Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বজ্রবিদ্যুৎ ও ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, সতর্ক করল হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬
বজ্রবিদ্যুৎ ও ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, সতর্ক করল হাওয়া অফিস

কলকাতা: ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় কিছু জেলায় ইয়েলো অ্যালার্ট জারি করা হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।


বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা ও সংলগ্ন কয়েকটি এলাকায় বৃষ্টি হয়েছিল। বিশেষ করে সল্টলেক এবং রুবি এলাকার আশপাশে কিছু সময়ের জন্য মুষলধারে বৃষ্টি নামে। যদিও শুক্রবার রাত পর্যন্ত শহরের বেশিরভাগ জায়গায় বড় বৃষ্টির দেখা মেলেনি। কোথাও কোথাও আকাশ মেঘলা থাকলেও আবহাওয়া মোটের উপর শুষ্ক ছিল। তবে ঠান্ডা হাওয়ার কারণে সাময়িক স্বস্তি পেয়েছেন শহরবাসী।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের কিছু জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। শনিবার আংশিক মেঘলা আকাশ থাকবে। এদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে।

তবে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর মতো ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি এবং নদিয়া জেলায়। সোমবার কলকাতাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহ জুড়ে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার থেকে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এর সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।


এদিকে কলকাতায় দিনের তাপমাত্রাও কিছুটা বেড়েছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫২ থেকে ৯৪ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে।

বিষয় : WEATHER UPDATE West Bengal

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


বজ্রবিদ্যুৎ ও ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, সতর্ক করল হাওয়া অফিস

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image
কলকাতা: ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় কিছু জেলায় ইয়েলো অ্যালার্ট জারি করা হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা ও সংলগ্ন কয়েকটি এলাকায় বৃষ্টি হয়েছিল। বিশেষ করে সল্টলেক এবং রুবি এলাকার আশপাশে কিছু সময়ের জন্য মুষলধারে বৃষ্টি নামে। যদিও শুক্রবার রাত পর্যন্ত শহরের বেশিরভাগ জায়গায় বড় বৃষ্টির দেখা মেলেনি। কোথাও কোথাও আকাশ মেঘলা থাকলেও আবহাওয়া মোটের উপর শুষ্ক ছিল। তবে ঠান্ডা হাওয়ার কারণে সাময়িক স্বস্তি পেয়েছেন শহরবাসী।আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের কিছু জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। শনিবার আংশিক মেঘলা আকাশ থাকবে। এদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে।তবে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর মতো ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি এবং নদিয়া জেলায়। সোমবার কলকাতাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহ জুড়ে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।অন্যদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার থেকে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এর সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।এদিকে কলকাতায় দিনের তাপমাত্রাও কিছুটা বেড়েছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫২ থেকে ৯৪ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার