Hidden Stories (বাংলা)
সর্বশেষ

তৃণমূলের সম্ভাব্য তালিকায় তারুণ্যের জয়গান! প্রার্থী হতে পারেন পরমব্রত-ইমন থেকে দেবাংশু-কুণালরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬
তৃণমূলের সম্ভাব্য তালিকায় তারুণ্যের জয়গান! প্রার্থী হতে পারেন পরমব্রত-ইমন থেকে দেবাংশু-কুণালরা
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে বিধানসভা ভোটের ঘণ্টা বাজার ঠিক আগের মুহূর্তে শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্দরে এখন টিকিট পাওয়া নিয়ে চরম উত্তেজনা। যে কোনও সময় ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে, আর তার আগেই সামনে এল ঘাসফুল শিবিরের একঝাঁক সম্ভাব্য প্রার্থীর নাম। সূত্রের খবর, এবার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস হতে চলেছে 'তারুণ্য' এবং 'তারকা-চমক'।


সূত্রের খবর অনুযায়ী, এবারের তালিকায় বড় চমক হতে পারেন বিনোদন জগতের দুই নক্ষত্র— অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। বিশেষ করে পরমব্রতর নাম নিয়ে চর্চা তুঙ্গে, কারণ সাম্প্রতিককালে ফেডারেশনের বিতর্কে তাঁর অবস্থান ও শাসকদলের প্রতি নরম মনোভাব নজর কেড়েছে রাজনৈতিক মহলের। অন্যদিকে, ইমনের কণ্ঠে সরকারের উন্নয়নের গান এখন বাংলার ঘরে ঘরে।


তরুণ তুর্কিদের মধ্যে সবথেকে বেশি চর্চায় রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং সোশ্যাল মিডিয়ার সেনসেশন দেবাংশু ভট্টাচার্য। তালিকায় ঠাঁই পেতে পারেন জয়া দত্ত, অরূপ চক্রবর্তী এবং তন্ময় ঘোষের মতো পরিচিত মুখেরা। চমক হিসেবে উঠে আসছে কুণাল ঘোষের নামও। এছাড়া সদ্য সিপিএম থেকে আসা প্রতীকূর রহমান এবং অ্যাথলিট স্বপ্না বর্মনও টিকিট পেতে পারেন বলে জোর গুঞ্জন।


তালিকায় আরও যে নামগুলো নিয়ে জল্পনা চলছে:

প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সামিরুল ইসলাম।

কাউন্সিলর সন্দীপন সাহা এবং যুব নেতা দেবরাজ চক্রবর্তী।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার প্রবীণ ও নবীনের মেলবন্ধনে এক নতুন ধরনের 'টিম তৃণমূল' গড়তে চাইছেন তৃণমূল নেতৃত্ব। অভিজ্ঞতার পাশাপাশি লড়াকু ছাত্রনেতা এবং জনমোহিনী তারকাদের ময়দানে নামিয়ে প্রতিপক্ষকে টেক্কা দেওয়াই এখন জোড়াফুলের প্রধান লক্ষ্য।


বিষয় : Mamata Banerjee WestBengalElection TMC LEADER westbengalgovernment TOLLYWWOD ACTORACTRESS

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


তৃণমূলের সম্ভাব্য তালিকায় তারুণ্যের জয়গান! প্রার্থী হতে পারেন পরমব্রত-ইমন থেকে দেবাংশু-কুণালরা

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image
নিজস্ব প্রতিনিধি: রাজ্যে বিধানসভা ভোটের ঘণ্টা বাজার ঠিক আগের মুহূর্তে শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্দরে এখন টিকিট পাওয়া নিয়ে চরম উত্তেজনা। যে কোনও সময় ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে, আর তার আগেই সামনে এল ঘাসফুল শিবিরের একঝাঁক সম্ভাব্য প্রার্থীর নাম। সূত্রের খবর, এবার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস হতে চলেছে 'তারুণ্য' এবং 'তারকা-চমক'।সূত্রের খবর অনুযায়ী, এবারের তালিকায় বড় চমক হতে পারেন বিনোদন জগতের দুই নক্ষত্র— অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। বিশেষ করে পরমব্রতর নাম নিয়ে চর্চা তুঙ্গে, কারণ সাম্প্রতিককালে ফেডারেশনের বিতর্কে তাঁর অবস্থান ও শাসকদলের প্রতি নরম মনোভাব নজর কেড়েছে রাজনৈতিক মহলের। অন্যদিকে, ইমনের কণ্ঠে সরকারের উন্নয়নের গান এখন বাংলার ঘরে ঘরে।তরুণ তুর্কিদের মধ্যে সবথেকে বেশি চর্চায় রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং সোশ্যাল মিডিয়ার সেনসেশন দেবাংশু ভট্টাচার্য। তালিকায় ঠাঁই পেতে পারেন জয়া দত্ত, অরূপ চক্রবর্তী এবং তন্ময় ঘোষের মতো পরিচিত মুখেরা। চমক হিসেবে উঠে আসছে কুণাল ঘোষের নামও। এছাড়া সদ্য সিপিএম থেকে আসা প্রতীকূর রহমান এবং অ্যাথলিট স্বপ্না বর্মনও টিকিট পেতে পারেন বলে জোর গুঞ্জন।তালিকায় আরও যে নামগুলো নিয়ে জল্পনা চলছে:প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সামিরুল ইসলাম।কাউন্সিলর সন্দীপন সাহা এবং যুব নেতা দেবরাজ চক্রবর্তী।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার প্রবীণ ও নবীনের মেলবন্ধনে এক নতুন ধরনের 'টিম তৃণমূল' গড়তে চাইছেন তৃণমূল নেতৃত্ব। অভিজ্ঞতার পাশাপাশি লড়াকু ছাত্রনেতা এবং জনমোহিনী তারকাদের ময়দানে নামিয়ে প্রতিপক্ষকে টেক্কা দেওয়াই এখন জোড়াফুলের প্রধান লক্ষ্য।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার