Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১ লক্ষ কোটি টাকা! ট্রাম্পের ‘ওয়ার বিল’ দেখে চোখ কপালে মার্কিন প্রশাসনের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬
ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১ লক্ষ কোটি টাকা! ট্রাম্পের ‘ওয়ার বিল’ দেখে চোখ কপালে মার্কিন প্রশাসনের
হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্প। ছবিঃ সংগৃহীত

ওয়াশিংটন: পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ যত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে আমেরিকার যুদ্ধব্যয়। যুদ্ধের ময়দানে পা রাখার মাত্র ছয় দিনের মধ্যেই মার্কিন কোষাগার থেকে খরচ হয়ে গিয়েছে অন্তত ১১৩০ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় ১ লক্ষ কোটি টাকারও বেশি। আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স সূত্রে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পরেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে মার্কিন রাজনীতিতে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করার পর থেকেই খরচের মিটার দ্রুত দৌড়াতে শুরু করেছে। হোয়াইট হাউসের এক রুদ্ধদ্বার বৈঠকে জানানো হয়েছে, সংঘর্ষের প্রথম দু’দিনেই আমেরিকা প্রায় ৫৬০ কোটি ডলার মূল্যের অস্ত্র ব্যবহার করে ফেলেছে। দেড় সপ্তাহ পেরিয়ে যাওয়া এই যুদ্ধে এখনও পর্যন্ত প্রায় ২০০০ মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে সিংহভাগই ইরান ও লেবাননের বাসিন্দা।


শুধুমাত্র অর্থ ব্যয়ই নয়, যুদ্ধের মাসুল দিতে হচ্ছে প্রাণ দিয়েও। হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে এই সংঘর্ষে এ পর্যন্ত ৬ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এর পাশাপাশি নিউ ইয়র্ক টাইম্‌সের রিপোর্ট অনুযায়ী, উপসাগরীয় অঞ্চলে অন্তত ১৭টি মার্কিন সামরিক ও অসামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।


যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখন বিশাল অঙ্কের তহবিলের জন্য মরিয়া। শীঘ্রই মার্কিন কংগ্রেসে একটি বিশেষ তহবিল বা 'ওয়ার ফান্ড' গড়ার আবেদন জানাতে পারে হোয়াইট হাউস। ওয়াকিবহাল মহলের অনুমান, এই ফান্ডের পরিমাণ হতে পারে অন্তত ৫০০০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে চার লক্ষ কোটি টাকা)। পরিস্থিতির গুরুত্ব বুঝে এই অঙ্ক আরও বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে।


আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতিতে এই বিপুল যুদ্ধব্যয় কী প্রভাব ফেলে এবং ট্রাম্প প্রশাসন এই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে কূটনৈতিক মহল।

বিষয় : US Iran war US Military Spending Middle East War Donald Trump administration US war spending

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১ লক্ষ কোটি টাকা! ট্রাম্পের ‘ওয়ার বিল’ দেখে চোখ কপালে মার্কিন প্রশাসনের

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image
ওয়াশিংটন: পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ যত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে আমেরিকার যুদ্ধব্যয়। যুদ্ধের ময়দানে পা রাখার মাত্র ছয় দিনের মধ্যেই মার্কিন কোষাগার থেকে খরচ হয়ে গিয়েছে অন্তত ১১৩০ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় ১ লক্ষ কোটি টাকারও বেশি। আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স সূত্রে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পরেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে মার্কিন রাজনীতিতে।গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করার পর থেকেই খরচের মিটার দ্রুত দৌড়াতে শুরু করেছে। হোয়াইট হাউসের এক রুদ্ধদ্বার বৈঠকে জানানো হয়েছে, সংঘর্ষের প্রথম দু’দিনেই আমেরিকা প্রায় ৫৬০ কোটি ডলার মূল্যের অস্ত্র ব্যবহার করে ফেলেছে। দেড় সপ্তাহ পেরিয়ে যাওয়া এই যুদ্ধে এখনও পর্যন্ত প্রায় ২০০০ মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে সিংহভাগই ইরান ও লেবাননের বাসিন্দা।শুধুমাত্র অর্থ ব্যয়ই নয়, যুদ্ধের মাসুল দিতে হচ্ছে প্রাণ দিয়েও। হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে এই সংঘর্ষে এ পর্যন্ত ৬ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এর পাশাপাশি নিউ ইয়র্ক টাইম্‌সের রিপোর্ট অনুযায়ী, উপসাগরীয় অঞ্চলে অন্তত ১৭টি মার্কিন সামরিক ও অসামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখন বিশাল অঙ্কের তহবিলের জন্য মরিয়া। শীঘ্রই মার্কিন কংগ্রেসে একটি বিশেষ তহবিল বা 'ওয়ার ফান্ড' গড়ার আবেদন জানাতে পারে হোয়াইট হাউস। ওয়াকিবহাল মহলের অনুমান, এই ফান্ডের পরিমাণ হতে পারে অন্তত ৫০০০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে চার লক্ষ কোটি টাকা)। পরিস্থিতির গুরুত্ব বুঝে এই অঙ্ক আরও বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে।আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতিতে এই বিপুল যুদ্ধব্যয় কী প্রভাব ফেলে এবং ট্রাম্প প্রশাসন এই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে কূটনৈতিক মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার