Hidden Stories (বাংলা)
সর্বশেষ

হাদি খুন: ফের সফল বাংলার STF, নদিয়ায় গ্রেফতার বাংলাদেশি দালাল ফিলিপ সাংমা!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬
হাদি খুন: ফের সফল বাংলার STF, নদিয়ায় গ্রেফতার বাংলাদেশি দালাল ফিলিপ সাংমা!

শান্তিপুর ও কলকাতা: বাংলাদেশের চরম ভারতবিরোধী ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনায় ফের সাফল্যের মুখ দেখল পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ (STF)। শনিবার ভোরে নদিয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে ফিলিপ সাংমা নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ রাজ্য থেকে মোট তিনজনকে গ্রেফতার করল পুলিশ।


পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় আগেই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন নামে দু’জনকে গ্রেফতার করেছিল এসটিএফ। তাঁদের পুলিশ হেফাজতে নিয়ে জেরা করার সময় ফিলিপ সাংমার নাম উঠে আসে। ফিলিপ আদতে বাংলাদেশি এক দালাল। যে দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে বেআইনিভাবে সীমান্ত পারাপার করানোর কাজ করে আসছিল বলে দাবি সূত্রের।


তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, গত বছর ঢাকায় ওসমান হাদিকে গুলি করার ঘটনার পর বাংলাদেশে পুলিশের চাপ বাড়লে ফিলিপ সীমান্ত পেরিয়ে ভারতে এসে আত্মগোপন করে। সম্প্রতি সে ফয়সাল ও আলমগীরের সঙ্গে যোগাযোগ করে ফের বাংলাদেশে ফিরে যাওয়ার ছক কষছিল। কিন্তু, সঙ্গীরা গ্রেফতার হওয়ায় ফিলিপের উপর নজরদারি বাড়ায় এসটিএফ এবং শনিবার ভোরে তাকে পাকড়াও করে।


উল্লেখ্য, বাংলাদেশে নির্বাচনের ঠিক আগে ‘ইনকিলাব মঞ্চ’-এর অন্যতম পরিচিত মুখ ওসমান হাদির মৃত্যুতে ওপার বাংলা উত্তাল হয়ে উঠেছিল। গত ১২ ডিসেম্বর ঢাকার পুরোনো পল্টনে চলন্ত রিকশায় থাকা হাদিকে লক্ষ করে মোটরবাইকে আসা দুষ্কৃতীরা গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। হাদির মৃত্যু কেন্দ্র করে বাংলাদেশে ব্যাপক অশান্তি ছড়িয়ে পড়েছিল। এই প্রেক্ষাপটে ধৃত ফিলিপকে জেরা করে এই ষড়যন্ত্রের শিকড়ে পৌঁছতে চাইছেন তদন্তকারীরা।


বিষয় : শরীফ ওসমান হাদি হাদি হত্যাকান্ড ফয়সাল করিম মাসুদ হাদি হত্যাকারী গ্রেফতার Sharif Osman Hadi Hadi Murderer arrested in India

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


হাদি খুন: ফের সফল বাংলার STF, নদিয়ায় গ্রেফতার বাংলাদেশি দালাল ফিলিপ সাংমা!

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image
শান্তিপুর ও কলকাতা: বাংলাদেশের চরম ভারতবিরোধী ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনায় ফের সাফল্যের মুখ দেখল পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ (STF)। শনিবার ভোরে নদিয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে ফিলিপ সাংমা নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ রাজ্য থেকে মোট তিনজনকে গ্রেফতার করল পুলিশ।পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় আগেই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন নামে দু’জনকে গ্রেফতার করেছিল এসটিএফ। তাঁদের পুলিশ হেফাজতে নিয়ে জেরা করার সময় ফিলিপ সাংমার নাম উঠে আসে। ফিলিপ আদতে বাংলাদেশি এক দালাল। যে দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে বেআইনিভাবে সীমান্ত পারাপার করানোর কাজ করে আসছিল বলে দাবি সূত্রের।তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, গত বছর ঢাকায় ওসমান হাদিকে গুলি করার ঘটনার পর বাংলাদেশে পুলিশের চাপ বাড়লে ফিলিপ সীমান্ত পেরিয়ে ভারতে এসে আত্মগোপন করে। সম্প্রতি সে ফয়সাল ও আলমগীরের সঙ্গে যোগাযোগ করে ফের বাংলাদেশে ফিরে যাওয়ার ছক কষছিল। কিন্তু, সঙ্গীরা গ্রেফতার হওয়ায় ফিলিপের উপর নজরদারি বাড়ায় এসটিএফ এবং শনিবার ভোরে তাকে পাকড়াও করে।উল্লেখ্য, বাংলাদেশে নির্বাচনের ঠিক আগে ‘ইনকিলাব মঞ্চ’-এর অন্যতম পরিচিত মুখ ওসমান হাদির মৃত্যুতে ওপার বাংলা উত্তাল হয়ে উঠেছিল। গত ১২ ডিসেম্বর ঢাকার পুরোনো পল্টনে চলন্ত রিকশায় থাকা হাদিকে লক্ষ করে মোটরবাইকে আসা দুষ্কৃতীরা গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। হাদির মৃত্যু কেন্দ্র করে বাংলাদেশে ব্যাপক অশান্তি ছড়িয়ে পড়েছিল। এই প্রেক্ষাপটে ধৃত ফিলিপকে জেরা করে এই ষড়যন্ত্রের শিকড়ে পৌঁছতে চাইছেন তদন্তকারীরা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার