Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মেসেজ এলেও ঢোকেনি ‘যুবসাথী’র টাকা? ভোটের আগেই সমস্যার সমাধানে কড়া নির্দেশ মমতার!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬
মেসেজ এলেও ঢোকেনি ‘যুবসাথী’র টাকা? ভোটের আগেই সমস্যার সমাধানে কড়া নির্দেশ মমতার!

কলকাতা: বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক মুখে ‘যুবসাথী’ প্রকল্পের সুবিধাভোগীদের জন্য সুখবর। তথ্য বলছে, অনেক আবেদনকারীর মোবাইলে টাকা ঢোকার মেসেজ পৌঁছলেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ না আসায় তৈরি হয়েছে জটিলতা। এবার, নবান্নের এক উচ্চপর্যায়ের বৈঠকে সেই সমস্যা দ্রুত মেটানোর জন্য আধিকারিকদের কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


পশ্চিমবঙ্গ সরকারের এবারের ভোট অন অ্য়াকাউন্টে ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্পের আওতায় বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা দেওয়ার কথা। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, আগামী পাঁচবছর পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। সেই মতো গত ৭ মার্চ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে। কিন্তু, বহু উপভোক্তা অভিযোগ জানান, তাঁদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ‘সাকসেসফুল’ দেখালেও এবং ফোনে কনফার্মেশন মেসেজ এলেও অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি।

নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আদর্শ আচরণবিধি (Model Code of Conduct) কার্যকর হওয়ার আগেই যেন এই সমস্যার নিষ্পত্তি করা হয়। তাঁর স্পষ্ট বার্তা, উপভোক্তাদের অভিযোগগুলি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে দ্রুত বকেয়া টাকা অ্যাকাউন্টে পৌঁছে দিতে হবে। যুবসাথীর পাশাপাশি খেতমজুরদের আর্থিক সহায়তা প্রদানের কাজও দ্রুত শেষ করতে হবে। ২১ থেকে ৪০ বছর বয়সী সমস্ত যোগ্য আবেদনকারী, যাঁরা অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা পান না, তাঁদের তালিকায় কোনও ভুল থাকা চলবে না।


প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য এই ভাতা প্রদানের কথা থাকলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নির্দিষ্ট সময় পর বেকারত্বের অবস্থা ‘রিভিউ’ বা পর্যালোচনা করে ভাতার মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই হস্তক্ষেপের পর, যে সমস্ত আবেদনকারী মেসেজ পেয়েও টাকার অপেক্ষায় ছিলেন, তাঁরা আশার আলো দেখছেন।

বিষয় : Mamata Banerjee West Bengal

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


মেসেজ এলেও ঢোকেনি ‘যুবসাথী’র টাকা? ভোটের আগেই সমস্যার সমাধানে কড়া নির্দেশ মমতার!

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image
কলকাতা: বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক মুখে ‘যুবসাথী’ প্রকল্পের সুবিধাভোগীদের জন্য সুখবর। তথ্য বলছে, অনেক আবেদনকারীর মোবাইলে টাকা ঢোকার মেসেজ পৌঁছলেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ না আসায় তৈরি হয়েছে জটিলতা। এবার, নবান্নের এক উচ্চপর্যায়ের বৈঠকে সেই সমস্যা দ্রুত মেটানোর জন্য আধিকারিকদের কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পশ্চিমবঙ্গ সরকারের এবারের ভোট অন অ্য়াকাউন্টে ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্পের আওতায় বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা দেওয়ার কথা। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, আগামী পাঁচবছর পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। সেই মতো গত ৭ মার্চ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে। কিন্তু, বহু উপভোক্তা অভিযোগ জানান, তাঁদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ‘সাকসেসফুল’ দেখালেও এবং ফোনে কনফার্মেশন মেসেজ এলেও অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি।নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আদর্শ আচরণবিধি (Model Code of Conduct) কার্যকর হওয়ার আগেই যেন এই সমস্যার নিষ্পত্তি করা হয়। তাঁর স্পষ্ট বার্তা, উপভোক্তাদের অভিযোগগুলি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে দ্রুত বকেয়া টাকা অ্যাকাউন্টে পৌঁছে দিতে হবে। যুবসাথীর পাশাপাশি খেতমজুরদের আর্থিক সহায়তা প্রদানের কাজও দ্রুত শেষ করতে হবে। ২১ থেকে ৪০ বছর বয়সী সমস্ত যোগ্য আবেদনকারী, যাঁরা অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা পান না, তাঁদের তালিকায় কোনও ভুল থাকা চলবে না।প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য এই ভাতা প্রদানের কথা থাকলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নির্দিষ্ট সময় পর বেকারত্বের অবস্থা ‘রিভিউ’ বা পর্যালোচনা করে ভাতার মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই হস্তক্ষেপের পর, যে সমস্ত আবেদনকারী মেসেজ পেয়েও টাকার অপেক্ষায় ছিলেন, তাঁরা আশার আলো দেখছেন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার