Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ছাব্বিশের ভোটযুদ্ধে বিজেপির প্রার্থী 'তিলোত্তমা'র বাবা-মা?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬
ছাব্বিশের ভোটযুদ্ধে বিজেপির প্রার্থী 'তিলোত্তমা'র বাবা-মা?

কলকাতা: আর জি কর কাণ্ডের পর থেকেই 'তিলোত্তমা'র বাবা-মায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে জলঘোলা কম হয়নি। কখনও নবান্ন অভিযান, আবার কখনও বিরোধী নেতাদের উপস্থিতি — সব মিলিয়ে বারবার জল্পনা ছড়িয়েছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি এবার রাজনীতির ময়দানে দেখা যাবে তিলোত্তমার পরিবারকে? বৃহস্পতিবার বিজেপি নেতা অর্জুন সিং তাঁদের বাড়িতে যাওয়া সেই জল্পনার আগুনে নতুন করে ঘি ঢেলেছে!


যদিও নির্বাচনে লড়া বা বিজেপির টিকিট পাওয়া নিয়ে ওঠা সমস্ত প্রশ্ন এদিন সোজাসুজি খারিজ করে দিয়েছেন তিলোত্তমার বাবা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, তিনি বা তাঁর পরিবারের কেউ-ই নির্বাচনে লড়তে আগ্রহী নন। তাঁদের একমাত্র লক্ষ্য এবং দাবি হল, তাঁদের মেয়ের ন্যায়বিচার। তিনি যে কোনও রাজনৈতিক সমীকরণে জড়াতে চান না, তাও এদিন সাফ জানিয়ে দিয়েছেন আর জি করে নিগৃহীতার বাবা। 


এদিন 'তিলোত্তমা'র বাড়িতে বেশ কিছুক্ষণ সময় কাটান বিজেপি নেতা অর্জুন সিং। যদিও সেখান থেকে বেরিয়ে তিনি সাফ জানিয়ে দেন, এর মধ্যে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। অর্জুন সিংয়ের কথায়, "আমি কোনও রাজনৈতিক কথা বলতে আসিনি। সম্পূর্ণ ব্যক্তিগত কারণে দেখা করতে এসেছিলাম।"


এর আগে 'তিলোত্তমা'র বাবা অভিযোগ করেছিলেন যে কেন্দ্রীয় সরকারের তরফে তাঁরা পর্যাপ্ত সাহায্য পাননি। সেই প্রসঙ্গেই অর্জুন সিংয়ের এই সফর বলে মনে করা হচ্ছে। তিলোত্তমার বাবার মতে, "ওঁরা হয়তো বুঝেছেন যে এত দিন না এসে ভুল করেছেন। তাই, খোঁজ নিতে এসেছেন। প্রার্থী হওয়ার কথা বলার মতো মুখ তাঁদের নেই।"


আর জি করের ঘটনার পর, একেবারে শুরু থেকেই 'তিলোত্তমা'র পরিবার নিজেদের ‘অরাজনৈতিক’ গণ্ডীতে সীমাবদ্ধ রেখেছে। সব দলের নেতারা তাদের পাশে এসে দাঁড়ালেও, তারা বরাবরই জানিয়েছে যে তাদের লড়াই কোনও বিশেষ দলের বিরুদ্ধে নয়, বরং ব্যবস্থার বিরুদ্ধে। যাতে তাদের মেয়ে সুবিচার পায়। এদিনের বক্তব্যের পর এটা পরিষ্কার যে - ভোট রাজনীতির ময়দান থেকে নিজেদের দূরেই রাখছেন 'তিলোত্তমা'র বাবা-মা ও পরিবারের বাকি সদস্যরা।

বিষয় : RG KAR CASE RG Kar victim family West Bengal crime news West Bengal BJP

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ছাব্বিশের ভোটযুদ্ধে বিজেপির প্রার্থী 'তিলোত্তমা'র বাবা-মা?

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image
কলকাতা: আর জি কর কাণ্ডের পর থেকেই 'তিলোত্তমা'র বাবা-মায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে জলঘোলা কম হয়নি। কখনও নবান্ন অভিযান, আবার কখনও বিরোধী নেতাদের উপস্থিতি — সব মিলিয়ে বারবার জল্পনা ছড়িয়েছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি এবার রাজনীতির ময়দানে দেখা যাবে তিলোত্তমার পরিবারকে? বৃহস্পতিবার বিজেপি নেতা অর্জুন সিং তাঁদের বাড়িতে যাওয়া সেই জল্পনার আগুনে নতুন করে ঘি ঢেলেছে!যদিও নির্বাচনে লড়া বা বিজেপির টিকিট পাওয়া নিয়ে ওঠা সমস্ত প্রশ্ন এদিন সোজাসুজি খারিজ করে দিয়েছেন তিলোত্তমার বাবা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, তিনি বা তাঁর পরিবারের কেউ-ই নির্বাচনে লড়তে আগ্রহী নন। তাঁদের একমাত্র লক্ষ্য এবং দাবি হল, তাঁদের মেয়ের ন্যায়বিচার। তিনি যে কোনও রাজনৈতিক সমীকরণে জড়াতে চান না, তাও এদিন সাফ জানিয়ে দিয়েছেন আর জি করে নিগৃহীতার বাবা। এদিন 'তিলোত্তমা'র বাড়িতে বেশ কিছুক্ষণ সময় কাটান বিজেপি নেতা অর্জুন সিং। যদিও সেখান থেকে বেরিয়ে তিনি সাফ জানিয়ে দেন, এর মধ্যে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। অর্জুন সিংয়ের কথায়, "আমি কোনও রাজনৈতিক কথা বলতে আসিনি। সম্পূর্ণ ব্যক্তিগত কারণে দেখা করতে এসেছিলাম।"এর আগে 'তিলোত্তমা'র বাবা অভিযোগ করেছিলেন যে কেন্দ্রীয় সরকারের তরফে তাঁরা পর্যাপ্ত সাহায্য পাননি। সেই প্রসঙ্গেই অর্জুন সিংয়ের এই সফর বলে মনে করা হচ্ছে। তিলোত্তমার বাবার মতে, "ওঁরা হয়তো বুঝেছেন যে এত দিন না এসে ভুল করেছেন। তাই, খোঁজ নিতে এসেছেন। প্রার্থী হওয়ার কথা বলার মতো মুখ তাঁদের নেই।"আর জি করের ঘটনার পর, একেবারে শুরু থেকেই 'তিলোত্তমা'র পরিবার নিজেদের ‘অরাজনৈতিক’ গণ্ডীতে সীমাবদ্ধ রেখেছে। সব দলের নেতারা তাদের পাশে এসে দাঁড়ালেও, তারা বরাবরই জানিয়েছে যে তাদের লড়াই কোনও বিশেষ দলের বিরুদ্ধে নয়, বরং ব্যবস্থার বিরুদ্ধে। যাতে তাদের মেয়ে সুবিচার পায়। এদিনের বক্তব্যের পর এটা পরিষ্কার যে - ভোট রাজনীতির ময়দান থেকে নিজেদের দূরেই রাখছেন 'তিলোত্তমা'র বাবা-মা ও পরিবারের বাকি সদস্যরা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার