Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আজই কি মেগা তালিকা? কালীঘাটে তৃণমূলের নজরকাড়া ঘোষণা আর ময়দানে বিজেপির হাই-ভোল্টেজ প্রচার!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬
আজই কি মেগা তালিকা? কালীঘাটে তৃণমূলের নজরকাড়া ঘোষণা আর ময়দানে বিজেপির হাই-ভোল্টেজ প্রচার!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্যের রাজনৈতিক পারদ এখন টগবগ করে ফুটছে। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যে ভোটগ্রহণ, আর ফল প্রকাশ ৪ মে। এই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার সবার নজর আটকে রয়েছে কালীঘাটের দিকে। সূত্রের খবর, আজই সম্ভবত রাজ্যের ২৯৪টি আসনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।


এবারের তৃণমূলের তালিকায় থাকতে পারে একাধিক বড় চমক। জল্পনা শোনা যাচ্ছে, কুণাল ঘোষ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো চেনা মুখেরা এবার প্রার্থী হিসেবে নাম লেখাতে পারেন। অন্যদিকে, 'ক্লিন ইমেজে'র ওপর জোর দিতে বাদ পড়তে পারেন বেশ কয়েকজন হেভিওয়েট নেতা।


 বিশেষ করে বেহালা পশ্চিমের বিদায়ী বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় এবং সোনারপুর দক্ষিণের লাভলি মৈত্রকে এবার টিকিট দেওয়া হবে কি না, তা নিয়ে দলের অন্দরে তীব্র জল্পনা চলছে। আজ দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন থেকে সাংবাদিক বৈঠক করে এই তালিকা প্রকাশিত হওয়ার সম্ভাবনা প্রবল।


অন্যদিকে, তৃণমূলের তালিকার অপেক্ষায় না থেকে গেরুয়া শিবির কিন্তু ইতিমধ্যেই যুদ্ধের ময়দানে নেমে পড়েছে। সোমবার বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হতেই মঙ্গলবার সকাল থেকে সিউড়ি থেকে বরানগর— সর্বত্র দেওয়াল লিখন আর জনসংযোগে ব্যস্ত বিজেপি প্রার্থীরা। একদিকে শাসকদলের নতুন মুখ খোঁজার লড়াই, অন্যদিকে বিরোধী শিবিরের আগ্রাসী প্রচার; সব মিলিয়ে ছাব্বিশের নির্বাচনের রণদামামা এখন গোটা বাংলা জুড়ে।

বিষয় : BJP TMC WestBengalPolitics candidatelist kunalghosh ritabratabanerjee

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


আজই কি মেগা তালিকা? কালীঘাটে তৃণমূলের নজরকাড়া ঘোষণা আর ময়দানে বিজেপির হাই-ভোল্টেজ প্রচার!

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্যের রাজনৈতিক পারদ এখন টগবগ করে ফুটছে। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যে ভোটগ্রহণ, আর ফল প্রকাশ ৪ মে। এই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার সবার নজর আটকে রয়েছে কালীঘাটের দিকে। সূত্রের খবর, আজই সম্ভবত রাজ্যের ২৯৪টি আসনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।এবারের তৃণমূলের তালিকায় থাকতে পারে একাধিক বড় চমক। জল্পনা শোনা যাচ্ছে, কুণাল ঘোষ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো চেনা মুখেরা এবার প্রার্থী হিসেবে নাম লেখাতে পারেন। অন্যদিকে, 'ক্লিন ইমেজে'র ওপর জোর দিতে বাদ পড়তে পারেন বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। বিশেষ করে বেহালা পশ্চিমের বিদায়ী বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় এবং সোনারপুর দক্ষিণের লাভলি মৈত্রকে এবার টিকিট দেওয়া হবে কি না, তা নিয়ে দলের অন্দরে তীব্র জল্পনা চলছে। আজ দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন থেকে সাংবাদিক বৈঠক করে এই তালিকা প্রকাশিত হওয়ার সম্ভাবনা প্রবল।অন্যদিকে, তৃণমূলের তালিকার অপেক্ষায় না থেকে গেরুয়া শিবির কিন্তু ইতিমধ্যেই যুদ্ধের ময়দানে নেমে পড়েছে। সোমবার বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হতেই মঙ্গলবার সকাল থেকে সিউড়ি থেকে বরানগর— সর্বত্র দেওয়াল লিখন আর জনসংযোগে ব্যস্ত বিজেপি প্রার্থীরা। একদিকে শাসকদলের নতুন মুখ খোঁজার লড়াই, অন্যদিকে বিরোধী শিবিরের আগ্রাসী প্রচার; সব মিলিয়ে ছাব্বিশের নির্বাচনের রণদামামা এখন গোটা বাংলা জুড়ে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার