Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোররাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ রোগীর মৃত্যু: শোকস্তব্ধ ওড়িশার এসসিবি মেডিক্যাল কলেজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬
ভোররাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ রোগীর মৃত্যু: শোকস্তব্ধ ওড়িশার এসসিবি মেডিক্যাল কলেজ

কলকাতা: ওড়িশার কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে সোমবার এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটের আইসিইউ-তে ভোররাত ৩টে নাগাদ হঠাৎ আগুন লেগে যাওয়ায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন রোগী। মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি ঘটনাস্থলে পৌঁছে এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এবং মৃতদের পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।


ঘটনার সময় মুহূর্তের মধ্যে পুরো আইসিইউ ধোঁয়ায় ঢেকে যায়। হাসপাতালের কর্মীরা প্রাণপণ চেষ্টা চালিয়ে রোগীদের সরানোর কাজ শুরু করলেও সাতজন আইসিইউ-র ভেতরেই মারা যান। বাকি তিনজনের মৃত্যু হয় অন্য ওয়ার্ডে স্থানান্তরের সময়। আগুন নেভাতে এবং রোগীদের প্রাণ বাঁচাতে গিয়ে ১১ জন স্বাস্থ্যকর্মী মারাত্মকভাবে ঝলসে গিয়েছেন, যারা বর্তমানে চিকিৎসাধীন। দমকল বাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে।


প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড। মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি ও স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং পরিস্থিতি খতিয়ে দেখার পর গোটা ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী কড়া ভাষায় জানিয়েছেন যে, এই ঘটনায় কারও গাফিলতি প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে ট্রমা কেয়ার থেকে ২৩ জন রোগীকে নিরাপদে অন্য ওয়ার্ডে সরিয়ে চিকিৎসা চালানো হচ্ছে।

বিষয় : Fire Accident #Manikchak #MaldaNews #HoliViolence #BreakingNews #WestBengal #CrimeNews #MaldaMedicalCollege #LawAndOrder Orissa

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভোররাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ রোগীর মৃত্যু: শোকস্তব্ধ ওড়িশার এসসিবি মেডিক্যাল কলেজ

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image
কলকাতা: ওড়িশার কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে সোমবার এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটের আইসিইউ-তে ভোররাত ৩টে নাগাদ হঠাৎ আগুন লেগে যাওয়ায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন রোগী। মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি ঘটনাস্থলে পৌঁছে এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এবং মৃতদের পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।ঘটনার সময় মুহূর্তের মধ্যে পুরো আইসিইউ ধোঁয়ায় ঢেকে যায়। হাসপাতালের কর্মীরা প্রাণপণ চেষ্টা চালিয়ে রোগীদের সরানোর কাজ শুরু করলেও সাতজন আইসিইউ-র ভেতরেই মারা যান। বাকি তিনজনের মৃত্যু হয় অন্য ওয়ার্ডে স্থানান্তরের সময়। আগুন নেভাতে এবং রোগীদের প্রাণ বাঁচাতে গিয়ে ১১ জন স্বাস্থ্যকর্মী মারাত্মকভাবে ঝলসে গিয়েছেন, যারা বর্তমানে চিকিৎসাধীন। দমকল বাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে।প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড। মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি ও স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং পরিস্থিতি খতিয়ে দেখার পর গোটা ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী কড়া ভাষায় জানিয়েছেন যে, এই ঘটনায় কারও গাফিলতি প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে ট্রমা কেয়ার থেকে ২৩ জন রোগীকে নিরাপদে অন্য ওয়ার্ডে সরিয়ে চিকিৎসা চালানো হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার