Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘অধিকার কেড়ে নিতে দেব না!’ রেড রোডে ইদের মঞ্চ থেকে বিজেপি-কমিশনকে কড়া বার্তা মমতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬
‘অধিকার কেড়ে নিতে দেব না!’ রেড রোডে ইদের মঞ্চ থেকে বিজেপি-কমিশনকে কড়া বার্তা মমতার

কলকাতা: উৎসবের আবহেই রাজনৈতিক উত্তাপ চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে কলকাতার রেড রোডে ইদের নমাজ পরবর্তী অনুষ্ঠান থেকে নাম না করে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে তীব্র হুঁশিয়ারি দিলেন তিনি। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, "আমাদের অধিকার কেড়ে নিতে দেব না। বাংলার সব মানুষের সঙ্গে আমি আছি।"


প্রতি বছরের মতো এবারও রেড রোডের ইদের অনুষ্ঠানে শামিল হন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।


বর্তমানে রাজ্যে এসআইআর বা ভোটারতালিকা সংশোধন সংক্রান্ত চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে। তালিকায় লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়া এবং অনেকের নাম বিচারাধীন থাকা নিয়ে শুরু থেকেই সরব তৃণমূল কংগ্রেস। এদিন রেড রোডের মঞ্চ থেকে সেই আবেগকেই উস্কে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "এসআইআরে অনেকের নাম কাটা হয়েছে। আপনাদের জন্য আমার লড়াই জারি থাকবে। আমি সব ধর্মের মানুষের পাশে আছি। এই বিষয়ে দিল্লি গিয়েও আমি কমিশনের কাছে আমাদের আপত্তির কথা জানিয়ে এসেছি।"


মুখ্যমন্ত্রী আরও বলেন, কোনও বাধাই তাঁকে দমাতে পারবে না। এদিন বৃষ্টির প্রসঙ্গ টেনে তিনি বলেন, "এই বৃষ্টি আসলে আশীর্বাদ। সব বাধা কাটিয়ে লড়াই করার জন্য সর্বশক্তিমান আমাদের আশীর্বাদ দিচ্ছেন।"


রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে শাসকদল। তৃণমূলের অভিযোগ, কমিশন কেন্দ্রের বিজেপি সরকারের অঙ্গুলিহেলনে কাজ করছে। এদিন রেড রোডে দাঁড়িয়ে সেই সুরেই মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন, ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার পাত্রী তিনি নন।


এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি ও ঐক্যের ডাক দেন। তিনি বলেন, "ভাইয়ে-ভাইয়ে লড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এমন পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দিওয়ালিতে রাম থাকলে ইদে আছেন রহিম। মনে রাখবেন, যে চাঁদ দেখে ইদ পালন করা হয়, সেই চাঁদ দেখেই করবা চৌথের ব্রত ভাঙা হয়।"


রেড রোডের অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় লাল মসজিদেও যান। রাজনৈতিক মহলের মতে, ভোটের মুখে দাঁড়িয়ে ইদের মঞ্চ থেকে অধিকার রক্ষার এই বার্তা সংখ্যালঘু ভোটব্যাঙ্ক সংহত করার পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সি ও কমিশনের বিরুদ্ধে লড়াইয়ের মেজাজ আরও স্পষ্ট করল।

বিষয় : Mamata Banerjee EID Mamata Banerjee in Eid

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


‘অধিকার কেড়ে নিতে দেব না!’ রেড রোডে ইদের মঞ্চ থেকে বিজেপি-কমিশনকে কড়া বার্তা মমতার

প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

featured Image
কলকাতা: উৎসবের আবহেই রাজনৈতিক উত্তাপ চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে কলকাতার রেড রোডে ইদের নমাজ পরবর্তী অনুষ্ঠান থেকে নাম না করে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে তীব্র হুঁশিয়ারি দিলেন তিনি। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, "আমাদের অধিকার কেড়ে নিতে দেব না। বাংলার সব মানুষের সঙ্গে আমি আছি।"প্রতি বছরের মতো এবারও রেড রোডের ইদের অনুষ্ঠানে শামিল হন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।বর্তমানে রাজ্যে এসআইআর বা ভোটারতালিকা সংশোধন সংক্রান্ত চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে। তালিকায় লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়া এবং অনেকের নাম বিচারাধীন থাকা নিয়ে শুরু থেকেই সরব তৃণমূল কংগ্রেস। এদিন রেড রোডের মঞ্চ থেকে সেই আবেগকেই উস্কে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "এসআইআরে অনেকের নাম কাটা হয়েছে। আপনাদের জন্য আমার লড়াই জারি থাকবে। আমি সব ধর্মের মানুষের পাশে আছি। এই বিষয়ে দিল্লি গিয়েও আমি কমিশনের কাছে আমাদের আপত্তির কথা জানিয়ে এসেছি।"মুখ্যমন্ত্রী আরও বলেন, কোনও বাধাই তাঁকে দমাতে পারবে না। এদিন বৃষ্টির প্রসঙ্গ টেনে তিনি বলেন, "এই বৃষ্টি আসলে আশীর্বাদ। সব বাধা কাটিয়ে লড়াই করার জন্য সর্বশক্তিমান আমাদের আশীর্বাদ দিচ্ছেন।"রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে শাসকদল। তৃণমূলের অভিযোগ, কমিশন কেন্দ্রের বিজেপি সরকারের অঙ্গুলিহেলনে কাজ করছে। এদিন রেড রোডে দাঁড়িয়ে সেই সুরেই মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন, ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার পাত্রী তিনি নন।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি ও ঐক্যের ডাক দেন। তিনি বলেন, "ভাইয়ে-ভাইয়ে লড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এমন পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দিওয়ালিতে রাম থাকলে ইদে আছেন রহিম। মনে রাখবেন, যে চাঁদ দেখে ইদ পালন করা হয়, সেই চাঁদ দেখেই করবা চৌথের ব্রত ভাঙা হয়।"রেড রোডের অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় লাল মসজিদেও যান। রাজনৈতিক মহলের মতে, ভোটের মুখে দাঁড়িয়ে ইদের মঞ্চ থেকে অধিকার রক্ষার এই বার্তা সংখ্যালঘু ভোটব্যাঙ্ক সংহত করার পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সি ও কমিশনের বিরুদ্ধে লড়াইয়ের মেজাজ আরও স্পষ্ট করল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার