Hidden Stories (বাংলা)
সর্বশেষ

এগরায় প্রেস্টিজ ফাইট: একদা বাবার জেতা আসনে এবার পদ্ম প্রতীকে প্রার্থী ছেলে দিব্যেন্দু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬
এগরায় প্রেস্টিজ ফাইট: একদা বাবার জেতা আসনে এবার পদ্ম প্রতীকে প্রার্থী ছেলে দিব্যেন্দু

২০২৬-এর বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় দফার প্রার্থিতালিকা প্রকাশ করেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। সেই তালিকায় মেদিনীপুরের (সামগ্রিকভাবে অখণ্ড মেদিনীপুর) ভূমিপুত্র দিব্যেন্দু অধিকারীকে এগরা বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে। যে আসনে একসময় তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন তাঁর বাবা শিশির অধিকারী, সেই গড় পুনরুদ্ধারের দায়িত্ব এবার বর্তেছে পুত্র দিব্যেন্দুর কাঁধে।


দিব্যেন্দু অধিকারীর কাছে এই লড়াই কেবল একটি আসনের দখল নেওয়া নয়। বরং, নিজের জন্মভিটে এবং বাবার রাজনৈতিক উত্তরাধিকার প্রমাণের লড়াই। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে এই আসনটি তৃণমূলের তরুণ মাইতির দখলে ছিল। এবার সেই আসনেই কোমর বেঁধে নামছে বিজেপি। প্রার্থী ঘোষণার পর থেকেই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দিব্যেন্দু।


প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই শুক্রবার থেকে এলাকায় জোরকদমে প্রচার শুরু করেছেন দিব্যেন্দু অধিকারী। এদিন 'বোট ক্যাম্পেন' বা নৌকায় প্রচারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর অভিনব উদ্যোগ নেন তিনি। প্রচার চলাকালীন বলেন, "দল আমার উপর ভরসা রেখেছে নিজের জন্মভিটে থেকে লড়াই করার জন্য। যেহেতু বাবা (শিশির অধিকারী) এই কেন্দ্র থেকে জিতেছিলেন, তাই মানুষের আমার প্রতি এবং ভারতীয় জনতা পার্টির প্রতি অগাধ আস্থা রয়েছে। এই লড়াই কোনও ব্যক্তিগত সংঘাত নয়, বরং এক আদর্শগত রাজনৈতিক লড়াই। আমি নিশ্চিত, মানুষ এবার বিজেপিকেই বেছে নেবে।"


বিজেপির এই চাল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। একদিকে তৃণমূল প্রার্থী তরুণ মাইতির বিরুদ্ধে তৈরি হওয়া জনরোষ কাজে লাগানো, অন্যদিকে অধিকারী পরিবারের ব্যক্তিগত ক্যারিশ্মা হাতিয়ার করা - এই দুই সমীকরণেই এগরায় বাজিমাৎ করতে চায় গেরুয়া শিবির।


বাবার জেতা মাটি কি ধরে রাখতে পারবেন ছেলে? নাকি তৃণমূলের দুর্ভেদ্য গড়ে ধাক্কা খাবে পদ্ম শিবির? তার উত্তর মিলবে ভোটের ফলাফলে।

বিষয় : Medinipur BJP candidate Dibyendu Adhikari

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


এগরায় প্রেস্টিজ ফাইট: একদা বাবার জেতা আসনে এবার পদ্ম প্রতীকে প্রার্থী ছেলে দিব্যেন্দু

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image
২০২৬-এর বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় দফার প্রার্থিতালিকা প্রকাশ করেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। সেই তালিকায় মেদিনীপুরের (সামগ্রিকভাবে অখণ্ড মেদিনীপুর) ভূমিপুত্র দিব্যেন্দু অধিকারীকে এগরা বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে। যে আসনে একসময় তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন তাঁর বাবা শিশির অধিকারী, সেই গড় পুনরুদ্ধারের দায়িত্ব এবার বর্তেছে পুত্র দিব্যেন্দুর কাঁধে।দিব্যেন্দু অধিকারীর কাছে এই লড়াই কেবল একটি আসনের দখল নেওয়া নয়। বরং, নিজের জন্মভিটে এবং বাবার রাজনৈতিক উত্তরাধিকার প্রমাণের লড়াই। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে এই আসনটি তৃণমূলের তরুণ মাইতির দখলে ছিল। এবার সেই আসনেই কোমর বেঁধে নামছে বিজেপি। প্রার্থী ঘোষণার পর থেকেই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দিব্যেন্দু।প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই শুক্রবার থেকে এলাকায় জোরকদমে প্রচার শুরু করেছেন দিব্যেন্দু অধিকারী। এদিন 'বোট ক্যাম্পেন' বা নৌকায় প্রচারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর অভিনব উদ্যোগ নেন তিনি। প্রচার চলাকালীন বলেন, "দল আমার উপর ভরসা রেখেছে নিজের জন্মভিটে থেকে লড়াই করার জন্য। যেহেতু বাবা (শিশির অধিকারী) এই কেন্দ্র থেকে জিতেছিলেন, তাই মানুষের আমার প্রতি এবং ভারতীয় জনতা পার্টির প্রতি অগাধ আস্থা রয়েছে। এই লড়াই কোনও ব্যক্তিগত সংঘাত নয়, বরং এক আদর্শগত রাজনৈতিক লড়াই। আমি নিশ্চিত, মানুষ এবার বিজেপিকেই বেছে নেবে।"বিজেপির এই চাল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। একদিকে তৃণমূল প্রার্থী তরুণ মাইতির বিরুদ্ধে তৈরি হওয়া জনরোষ কাজে লাগানো, অন্যদিকে অধিকারী পরিবারের ব্যক্তিগত ক্যারিশ্মা হাতিয়ার করা - এই দুই সমীকরণেই এগরায় বাজিমাৎ করতে চায় গেরুয়া শিবির।বাবার জেতা মাটি কি ধরে রাখতে পারবেন ছেলে? নাকি তৃণমূলের দুর্ভেদ্য গড়ে ধাক্কা খাবে পদ্ম শিবির? তার উত্তর মিলবে ভোটের ফলাফলে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার