Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সব রেকর্ড ভেঙে চুরমার! ভারত শাসনের ইতিহাসে দীর্ঘতম ইনিংস নরেন্দ্র মোদীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬
সব রেকর্ড ভেঙে চুরমার! ভারত শাসনের ইতিহাসে দীর্ঘতম ইনিংস নরেন্দ্র মোদীর
ছবি: সংগৃহীত

ভারতের সংসদীয় রাজনীতির ইতিহাসে এক অনন্য নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের কোনও নির্বাচিত সরকারের (কেন্দ্র ও রাজ্য মিলিয়ে) প্রধান হিসেবে সবচেয়ে বেশি দিন দায়িত্ব সামলানোর সর্বকালীন রেকর্ড এখন তাঁর দখলে। রবিবার মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী— এই দুই পদ মিলিয়ে মোট ৮,৯৩১ দিন (২৪ বছর ১৭১ দিন) সরকারপ্রধান হিসেবে অতিবাহিত করে সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংকে ছাপিয়ে গেলেন তিনি।


এর আগে এই রেকর্ডটি ছিল সিকিমের দীর্ঘসময়ের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের নামে, যিনি টানা ৮,৯৩০ দিন দায়িত্ব সামলেছিলেন। সেই মাইলফলক পেরিয়ে এখন শীর্ষে নরেন্দ্র মোদী। এমনকি দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু (১৬ বছরের বেশি) এবং ইন্দিরা গান্ধীও (১৫ বছরের বেশি) সরকারপ্রধান হিসেবে মোদীর মতো এত দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন না। পশ্চিমবঙ্গের কিংবদন্তি মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও ২৩ বছরের বেশি সময় দায়িত্ব সামলালেও, মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রিত্ব মিলিয়ে মোদীর এই সম্মিলিত রেকর্ড স্পর্শ করতে পারেননি কেউ।


নরেন্দ্র মোদীর এই দীর্ঘ যাত্রাপথ শুরু হয়েছিল গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে। ১২ বছরেরও বেশি সময় ধরে সেই রাজ্যের প্রশাসনিক প্রধান থাকার পর, ২০১৪ সালে তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এরপর ২০১৯ এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জিতে টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রীর আসনে বসেন তিনি। সব মিলিয়ে টানা ২৪ বছর ১৭১ দিন ধরে তিনি কোনও না কোনও সরকারের শীর্ষ পদে আসীন রয়েছেন।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতের মতো বিশাল ও বৈচিত্র্যময় গণতান্ত্রিক দেশে এত দীর্ঘ সময় ধরে জনগণের আস্থা বজায় রেখে সরকার পরিচালনা করা এক বিরল কৃতিত্ব। মোদীর এই নতুন নজির ভারতীয় রাজনীতির ইতিহাসে এক বিশেষ অধ্যায় হয়ে থাকবে।

বিষয় : Narendra Modi PMMODILETTER #RajyaSabhaElection #BJP #NDA #RamdasAthawale #VinodTawde #IndianPolitics #MaharashtraPolitics #Election2026 #ModiGovernment #BreakingNews WORLDRECORD HISTORYOFINDIA

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


সব রেকর্ড ভেঙে চুরমার! ভারত শাসনের ইতিহাসে দীর্ঘতম ইনিংস নরেন্দ্র মোদীর

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

featured Image
ভারতের সংসদীয় রাজনীতির ইতিহাসে এক অনন্য নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের কোনও নির্বাচিত সরকারের (কেন্দ্র ও রাজ্য মিলিয়ে) প্রধান হিসেবে সবচেয়ে বেশি দিন দায়িত্ব সামলানোর সর্বকালীন রেকর্ড এখন তাঁর দখলে। রবিবার মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী— এই দুই পদ মিলিয়ে মোট ৮,৯৩১ দিন (২৪ বছর ১৭১ দিন) সরকারপ্রধান হিসেবে অতিবাহিত করে সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংকে ছাপিয়ে গেলেন তিনি।এর আগে এই রেকর্ডটি ছিল সিকিমের দীর্ঘসময়ের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের নামে, যিনি টানা ৮,৯৩০ দিন দায়িত্ব সামলেছিলেন। সেই মাইলফলক পেরিয়ে এখন শীর্ষে নরেন্দ্র মোদী। এমনকি দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু (১৬ বছরের বেশি) এবং ইন্দিরা গান্ধীও (১৫ বছরের বেশি) সরকারপ্রধান হিসেবে মোদীর মতো এত দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন না। পশ্চিমবঙ্গের কিংবদন্তি মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও ২৩ বছরের বেশি সময় দায়িত্ব সামলালেও, মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রিত্ব মিলিয়ে মোদীর এই সম্মিলিত রেকর্ড স্পর্শ করতে পারেননি কেউ।নরেন্দ্র মোদীর এই দীর্ঘ যাত্রাপথ শুরু হয়েছিল গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে। ১২ বছরেরও বেশি সময় ধরে সেই রাজ্যের প্রশাসনিক প্রধান থাকার পর, ২০১৪ সালে তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এরপর ২০১৯ এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জিতে টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রীর আসনে বসেন তিনি। সব মিলিয়ে টানা ২৪ বছর ১৭১ দিন ধরে তিনি কোনও না কোনও সরকারের শীর্ষ পদে আসীন রয়েছেন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতের মতো বিশাল ও বৈচিত্র্যময় গণতান্ত্রিক দেশে এত দীর্ঘ সময় ধরে জনগণের আস্থা বজায় রেখে সরকার পরিচালনা করা এক বিরল কৃতিত্ব। মোদীর এই নতুন নজির ভারতীয় রাজনীতির ইতিহাসে এক বিশেষ অধ্যায় হয়ে থাকবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার