Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রামপুরহাটে হাড়হিম করা কাণ্ড! ‘ডাইনি’ অপবাদে বৃদ্ধাকে কুপিয়ে খুন, ধৃত একই পরিবারের ৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬
রামপুরহাটে হাড়হিম করা কাণ্ড! ‘ডাইনি’ অপবাদে বৃদ্ধাকে কুপিয়ে খুন, ধৃত একই পরিবারের ৫

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: বিজ্ঞানের যুগেও কুসংস্কারের থাবা! বীরভূমের রামপুরহাটে ডাইনি অপবাদে এক আদিবাসী বৃদ্ধাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। শুক্রবার রাতে ময়ূরেশ্বরের বেলিয়া আদিবাসী পাড়ায় এই নারকীয় ঘটনাটি ঘটেছে। নিহতের নাম চুড়কি হেমব্রম। এই ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত শিবলাল কিসকু-সহ তার পরিবারের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সারাদিন এলাকায় দোল উৎসবের আনন্দ ছিল। সন্ধ্যার দিকে চুড়কি হেমব্রম তাঁর আত্মীয় শিবলাল কিসকুর বাড়িতে গিয়েছিলেন। সেখানেই ডাইনি অপবাদ নিয়ে দু’পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়। অভিযোগ, বচসা চলাকালীন শিবলাল ও তার পরিবারের সদস্যরা ভারী বস্তু দিয়ে বৃদ্ধার মাথায় আঘাত করে। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। বাড়ির উঠোনেই মৃত্যু হয় ওই বৃদ্ধার।


খবর পেয়েই ময়ূরেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। রাতেই গ্রামে চিরুনি তল্লাশি চালিয়ে মূল অভিযুক্ত শিবলাল কিসকু, তার স্ত্রী মাকু কিসকু, দুই ছেলে বাবুরাম ও বৈদ্যনাথ এবং বৈদ্যনাথের স্ত্রী কুসুস কিসকুকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য আরও ২৫ জনকে আটক করা হয়েছিল। ধৃত শিবলাল পুলিশের কাছে খুনের কথা স্বীকার করে জানিয়েছে, তাঁর বিশ্বাস ছিল চুড়কি হেমব্রম একজন ‘ডাইনি’। বাড়ি থেকে খুনে ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করেছে পুলিশ।


এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের ছেলে ভুবন হেমব্রম অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। গ্রামে নতুন করে অশান্তি এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং চলছে কড়া নজরদারি। রবিবার ধৃতদের রামপুরহাট আদালতে তোলা হয়েছে।

বিষয় : BIRBHUMCRIME RAMPURHAT WITCHHAUNTINH BENGALPOLICE SUOERSTITION

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


রামপুরহাটে হাড়হিম করা কাণ্ড! ‘ডাইনি’ অপবাদে বৃদ্ধাকে কুপিয়ে খুন, ধৃত একই পরিবারের ৫

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image
নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: বিজ্ঞানের যুগেও কুসংস্কারের থাবা! বীরভূমের রামপুরহাটে ডাইনি অপবাদে এক আদিবাসী বৃদ্ধাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। শুক্রবার রাতে ময়ূরেশ্বরের বেলিয়া আদিবাসী পাড়ায় এই নারকীয় ঘটনাটি ঘটেছে। নিহতের নাম চুড়কি হেমব্রম। এই ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত শিবলাল কিসকু-সহ তার পরিবারের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সারাদিন এলাকায় দোল উৎসবের আনন্দ ছিল। সন্ধ্যার দিকে চুড়কি হেমব্রম তাঁর আত্মীয় শিবলাল কিসকুর বাড়িতে গিয়েছিলেন। সেখানেই ডাইনি অপবাদ নিয়ে দু’পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়। অভিযোগ, বচসা চলাকালীন শিবলাল ও তার পরিবারের সদস্যরা ভারী বস্তু দিয়ে বৃদ্ধার মাথায় আঘাত করে। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। বাড়ির উঠোনেই মৃত্যু হয় ওই বৃদ্ধার।খবর পেয়েই ময়ূরেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। রাতেই গ্রামে চিরুনি তল্লাশি চালিয়ে মূল অভিযুক্ত শিবলাল কিসকু, তার স্ত্রী মাকু কিসকু, দুই ছেলে বাবুরাম ও বৈদ্যনাথ এবং বৈদ্যনাথের স্ত্রী কুসুস কিসকুকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য আরও ২৫ জনকে আটক করা হয়েছিল। ধৃত শিবলাল পুলিশের কাছে খুনের কথা স্বীকার করে জানিয়েছে, তাঁর বিশ্বাস ছিল চুড়কি হেমব্রম একজন ‘ডাইনি’। বাড়ি থেকে খুনে ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করেছে পুলিশ।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের ছেলে ভুবন হেমব্রম অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। গ্রামে নতুন করে অশান্তি এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং চলছে কড়া নজরদারি। রবিবার ধৃতদের রামপুরহাট আদালতে তোলা হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার