Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের, লক্ষ্য দুর্গাপুর পূর্বের শিল্প ও কর্মসংস্থান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬
মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের, লক্ষ্য দুর্গাপুর পূর্বের শিল্প ও কর্মসংস্থান

মঙ্গলবার থেকে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে জোরকদমে নির্বাচনী প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এদিন সকালেই বিধাননগরের রাম-সীতা মন্দির এবং সাগরভাঙার ভৈরব মন্দিরে পুজো দিয়ে দিনটি শুরু করেন তিনি। আধ্যাত্মিক আবহে প্রচার শুরু করে তিনি দুর্গাপুরের শিল্পাঞ্চলের মানুষের আশীর্বাদ প্রার্থনা করেন।


মন্দিরে পুজোর পর মুচিপাড়া এলাকায় সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের সঙ্গে জনসংযোগ সারেন চন্দ্রশেখর বাবু। সেখানে তাঁকে দেওয়াল লিখনে অংশ নিতে এবং বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে দেখা যায়। এদিন তিনি দুর্গাপুরের প্রাক্তন মেয়র দিলীপ অগস্তির সঙ্গেও দেখা করে তাঁর আশীর্বাদ নেন, যা রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


রাজ্য সরকারকে আক্রমণ শানিয়ে বিজেপি প্রার্থী অভিযোগ করেন, বর্তমানে রাজ্যের পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং এই অবস্থা থেকে মুক্তি পেতে একটি নতুন সূচনার প্রয়োজন।


দুর্গাপুরের শিল্প পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁর মূল লক্ষ্য হবে কর্মসংস্থান তৈরি করা, নারীদের ক্ষমতায়ন এবং এলাকার সামগ্রিক উন্নয়ন। রাজ্য সরকারের ‘যুব শক্তি’র মতো প্রকল্পকে কটাক্ষ করে তিনি দাবি করেন, এ রাজ্যের যুব সমাজ এখন নিছক ভাতা নয়, বরং স্থায়ী কর্মসংস্থান চায়। দুর্গাপুর পূর্বের মানুষ এই লড়াইয়ে তাঁর পাশে থাকবেন বলেই পূর্ণ আত্মবিশ্বাস প্রকাশ করেছেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।

বিষয় : WestBengalPolitics BJPWestBengal DurgapurNews chandrasekharnews campaighkickoff emplyoeementfirst

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের, লক্ষ্য দুর্গাপুর পূর্বের শিল্প ও কর্মসংস্থান

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image
মঙ্গলবার থেকে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে জোরকদমে নির্বাচনী প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এদিন সকালেই বিধাননগরের রাম-সীতা মন্দির এবং সাগরভাঙার ভৈরব মন্দিরে পুজো দিয়ে দিনটি শুরু করেন তিনি। আধ্যাত্মিক আবহে প্রচার শুরু করে তিনি দুর্গাপুরের শিল্পাঞ্চলের মানুষের আশীর্বাদ প্রার্থনা করেন।মন্দিরে পুজোর পর মুচিপাড়া এলাকায় সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের সঙ্গে জনসংযোগ সারেন চন্দ্রশেখর বাবু। সেখানে তাঁকে দেওয়াল লিখনে অংশ নিতে এবং বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে দেখা যায়। এদিন তিনি দুর্গাপুরের প্রাক্তন মেয়র দিলীপ অগস্তির সঙ্গেও দেখা করে তাঁর আশীর্বাদ নেন, যা রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।রাজ্য সরকারকে আক্রমণ শানিয়ে বিজেপি প্রার্থী অভিযোগ করেন, বর্তমানে রাজ্যের পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং এই অবস্থা থেকে মুক্তি পেতে একটি নতুন সূচনার প্রয়োজন।দুর্গাপুরের শিল্প পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁর মূল লক্ষ্য হবে কর্মসংস্থান তৈরি করা, নারীদের ক্ষমতায়ন এবং এলাকার সামগ্রিক উন্নয়ন। রাজ্য সরকারের ‘যুব শক্তি’র মতো প্রকল্পকে কটাক্ষ করে তিনি দাবি করেন, এ রাজ্যের যুব সমাজ এখন নিছক ভাতা নয়, বরং স্থায়ী কর্মসংস্থান চায়। দুর্গাপুর পূর্বের মানুষ এই লড়াইয়ে তাঁর পাশে থাকবেন বলেই পূর্ণ আত্মবিশ্বাস প্রকাশ করেছেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার