Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘আসল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ই’, ভোট ঘোষণা হতেই বীরভূমে স্বমহিমায় অনুব্রত মণ্ডল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬
‘আসল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ই’, ভোট ঘোষণা হতেই বীরভূমে স্বমহিমায় অনুব্রত মণ্ডল
ছবি: সংগৃহীত

রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে না হতেই রণপ্রস্তুতি শুরু করে দিল শাসকদল তৃণমূল কংগ্রেস। রবিবার সাঁইথিয়ায় আয়োজিত একটি কর্মীসভা থেকে দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। তাঁর সাফ কথা, নির্বাচনী লড়াইয়ে প্রার্থীর ব্যক্তিগত পরিচয় বড় নয়, জোড়াফুল প্রতীক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখই শেষ কথা।


অনুব্রত মণ্ডল কর্মীদের মনে করিয়ে দেন, এই নির্বাচন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লড়াই। তাঁর কথায়, "প্রার্থী যেই হোক, মাথায় রাখতে হবে আসলে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।" তিনি দাবি করেন, বীরভূমের ১১টি আসনের সবকটিতেই তৃণমূল জয়ী হবে এবং রাজ্যজুড়ে ২৩০ থেকে ২৪০টি আসন পাবে জোড়াফুল শিবির। দু-দফায় ভোট হওয়া নিয়ে তাঁর কোনো আক্ষেপ নেই; বরং তাঁর দাবি, মানুষ ইতিমধ্যেই উন্নয়নের নিরিখে মনস্থির করে ফেলেছেন।


সভা থেকে রাজ্য সরকারের মানবিক মুখ তুলে ধরেন অনুব্রত। বকেয়া মহার্ঘভাতা (DA) প্রদান, পুরোহিত ও মোয়াজ্জেম ভাতা বৃদ্ধির মতো সাম্প্রতিক সিদ্ধান্তগুলোর প্রশংসা করে তিনি জানান, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের পাশে থাকার জন্য এত প্রকল্প দেশের আর কোনো রাজ্যে নেই। ৩৪ বছরের বাম আমলকে ‘অন্ধকার’ হিসেবে চিহ্নিত করে তিনি সতর্ক করেন যে, তৃণমূলের উন্নয়নের এই ধারা বজায় রাখতে সাধারণ মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।


ভোট ঘোষণার প্রথম দিন থেকেই অনুব্রতর এই আত্মবিশ্বাসী সুর রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে পরিবর্তনের ধারা তৈরি হয়েছে, তা কোনোভাবেই থমকে যাবে না বলে দাবি করেন তিনি।

বিষয় : Mamata Banerjee WestBengalElection BIRBHUMPOLITICS JORAPHUL ANUBRATAMONDAL

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


‘আসল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ই’, ভোট ঘোষণা হতেই বীরভূমে স্বমহিমায় অনুব্রত মণ্ডল

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image
রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে না হতেই রণপ্রস্তুতি শুরু করে দিল শাসকদল তৃণমূল কংগ্রেস। রবিবার সাঁইথিয়ায় আয়োজিত একটি কর্মীসভা থেকে দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। তাঁর সাফ কথা, নির্বাচনী লড়াইয়ে প্রার্থীর ব্যক্তিগত পরিচয় বড় নয়, জোড়াফুল প্রতীক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখই শেষ কথা।অনুব্রত মণ্ডল কর্মীদের মনে করিয়ে দেন, এই নির্বাচন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লড়াই। তাঁর কথায়, "প্রার্থী যেই হোক, মাথায় রাখতে হবে আসলে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।" তিনি দাবি করেন, বীরভূমের ১১টি আসনের সবকটিতেই তৃণমূল জয়ী হবে এবং রাজ্যজুড়ে ২৩০ থেকে ২৪০টি আসন পাবে জোড়াফুল শিবির। দু-দফায় ভোট হওয়া নিয়ে তাঁর কোনো আক্ষেপ নেই; বরং তাঁর দাবি, মানুষ ইতিমধ্যেই উন্নয়নের নিরিখে মনস্থির করে ফেলেছেন।সভা থেকে রাজ্য সরকারের মানবিক মুখ তুলে ধরেন অনুব্রত। বকেয়া মহার্ঘভাতা (DA) প্রদান, পুরোহিত ও মোয়াজ্জেম ভাতা বৃদ্ধির মতো সাম্প্রতিক সিদ্ধান্তগুলোর প্রশংসা করে তিনি জানান, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের পাশে থাকার জন্য এত প্রকল্প দেশের আর কোনো রাজ্যে নেই। ৩৪ বছরের বাম আমলকে ‘অন্ধকার’ হিসেবে চিহ্নিত করে তিনি সতর্ক করেন যে, তৃণমূলের উন্নয়নের এই ধারা বজায় রাখতে সাধারণ মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।ভোট ঘোষণার প্রথম দিন থেকেই অনুব্রতর এই আত্মবিশ্বাসী সুর রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে পরিবর্তনের ধারা তৈরি হয়েছে, তা কোনোভাবেই থমকে যাবে না বলে দাবি করেন তিনি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার