Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা চলতি সপ্তাহেই, সংখ্যালঘু প্রতিনিধিত্বে কি বদল আসছে?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬
বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা চলতি সপ্তাহেই, সংখ্যালঘু প্রতিনিধিত্বে কি বদল আসছে?

কলকাতা: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চলতি সপ্তাহেই দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে বিজেপি। প্রায় দেড়শো আসনের এই তালিকা ঘিরে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা তৈরি হয়েছে, বিশেষত সংখ্যালঘু প্রতিনিধিত্বের প্রশ্নে।

প্রথম দফার প্রার্থী তালিকায় একজনও মুসলিম প্রার্থীকে টিকিট না দেওয়ায় ইতিমধ্যেই বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে গেরুয়া শিবিরকে। সেই প্রেক্ষাপটে দ্বিতীয় তালিকায় কোনও পরিবর্তন আসে কি না, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

দলীয় সূত্রে খবর, দ্বিতীয় তালিকায় কয়েকটি সংখ্যালঘু মুখের নাম নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত তাঁদের প্রার্থী করার সম্ভাবনা খুবই কম। ফলে সংখ্যালঘু প্রতিনিধিত্ব নিয়ে বিজেপির অবস্থান আরও একবার বিতর্কের কেন্দ্রে উঠে আসতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিকে প্রার্থী নির্বাচন চূড়ান্ত করতে দিল্লিতে টানা বৈঠক চালাচ্ছে দলের শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত একাধিক দফায় বৈঠক হয়েছে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বঙ্গ বিজেপির নেতৃত্বের। প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠক হয়, পরে প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাড়িতে গভীর রাত পর্যন্ত আলোচনা চলে।

এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সহ দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতা। এছাড়াও বাংলার দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বানসল ও বিপ্লব দেবও বৈঠকে যোগ দেন।

সূত্রের দাবি, অধিকাংশ আসনের প্রার্থী তালিকা ইতিমধ্যেই চূড়ান্ত। তবে চূড়ান্ত অনুমোদন মিলবে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে। এরপরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেতে পারে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা।


রাজনৈতিক মহলের মতে, এই তালিকা প্রকাশের পরই রাজ্যের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হতে পারে।

বিষয় : WestBengalElection BJPWestBengal

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা চলতি সপ্তাহেই, সংখ্যালঘু প্রতিনিধিত্বে কি বদল আসছে?

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image
কলকাতা: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চলতি সপ্তাহেই দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে বিজেপি। প্রায় দেড়শো আসনের এই তালিকা ঘিরে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা তৈরি হয়েছে, বিশেষত সংখ্যালঘু প্রতিনিধিত্বের প্রশ্নে।প্রথম দফার প্রার্থী তালিকায় একজনও মুসলিম প্রার্থীকে টিকিট না দেওয়ায় ইতিমধ্যেই বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে গেরুয়া শিবিরকে। সেই প্রেক্ষাপটে দ্বিতীয় তালিকায় কোনও পরিবর্তন আসে কি না, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।দলীয় সূত্রে খবর, দ্বিতীয় তালিকায় কয়েকটি সংখ্যালঘু মুখের নাম নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত তাঁদের প্রার্থী করার সম্ভাবনা খুবই কম। ফলে সংখ্যালঘু প্রতিনিধিত্ব নিয়ে বিজেপির অবস্থান আরও একবার বিতর্কের কেন্দ্রে উঠে আসতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।এদিকে প্রার্থী নির্বাচন চূড়ান্ত করতে দিল্লিতে টানা বৈঠক চালাচ্ছে দলের শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত একাধিক দফায় বৈঠক হয়েছে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বঙ্গ বিজেপির নেতৃত্বের। প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠক হয়, পরে প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাড়িতে গভীর রাত পর্যন্ত আলোচনা চলে।এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সহ দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতা। এছাড়াও বাংলার দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বানসল ও বিপ্লব দেবও বৈঠকে যোগ দেন।সূত্রের দাবি, অধিকাংশ আসনের প্রার্থী তালিকা ইতিমধ্যেই চূড়ান্ত। তবে চূড়ান্ত অনুমোদন মিলবে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে। এরপরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেতে পারে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা।রাজনৈতিক মহলের মতে, এই তালিকা প্রকাশের পরই রাজ্যের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হতে পারে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার