Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রান্নার গ্যাস ও পেট্রলের পর এবার খাবারেও কোপ! ইরান যুদ্ধের আবহে বাড়ল অনলাইন 'প্ল্যাটফর্ম ফি'

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬
রান্নার গ্যাস ও পেট্রলের পর এবার খাবারেও কোপ! ইরান যুদ্ধের আবহে বাড়ল অনলাইন 'প্ল্যাটফর্ম ফি'

কলকাতা: জ্বালানি তেল ও রান্নার গ্যাসের আকাশছোঁয়া দামের মাঝে এবার মধ্যবিত্তের হেঁশেল সামলানো আরও কঠিন হতে চলেছে। পশ্চিম এশিয়ায় ইরানের বিরুদ্ধে আমেরিকা-ইজরায়েল যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অস্থিরতার জেরে অনলাইন খাবার সরবরাহকারী জনপ্রিয় একটি সংস্থা তাদের ‘প্ল্যাটফর্ম ফি’ একধাক্কায় অনেকটা বাড়িয়ে দিল। যার ফলে প্রতিটি অনলাইন অর্ডারের খরচ এখন আগের তুলনায় প্রায় ১৯.২ শতাংশ বেশি হতে চলেছে।


সংশ্লিষ্ট সংস্থা সূত্রে খবর, এত দিন পর্যন্ত প্রতিটি অর্ডারের উপর সাড়ে ১২ টাকা প্ল্যাটফর্ম ফি দিতে হত গ্রাহককে। শুক্রবার থেকে সেই চার্জ বাড়িয়ে করা হয়েছে ১৪ টাকা ৯০ পয়সা। অর্থাৎ, খাবার বা ডেলিভারি চার্জের বাইরেও গ্রাহককে প্রতিবার অর্ডারের জন্য অতিরিক্ত এই টাকা গুনতে হবে। ২০২৫ সালের সেপ্টেম্বরে শেষবার এই ফি বাড়ানো হয়েছিল। কিন্তু, বর্তমান যুদ্ধের পরিস্থিতিতে তেলের দাম বাড়ায় কোম্পানিগুলি তাদের মুনাফা বজায় রাখতে এই পথ বেছে নিয়েছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।


লক্ষ্যণীয় বিষয় হল, অনলাইন ফুড ডেলিভারির বাজারে নতুন একটি সংস্থা সম্প্রতি পা রেখেছে। তারা ঘোষণা করেছিল যে ডেলিভারি ফি ছাড়া রেস্তোরাঁ বা গ্রাহকের থেকে কোনও অতিরিক্ত চার্জ নেবে না। বর্তমানে এই সংস্থা কেবল বেঙ্গালুরুতে পরিষেবা দিলেও, পুরনো বড় সংস্থাগুলির উপর তারা চাপ তৈরি করছিল। মনে করা হয়েছিল, প্রতিযোগিতার জেরে হয়তো গ্রাহক সস্তায় খাবার পাবেন। কিন্তু, পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে আমূল বদলে গিয়েছে পরিস্থিতি। তেলের ক্রমবর্ধমান দামের চাপে পড়ে প্রতিযোগিতা সত্ত্বেও ফি বাড়াতে বাধ্য হয়েছে একটি পুরোনো সংস্থা।


সাধারণত, একটি সংস্থা দাম বাড়ালেই সাধারণত অন্য প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলিও একই পথে হাঁটে। বর্তমানে অন্য একটি জনপ্রিয় সংস্থা প্রায় ১৪.৯৯ টাকা প্ল্যাটফর্ম ফি নিচ্ছে। ফলে অনলাইন খাবার সামগ্রিকভাবেই মহার্ঘ্য হয়ে উঠছে। ইরান যুদ্ধের কারণে একদিকে যখন পেট্রপণ্য ঊর্ধ্বমুখী, অন্যদিকে এলপিজি নিয়ে উদ্বেগ বাড়ছে, তখন অনলাইন খাবারের এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের দৈনন্দিন খরচে নতুন করে বোঝা হয়ে দাঁড়াল।


আর্থিক বিশ্লেষকদের দাবি, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১১০ ডলার ছাড়িয়ে যাওয়ার ফলেই এই ধরনের পরিষেবা সংস্থাগুলি তাদের পরিচালনার খরচ (Operational Cost) মেটাতে গ্রাহকের ঘাড়ে বাড়তি বোঝা চাপাচ্ছে।

বিষয় : Online Food Delivery Platform fee increases

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


রান্নার গ্যাস ও পেট্রলের পর এবার খাবারেও কোপ! ইরান যুদ্ধের আবহে বাড়ল অনলাইন 'প্ল্যাটফর্ম ফি'

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image
কলকাতা: জ্বালানি তেল ও রান্নার গ্যাসের আকাশছোঁয়া দামের মাঝে এবার মধ্যবিত্তের হেঁশেল সামলানো আরও কঠিন হতে চলেছে। পশ্চিম এশিয়ায় ইরানের বিরুদ্ধে আমেরিকা-ইজরায়েল যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অস্থিরতার জেরে অনলাইন খাবার সরবরাহকারী জনপ্রিয় একটি সংস্থা তাদের ‘প্ল্যাটফর্ম ফি’ একধাক্কায় অনেকটা বাড়িয়ে দিল। যার ফলে প্রতিটি অনলাইন অর্ডারের খরচ এখন আগের তুলনায় প্রায় ১৯.২ শতাংশ বেশি হতে চলেছে।সংশ্লিষ্ট সংস্থা সূত্রে খবর, এত দিন পর্যন্ত প্রতিটি অর্ডারের উপর সাড়ে ১২ টাকা প্ল্যাটফর্ম ফি দিতে হত গ্রাহককে। শুক্রবার থেকে সেই চার্জ বাড়িয়ে করা হয়েছে ১৪ টাকা ৯০ পয়সা। অর্থাৎ, খাবার বা ডেলিভারি চার্জের বাইরেও গ্রাহককে প্রতিবার অর্ডারের জন্য অতিরিক্ত এই টাকা গুনতে হবে। ২০২৫ সালের সেপ্টেম্বরে শেষবার এই ফি বাড়ানো হয়েছিল। কিন্তু, বর্তমান যুদ্ধের পরিস্থিতিতে তেলের দাম বাড়ায় কোম্পানিগুলি তাদের মুনাফা বজায় রাখতে এই পথ বেছে নিয়েছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।লক্ষ্যণীয় বিষয় হল, অনলাইন ফুড ডেলিভারির বাজারে নতুন একটি সংস্থা সম্প্রতি পা রেখেছে। তারা ঘোষণা করেছিল যে ডেলিভারি ফি ছাড়া রেস্তোরাঁ বা গ্রাহকের থেকে কোনও অতিরিক্ত চার্জ নেবে না। বর্তমানে এই সংস্থা কেবল বেঙ্গালুরুতে পরিষেবা দিলেও, পুরনো বড় সংস্থাগুলির উপর তারা চাপ তৈরি করছিল। মনে করা হয়েছিল, প্রতিযোগিতার জেরে হয়তো গ্রাহক সস্তায় খাবার পাবেন। কিন্তু, পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে আমূল বদলে গিয়েছে পরিস্থিতি। তেলের ক্রমবর্ধমান দামের চাপে পড়ে প্রতিযোগিতা সত্ত্বেও ফি বাড়াতে বাধ্য হয়েছে একটি পুরোনো সংস্থা।সাধারণত, একটি সংস্থা দাম বাড়ালেই সাধারণত অন্য প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলিও একই পথে হাঁটে। বর্তমানে অন্য একটি জনপ্রিয় সংস্থা প্রায় ১৪.৯৯ টাকা প্ল্যাটফর্ম ফি নিচ্ছে। ফলে অনলাইন খাবার সামগ্রিকভাবেই মহার্ঘ্য হয়ে উঠছে। ইরান যুদ্ধের কারণে একদিকে যখন পেট্রপণ্য ঊর্ধ্বমুখী, অন্যদিকে এলপিজি নিয়ে উদ্বেগ বাড়ছে, তখন অনলাইন খাবারের এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের দৈনন্দিন খরচে নতুন করে বোঝা হয়ে দাঁড়াল।আর্থিক বিশ্লেষকদের দাবি, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১১০ ডলার ছাড়িয়ে যাওয়ার ফলেই এই ধরনের পরিষেবা সংস্থাগুলি তাদের পরিচালনার খরচ (Operational Cost) মেটাতে গ্রাহকের ঘাড়ে বাড়তি বোঝা চাপাচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার