লোকসভা নির্বাচনের আবহে ফের রাজ্য রাজনীতিতে শোরগোল। বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় এবার জায়গা করে নিলেন হেভিওয়েট প্রাক্তন আইপিএস অফিসার রাজেশ কুমার। ১৯৯০ ব্যাচের এই দুঁদে অফিসারকে ব্যারাকপুর শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ কেন্দ্র জগদ্দল থেকে লড়াইয়ে নামাল গেরুয়া শিবির। রাজ্য পুলিশে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই অফিসারের প্রার্থী হওয়া নিয়ে ইতিপূর্বেই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
রাজেশ কুমারের রাজনৈতিক ও প্রশাসনিক সফর বেশ বৈচিত্র্যময়। একসময় কেন্দ্রে ইউপিএ সরকারের আমলে তৃণমূলের তৎকালীন মন্ত্রী সৌগত রায় এবং পরে রেলমন্ত্রী থাকাকালীন মুকুল রায়ের ব্যক্তিগত সচিব (PS) হিসেবে কাজ করেছেন তিনি। সিআইডি-র এডিজি পদেও ছিলেন দীর্ঘদিন। ২০১৯-এর লোকসভা ভোটের সময় নির্বাচন কমিশন তাঁকে কলকাতার পুলিশ কমিশনার পদে বসিয়েছিল।
প্রাক্তন এই আইপিএস অফিসারের সঙ্গে তৃণমূলের নবনিযুক্ত রাজ্যসভার সাংসদ রাজীব কুমারের ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা প্রশাসনিক মহলে সর্বজনবিদিত। তবে সম্প্রতি রাজ্যের ডিজি নিয়োগ প্রক্রিয়া নিয়ে ইউপিএসসি-র (UPSC) বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি। তাঁর অভিযোগ ছিল, ডিজি পদের জন্য যোগ্য হওয়া সত্ত্বেও তাঁর এবং রাজীব কুমারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই নিয়ে আদালত অবমাননার মামলাও করেছিলেন তিনি।
একসময়ের দাপুটে এই পুলিশ কর্তা এবার সরাসরি রাজনীতির ময়দানে। জগদ্দল বিধানসভা কেন্দ্রে তাঁর লড়াই কতটা কঠিন হবে এবং ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভোটাররা এই প্রাক্তন আইপিএস-কে কীভাবে গ্রহণ করবেন, সেটাই এখন দেখার। উল্লেখ্য, একদিকে রাজীব কুমারকে তৃণমূল সাংসদ করার পর, তাঁরই ঘনিষ্ঠ বন্ধুর বিজেপিতে যোগ দেওয়া রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করল।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন