নির্বাচন কমিশনের দীর্ঘ প্রতীক্ষিত ঘোষণার মাধ্যমে পরিষ্কার হয়ে গেল বিধানসভা নির্বাচনের চিত্র। পশ্চিমবঙ্গসহ আরও বেশ কয়েকটি রাজ্যে ভোটের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই তাঁদের প্রধান লক্ষ্য।পশ্চিমবঙ্গের ভোটের সূচি:বাংলার ২৯৪টি বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ করা হবে মোট দুই দফায়।
প্রথম দফা: ২৩ এপ্রিল (১৫২টি আসন)
দ্বিতীয় দফা: ২৯ এপ্রিল (১৪২টি আসন)
ফলাফল ঘোষণা: ৪ মে
অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সূচি:
একনজরে দেখে নিন অন্যান্য প্রান্তের ভোটের তারিখ:
নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, সংবিধান মেনেই স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্ট (SIR) প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তাঁর মতে, কোনো বৈধ ভোটার যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা। চূড়ান্ত তালিকায় বর্তমানে ৬.৪৪ কোটি ভোটারের নাম রয়েছে। যে নামগুলো বর্তমানে বিচারাধীন রয়েছে, তা পরবর্তী সাপ্লিমেন্টারি তালিকায় প্রকাশ করা হবে। কমিশনের পক্ষ থেকে বিএলও (BLO) এবং এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সমস্ত কর্মী ও আধিকারিকদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করা হয়েছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন