Hidden Stories (বাংলা)
সর্বশেষ

প্রতিশোধের চরম নৃশংসতা! বিয়ে ভাঙায় যুবতীর শরীরে নিজের 'এইচআইভি' রক্ত ঢুকিয়ে দিলেন যুবক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬
প্রতিশোধের চরম নৃশংসতা! বিয়ে ভাঙায় যুবতীর শরীরে নিজের 'এইচআইভি' রক্ত ঢুকিয়ে দিলেন যুবক
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিনিধি: সম্পর্কের টানাপোড়েন থেকে যে এমন ভয়াবহ অপরাধ ঘটতে পারে, তা কল্পনাও করতে পারেনি কেউ। হায়দরাবাদের পোচারাম আইটি থানা এলাকায় এক যুবতীর শরীরে সিরিঞ্জের মাধ্যমে নিজের 'এইচআইভি পজিটিভ' (HIV+) রক্ত ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বিয়ে ভেঙে যাওয়ার আক্রোশ থেকেই এই নৃশংস কাণ্ড ঘটিয়েছেন অভিযুক্ত যুবক।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২২ বছর বয়সি ওই যুবতীর সঙ্গে অভিযুক্ত যুবকের বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু বিয়ের আলোচনার মাঝেই প্রকাশ্যে আসে যে, যুবকের বাবা-মা দুজনেই এইচআইভি আক্রান্ত। সন্দেহ হওয়ায় পাত্রীর পরিবার যুবকেরও স্বাস্থ্য পরীক্ষা করান। রিপোর্টে দেখা যায়, ওই যুবকও এইচআইভি পজিটিভ। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে সঙ্গে সঙ্গেই বিয়ে বাতিলের সিদ্ধান্ত নেন পাত্রীর বাবা-মা।


অভিযোগ, গত ১১ মার্চ ওই যুবক যুবতীকে নিজের বাড়িতে ডেকে পাঠান। কথা বলার বাহানায় তিনি কোনওভাবে নিজের শরীর থেকে রক্ত বের করে তা যুবতীর শরীরে ঢুকিয়ে দেন। এর কয়েকদিন পর যুবতীর শারীরিক পরীক্ষা করা হলে তাঁর রক্তেও এইচআইভি সংক্রমণ ধরা পড়ে। এই ঘটনায় স্তম্ভিত হয়ে যায় নির্যাতিতার পরিবার।


যুবতীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার (Attempt to Murder) ধারায় মামলা রুজু করা হয়েছে। বর্তমানে ওই যুবতী হাসপাতালে চিকিৎসাধীন। এই জঘন্য অপরাধের পেছনে অন্য কারোর উস্কানি বা সাহায্য ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হায়দরাবাদ পুলিশ।

বিষয় : crimealert hyderABADCRIME RELATIONSHIPCRISIS SOCIALAWARENESS POLICEINVESTIGAION

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


প্রতিশোধের চরম নৃশংসতা! বিয়ে ভাঙায় যুবতীর শরীরে নিজের 'এইচআইভি' রক্ত ঢুকিয়ে দিলেন যুবক

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image
নিজস্ব প্রতিনিধি: সম্পর্কের টানাপোড়েন থেকে যে এমন ভয়াবহ অপরাধ ঘটতে পারে, তা কল্পনাও করতে পারেনি কেউ। হায়দরাবাদের পোচারাম আইটি থানা এলাকায় এক যুবতীর শরীরে সিরিঞ্জের মাধ্যমে নিজের 'এইচআইভি পজিটিভ' (HIV+) রক্ত ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বিয়ে ভেঙে যাওয়ার আক্রোশ থেকেই এই নৃশংস কাণ্ড ঘটিয়েছেন অভিযুক্ত যুবক।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২২ বছর বয়সি ওই যুবতীর সঙ্গে অভিযুক্ত যুবকের বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু বিয়ের আলোচনার মাঝেই প্রকাশ্যে আসে যে, যুবকের বাবা-মা দুজনেই এইচআইভি আক্রান্ত। সন্দেহ হওয়ায় পাত্রীর পরিবার যুবকেরও স্বাস্থ্য পরীক্ষা করান। রিপোর্টে দেখা যায়, ওই যুবকও এইচআইভি পজিটিভ। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে সঙ্গে সঙ্গেই বিয়ে বাতিলের সিদ্ধান্ত নেন পাত্রীর বাবা-মা।অভিযোগ, গত ১১ মার্চ ওই যুবক যুবতীকে নিজের বাড়িতে ডেকে পাঠান। কথা বলার বাহানায় তিনি কোনওভাবে নিজের শরীর থেকে রক্ত বের করে তা যুবতীর শরীরে ঢুকিয়ে দেন। এর কয়েকদিন পর যুবতীর শারীরিক পরীক্ষা করা হলে তাঁর রক্তেও এইচআইভি সংক্রমণ ধরা পড়ে। এই ঘটনায় স্তম্ভিত হয়ে যায় নির্যাতিতার পরিবার।যুবতীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার (Attempt to Murder) ধারায় মামলা রুজু করা হয়েছে। বর্তমানে ওই যুবতী হাসপাতালে চিকিৎসাধীন। এই জঘন্য অপরাধের পেছনে অন্য কারোর উস্কানি বা সাহায্য ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হায়দরাবাদ পুলিশ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার