবাদ না কি এর পিছনে অন্য কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এক পুলিশ আধিকারিক জানান, "অভিযুক্তকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার