Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোটমুখী বাংলায় ফের ইডির হানা, অনলাইন প্রতারণার খোঁজে কলকাতা-শিলিগুড়িতে তল্লাশি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬
ভোটমুখী বাংলায় ফের ইডির হানা, অনলাইন প্রতারণার খোঁজে কলকাতা-শিলিগুড়িতে তল্লাশি
ED Raid (File Image)

কলকাতা: বিধানসভা ভোটের মুখে রাজ্যে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকাল থেকেই অনলাইন প্রতারণা ও বেআইনি কল সেন্টার মামলার তদন্তে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় একযোগে তল্লাশি অভিযানে নামলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।


এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, এদিন দক্ষিণ কলকাতার বোড়াল এলাকা এবং বেনিয়াপুকুরের একটি বহুতলে তল্লাশি চালায় ইডি। একইসঙ্গে, উত্তরবঙ্গের শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী এলাকাতেও অভিযান চালানো হয়। এছাড়া, হাওড়া এবং দুর্গাপুরের একাধিক ঠিকানায় ইডি অভিযানের খবর পাওয়া গিয়েছে। 


প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, এই অভিযানের নেপথ্যে রয়েছে বেআইনি কল সেন্টার খুলে কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ। অভিযোগ উঠেছে, ভুয়ো কল সেন্টারের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। ইতিপূর্বে কৈখালি ও বেনিয়াপুকুর এলাকায় তল্লাশি চালিয়ে ইডি আধিকারিকরা কয়েকশো কোটি টাকার দুর্নীতির হদিশ পেয়েছিলেন। এদিনের এই অভিযান সেই তদন্তেরই একটি অংশ বলে মনে করা হচ্ছে।


সোমবার সকালে সিআরপিএফ জওয়ানদের নিয়ে বিভিন্ন এলাকায় পৌঁছে যান তদন্তকারীরা। তল্লাশির সময় সংশ্লিষ্ট এলাকাগুলি ঘিরে রাখা হয়। তবে, এই অভিযানে এখনও পর্যন্ত কোনও নগদ টাকা বা গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে কিনা, তা নিয়ে ইডির তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কেন্দ্রীয় আধিকারিকরা সংশ্লিষ্ট কল সেন্টারগুলির মালিক এবং এর পিছনে থাকা প্রভাবশালীদের যোগসূত্র খতিয়ে দেখছেন।


এর আগেও রাজ্যে অনলাইন গেমিং অ্যাপ এবং ভুয়ো লোনের নামে প্রতারণার তদন্তে ইডি সক্রিয় ভূমিকা নিয়েছিল। নতুন করে এই ব্যাপক তল্লাশিতে ফের চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে।

বিষয় : Enforcement Directorate কলকাতায় বেআইনি কল সেন্টার মামলায় ইডি অভিযান

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভোটমুখী বাংলায় ফের ইডির হানা, অনলাইন প্রতারণার খোঁজে কলকাতা-শিলিগুড়িতে তল্লাশি

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image
কলকাতা: বিধানসভা ভোটের মুখে রাজ্যে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকাল থেকেই অনলাইন প্রতারণা ও বেআইনি কল সেন্টার মামলার তদন্তে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় একযোগে তল্লাশি অভিযানে নামলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, এদিন দক্ষিণ কলকাতার বোড়াল এলাকা এবং বেনিয়াপুকুরের একটি বহুতলে তল্লাশি চালায় ইডি। একইসঙ্গে, উত্তরবঙ্গের শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী এলাকাতেও অভিযান চালানো হয়। এছাড়া, হাওড়া এবং দুর্গাপুরের একাধিক ঠিকানায় ইডি অভিযানের খবর পাওয়া গিয়েছে। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, এই অভিযানের নেপথ্যে রয়েছে বেআইনি কল সেন্টার খুলে কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ। অভিযোগ উঠেছে, ভুয়ো কল সেন্টারের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। ইতিপূর্বে কৈখালি ও বেনিয়াপুকুর এলাকায় তল্লাশি চালিয়ে ইডি আধিকারিকরা কয়েকশো কোটি টাকার দুর্নীতির হদিশ পেয়েছিলেন। এদিনের এই অভিযান সেই তদন্তেরই একটি অংশ বলে মনে করা হচ্ছে।সোমবার সকালে সিআরপিএফ জওয়ানদের নিয়ে বিভিন্ন এলাকায় পৌঁছে যান তদন্তকারীরা। তল্লাশির সময় সংশ্লিষ্ট এলাকাগুলি ঘিরে রাখা হয়। তবে, এই অভিযানে এখনও পর্যন্ত কোনও নগদ টাকা বা গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে কিনা, তা নিয়ে ইডির তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কেন্দ্রীয় আধিকারিকরা সংশ্লিষ্ট কল সেন্টারগুলির মালিক এবং এর পিছনে থাকা প্রভাবশালীদের যোগসূত্র খতিয়ে দেখছেন।এর আগেও রাজ্যে অনলাইন গেমিং অ্যাপ এবং ভুয়ো লোনের নামে প্রতারণার তদন্তে ইডি সক্রিয় ভূমিকা নিয়েছিল। নতুন করে এই ব্যাপক তল্লাশিতে ফের চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার