Hidden Stories (বাংলা)
সর্বশেষ

হাজার হাজার সমর্থক কলকাতামুখী, মোদীর ব্রিগেডে মেনুতে কী কী রয়েছে?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬
হাজার হাজার সমর্থক কলকাতামুখী, মোদীর ব্রিগেডে মেনুতে কী কী রয়েছে?

কলকাতা: আজ শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভা করবেন প্রধানমন্ত্রী Narendra Modi। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাস ও ট্রেনে করে কাতারে কাতারে সমর্থকরা পৌঁছাতে শুরু করেছেন ব্রিগেডে। বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু কর্মী-সমর্থক ইতিমধ্যেই কলকাতায় এসে গিয়েছেন।


দলীয় সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা থেকে আসা বহু কর্মী ভোর থেকেই ট্রেনে চেপে কলকাতায় পৌঁছেছেন। এছাড়া কলকাতা ও শহরতলি এলাকা থেকেও বাসে করে প্রচুর মানুষ ব্রিগেডে আসছেন। দূরদূরান্ত থেকে আসা সমর্থকদের জন্য ব্রিগেডের মাঠেই দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

মেনুতে কী কী থাকছে?

জানা গিয়েছে, এবারের সমাবেশেও বড় আকারে খাওয়া-দাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। দুপুরের খাবারের মেনুতে রয়েছে ভাত, ডাল এবং সবজি। সভা শেষে উপস্থিত সমর্থকদের খাবার খাইয়ে গাড়ি বা ট্রেনে করে তাঁদের নিজ নিজ এলাকায় ফেরত পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে। দূরদূরান্ত থেকে আসা কর্মীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই লক্ষ্যেই এই আয়োজন বলে জানিয়েছে দলীয় নেতৃত্ব।

ভোটের আগে প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ ঘিরে বিজেপি সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। মঞ্চসজ্জাতেও রাখা হয়েছে বিশেষ অভিনবত্ব। দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলে মঞ্চ তৈরি করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি কোচবিহারের রাজবাড়ির ছবি, বাঁকুড়ার বিখ্যাত টেরাকোটার ঘোড়া এবং উত্তরবঙ্গের জঙ্গলের দৃশ্যও মঞ্চসজ্জায় তুলে ধরা হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মোট ১২ জন শিল্পী এই মঞ্চসজ্জার কাজে যুক্ত রয়েছেন বলে খবর।

জানা গিয়েছে, জনসভা শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী একটি প্রশাসনিক অনুষ্ঠানেও অংশ নেবেন। এদিন প্রায় ১৮,৬৮০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে তাঁর। এর মধ্যে রেল সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে।

এদিন পুরুলিয়া–আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেস ট্রেনের সূচনাও করবেন প্রধানমন্ত্রী। এই ট্রেন পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং দিল্লির মধ্যে যোগাযোগ স্থাপন করবে।


এছাড়া অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে পুনর্নির্মিত ছয়টি রেলস্টেশনের উদ্বোধন করবেন তিনি। স্টেশনগুলো হল—

কামাখ্যাগুড়ি রেলওয়ে স্টেশন

আনারা রেলওয়ে স্টেশন

তমলুক রেলওয়ে স্টেশন

হলদিয়া রেলওয়ে স্টেশন

বারাসত রেলওয়ে স্টেশন

সিউড়ি রেলওয়ে স্টেশন

পাশাপাশি দেশের উদ্দেশে দুটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্পও উৎসর্গ করা হবে। এর মধ্যে রয়েছে বেলদা থেকে দাঁতন পর্যন্ত ১৬ কিলোমিটার দীর্ঘ তৃতীয় রেললাইন এবং কালিকুঁদ থেকে মহিষাদল পর্যন্ত স্বয়ংক্রিয় ব্লক সিগন্যালিং ব্যবস্থা।

বিষয় : Kolkata BJP Narendra Modi BJPWestBengal

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


হাজার হাজার সমর্থক কলকাতামুখী, মোদীর ব্রিগেডে মেনুতে কী কী রয়েছে?

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image
কলকাতা: আজ শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভা করবেন প্রধানমন্ত্রী Narendra Modi। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাস ও ট্রেনে করে কাতারে কাতারে সমর্থকরা পৌঁছাতে শুরু করেছেন ব্রিগেডে। বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু কর্মী-সমর্থক ইতিমধ্যেই কলকাতায় এসে গিয়েছেন।দলীয় সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা থেকে আসা বহু কর্মী ভোর থেকেই ট্রেনে চেপে কলকাতায় পৌঁছেছেন। এছাড়া কলকাতা ও শহরতলি এলাকা থেকেও বাসে করে প্রচুর মানুষ ব্রিগেডে আসছেন। দূরদূরান্ত থেকে আসা সমর্থকদের জন্য ব্রিগেডের মাঠেই দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে।মেনুতে কী কী থাকছে?জানা গিয়েছে, এবারের সমাবেশেও বড় আকারে খাওয়া-দাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। দুপুরের খাবারের মেনুতে রয়েছে ভাত, ডাল এবং সবজি। সভা শেষে উপস্থিত সমর্থকদের খাবার খাইয়ে গাড়ি বা ট্রেনে করে তাঁদের নিজ নিজ এলাকায় ফেরত পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে। দূরদূরান্ত থেকে আসা কর্মীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই লক্ষ্যেই এই আয়োজন বলে জানিয়েছে দলীয় নেতৃত্ব।ভোটের আগে প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ ঘিরে বিজেপি সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। মঞ্চসজ্জাতেও রাখা হয়েছে বিশেষ অভিনবত্ব। দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলে মঞ্চ তৈরি করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি কোচবিহারের রাজবাড়ির ছবি, বাঁকুড়ার বিখ্যাত টেরাকোটার ঘোড়া এবং উত্তরবঙ্গের জঙ্গলের দৃশ্যও মঞ্চসজ্জায় তুলে ধরা হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মোট ১২ জন শিল্পী এই মঞ্চসজ্জার কাজে যুক্ত রয়েছেন বলে খবর।জানা গিয়েছে, জনসভা শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী একটি প্রশাসনিক অনুষ্ঠানেও অংশ নেবেন। এদিন প্রায় ১৮,৬৮০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে তাঁর। এর মধ্যে রেল সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে।এদিন পুরুলিয়া–আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেস ট্রেনের সূচনাও করবেন প্রধানমন্ত্রী। এই ট্রেন পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং দিল্লির মধ্যে যোগাযোগ স্থাপন করবে।এছাড়া অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে পুনর্নির্মিত ছয়টি রেলস্টেশনের উদ্বোধন করবেন তিনি। স্টেশনগুলো হল—কামাখ্যাগুড়ি রেলওয়ে স্টেশনআনারা রেলওয়ে স্টেশনতমলুক রেলওয়ে স্টেশনহলদিয়া রেলওয়ে স্টেশনবারাসত রেলওয়ে স্টেশনসিউড়ি রেলওয়ে স্টেশনপাশাপাশি দেশের উদ্দেশে দুটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্পও উৎসর্গ করা হবে। এর মধ্যে রয়েছে বেলদা থেকে দাঁতন পর্যন্ত ১৬ কিলোমিটার দীর্ঘ তৃতীয় রেললাইন এবং কালিকুঁদ থেকে মহিষাদল পর্যন্ত স্বয়ংক্রিয় ব্লক সিগন্যালিং ব্যবস্থা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার