Hidden Stories (বাংলা)
সর্বশেষ

যাত্রীদের জন্য বড় সুখবর! অনির্দিষ্টকালের জন্য ‘টোল ফ্রি’ ডানকুনি টোল প্লাজা, তবে মানতে হবে বিশেষ নিয়ম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬
যাত্রীদের জন্য বড় সুখবর! অনির্দিষ্টকালের জন্য ‘টোল ফ্রি’ ডানকুনি টোল প্লাজা, তবে মানতে হবে বিশেষ নিয়ম
ছবি সংগৃহীত

ডানকুনি: জাতীয় সড়ক দিয়ে যাতায়াতকারী চালক ও যাত্রীদের জন্য এক নজিরবিহীন স্বস্তির খবর। অনির্দিষ্টকালের জন্য ডানকুনি টোল প্লাজা দিয়ে যাতায়াতে টোল মকুব করার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। তবে এই বিশেষ সুবিধার ক্ষেত্রে একটি নির্দিষ্ট নিয়ম কার্যকর করা হয়েছে। কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, ডানকুনি থেকে বর্ধমানগামী লেনের যে কোনও গাড়ির জন্য টোল ফ্রি করা হয়েছে। অর্থাৎ, কলকাতা থেকে বর্ধমানের দিকে যাওয়ার সময় চালকদের আর পকেট থেকে টাকা খসাতে হবে না। তবে বর্ধমান থেকে যে সব গাড়ি কলকাতার দিকে আসবে, তাদের আগের মতোই নির্ধারিত টোল দিয়েই যাতায়াত করতে হবে।


হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? ডানকুনি টোল প্লাজা সূত্রের খবর, সম্প্রতি বর্ধমান-দুর্গাপুর এক্সপ্রেসওয়ের একটি সাইড ওয়াল ভেঙে পড়ার ঘটনায় জাতীয় সড়ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। রাস্তার নিরাপত্তা এবং পরিকাঠামোর এই বেহাল দশা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ প্রশমন করতেই তড়িঘড়ি এই ‘টোল ফ্রি’ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতিমধ্য়েই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।


রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দাবি, এটি আসলে কেন্দ্রের ‘ড্যামেজ কন্ট্রোল’ ছাড়া আর কিছুই নয়। ডানকুনি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ রাহা সরাসরি অভিযোগ তুলেছেন যে, এক বছরও হয়নি অথচ নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার ফলেই আজ এই দশা। তিনি এই ঘটনার জন্য সিবিআই তদন্তের দাবিও তুলেছেন। তাঁর মতে, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তৈরি রাস্তায় তাঁদেরই কোনও নিরাপত্তা নেই।


অন্যদিকে, এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি দেবাশীষ মুখোপাধ্যায়ের দাবি, জাতীয় সড়কের কাজের সিংহভাগ দায়ভার রাজ্য সরকারের তত্ত্বাবধানে থাকে। তৃণমূলের বিরুদ্ধে ‘ভেজাল মাল’ সরবরাহের পালটা তোপ দেগেছেন তিনি। তবে এর পেছনে ইঞ্জিনিয়ারিংগত কোনও ত্রুটি থাকতে পারে বলেও তিনি স্বীকার করেছেন। রাজনৈতিক চাপানউতোর যেদিকেই যাক না কেন, আপাতত একদিকের টোল মকুব হওয়ায় সাধারণ নিত্যযাত্রীরা কিছুটা হলেও স্বস্তিতে। তবে রাস্তার স্থায়ী সংস্কার এবং নিরাপত্তার গ্যারান্টি কবে মিলবে, এখন সেটাই বড় প্রশ্ন।

বিষয় : WestBengalNews nationalhighway politicalcontroversy DANKUNITOLLPLAZA TOLLFREE TRAFFICUPDATE

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


যাত্রীদের জন্য বড় সুখবর! অনির্দিষ্টকালের জন্য ‘টোল ফ্রি’ ডানকুনি টোল প্লাজা, তবে মানতে হবে বিশেষ নিয়ম

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image
ডানকুনি: জাতীয় সড়ক দিয়ে যাতায়াতকারী চালক ও যাত্রীদের জন্য এক নজিরবিহীন স্বস্তির খবর। অনির্দিষ্টকালের জন্য ডানকুনি টোল প্লাজা দিয়ে যাতায়াতে টোল মকুব করার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। তবে এই বিশেষ সুবিধার ক্ষেত্রে একটি নির্দিষ্ট নিয়ম কার্যকর করা হয়েছে। কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, ডানকুনি থেকে বর্ধমানগামী লেনের যে কোনও গাড়ির জন্য টোল ফ্রি করা হয়েছে। অর্থাৎ, কলকাতা থেকে বর্ধমানের দিকে যাওয়ার সময় চালকদের আর পকেট থেকে টাকা খসাতে হবে না। তবে বর্ধমান থেকে যে সব গাড়ি কলকাতার দিকে আসবে, তাদের আগের মতোই নির্ধারিত টোল দিয়েই যাতায়াত করতে হবে।হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? ডানকুনি টোল প্লাজা সূত্রের খবর, সম্প্রতি বর্ধমান-দুর্গাপুর এক্সপ্রেসওয়ের একটি সাইড ওয়াল ভেঙে পড়ার ঘটনায় জাতীয় সড়ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। রাস্তার নিরাপত্তা এবং পরিকাঠামোর এই বেহাল দশা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ প্রশমন করতেই তড়িঘড়ি এই ‘টোল ফ্রি’ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতিমধ্য়েই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দাবি, এটি আসলে কেন্দ্রের ‘ড্যামেজ কন্ট্রোল’ ছাড়া আর কিছুই নয়। ডানকুনি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ রাহা সরাসরি অভিযোগ তুলেছেন যে, এক বছরও হয়নি অথচ নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার ফলেই আজ এই দশা। তিনি এই ঘটনার জন্য সিবিআই তদন্তের দাবিও তুলেছেন। তাঁর মতে, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তৈরি রাস্তায় তাঁদেরই কোনও নিরাপত্তা নেই।অন্যদিকে, এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি দেবাশীষ মুখোপাধ্যায়ের দাবি, জাতীয় সড়কের কাজের সিংহভাগ দায়ভার রাজ্য সরকারের তত্ত্বাবধানে থাকে। তৃণমূলের বিরুদ্ধে ‘ভেজাল মাল’ সরবরাহের পালটা তোপ দেগেছেন তিনি। তবে এর পেছনে ইঞ্জিনিয়ারিংগত কোনও ত্রুটি থাকতে পারে বলেও তিনি স্বীকার করেছেন। রাজনৈতিক চাপানউতোর যেদিকেই যাক না কেন, আপাতত একদিকের টোল মকুব হওয়ায় সাধারণ নিত্যযাত্রীরা কিছুটা হলেও স্বস্তিতে। তবে রাস্তার স্থায়ী সংস্কার এবং নিরাপত্তার গ্যারান্টি কবে মিলবে, এখন সেটাই বড় প্রশ্ন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার