নয়াদিল্লি: লাদাখের উত্তেজনা প্রশমনে বড়সড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। দীর্ঘ প্রায় পাঁচমাস যোধপুর জেলে বন্দি থাকার পর অবশেষে মুক্তি পেতে চলেছেন প্রখ্যাত পরিবেশকর্মী ও উদ্ভাবক সোনম ওয়াংচুক। শনিবার (১৪ মার্চ ২০২৬) কেন্দ্রীয় সরকার তাঁর উপর থেকে জাতীয় নিরাপত্তা আইন (NSA)-এর আওতায় থাকা সমস্ত ধারা প্রত্যাহার করার কথা ঘোষণা করেছে।
উল্লেখ্য, গত বছরের ২৫ সেপ্টেম্বর লাদাখ পুলিশের হাতে আটক হয়েছিলেন ওয়াংচুক। পরে তাঁকে গ্রেফতার করা হয়। লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্তির দাবিতে লেহ-তে চলা তীব্র আন্দোলনের সময়েই তাঁকে গ্রেফতার করা হয়েছিল। সেই সময় পরিস্থিতির অবনতি ঘটলে সরকার তাঁর বিরুদ্ধে কঠোর ‘এনএসএ’ প্রয়োগ করে। যা নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়।
অবশেষে সোনমের উপর থেকে এনএসএ প্রত্যাহারের ফলে লাদাখ অঞ্চলে গত কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতা কিছুটা স্তিমিত হবে বলে মনে করা হচ্ছে। যোধপুর জেল থেকে তাঁর মুক্তির প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বলে দাবি সূত্রের। সোনম ওয়াংচুকের পরিবার এবং তাঁর সমর্থকরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে, লাদাখের স্বায়ত্তশাসনের দাবি নিয়ে আন্দোলনকারীদের পরবর্তী কর্মসূচি কী হবে, সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানাননি তাঁরা।
প্রসঙ্গত, সোনম ওয়াংচুক কেবলমাত্র একজন পরিবেশকর্মী নন। তিনি তাঁর শিক্ষা-সংস্কার এবং সৃজনশীল উদ্ভাবনের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তাঁর এই দীর্ঘ কারাবাস নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকস্তরে মানবাধিকার ও পরিবেশ মহলে যথেষ্ট সমালোচনা হয়েছিল।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন