Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সঙ্কটে ভরসা মাত্র সাড়ে ৯ দিন! দেশের তেল ভাণ্ডারের ছবি স্পষ্ট করল মোদী সরকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬
সঙ্কটে ভরসা মাত্র সাড়ে ৯ দিন! দেশের তেল ভাণ্ডারের ছবি স্পষ্ট করল মোদী সরকার
FILE IMAGE

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধের মেঘ লাগাতার ঘনীভূত হওয়ায় বিশ্বজুড়ে বিঘ্নিত জ্বালানি সরবরাহ। এই টালমাটাল পরিস্থিতিতে ভারতের হাতে ঠিক কতটা খনিজ তেল মজুত আছে? আরটিআই-এর উত্তরে পেট্রোলিয়াম মন্ত্রক যে তথ্য দিয়েছে, তা যথেষ্ট উদ্বেগজনক। কেন্দ্র জানিয়েছে, আপৎকালীন পরিস্থিতিতে দেশের কৌশলগত ভাণ্ডারে থাকা তেল দিয়ে মাত্র ৯.৫ দিন বা সাড়ে ন'দিনের অভ্যন্তরীণ চাহিদা মেটানো সম্ভব!


‘ইন্ডিয়া টুডে’-র করা একটি আরটিআই-এর জবাবে কেন্দ্র জানিয়েছে, বর্তমানে ভারতে মোট ৫৩.৩ লক্ষ মেট্রিক টন অপরিশোধিত তেল মজুত করার ক্ষমতা রয়েছে। এই ভাণ্ডারগুলি রয়েছে বিশাখাপত্তনম, ম্যাঙ্গালুরু এবং কর্ণাটকের পাদুরে। তবে সোমবার রাজ্যসভায় সরকার স্বীকার করেছে যে - এই পরিকাঠামো বর্তমানে পুরোপুরি ব্যবহার করা হচ্ছে না। বর্তমানে মজুত রয়েছে প্রায় ৩৩.৭২ লক্ষ মেট্রিক টন তেল। আন্তর্জাতিক বাজারে আমদানির সুবিধা এবং দেশের চাহিদার উপর ভিত্তি করেই এই মজুত তেলের পরিমাণ ওঠানামা করে।


জ্বালানি সঙ্কট মোকাবিলায় কেন্দ্র ওড়িশার চান্দিখোল এবং কর্ণাটকের পাদুরে আরও দু'টি নতুন তৈলভাণ্ডার তৈরির অনুমোদন দিয়েছে। ২০২১ সালে হাতে নেওয়া এই প্রকল্প দু'টি সম্পন্ন হলে দেশে অতিরিক্ত ৬৫ লক্ষ মেট্রিক টন তেল মজুত করা যাবে। উল্লেখ্য, ২০০৪ সালে দেশে ‘ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজ়ার্ভ’ তৈরির কাজ শুরু হয়েছিল।


হরমুজ় প্রণালী নিয়ে ইরান তথা পশ্চিম এশিয়ার উত্তেজনার মাঝে সোমবার লোকসভায় আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, গত ১১ বছরে ভারত তেল আমদানির উৎসে ব্যাপক বৈচিত্র্য এনেছে। আগে ভারত ২৭টি দেশ থেকে জ্বালানি কিনত। এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১-এ। প্রধানমন্ত্রী দাবি করেন, পেট্রল, ডিজেল ও গ্যাসের জোগান স্বাভাবিক রাখতে কেন্দ্র সবরকম চেষ্টা চালাচ্ছে।


যদিও বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক সঙ্কট যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে বর্তমান মজুত ভাণ্ডার দিয়ে খুব বেশিদিন চলা সম্ভব নয়। সেক্ষেত্রে নতুন উৎস থেকে দ্রুত আমদানির উপরই নির্ভর করতে হবে নয়াদিল্লিকে।

বিষয় : India narendra modi strategicoilrweserve oilsupply bjpgovernment

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


সঙ্কটে ভরসা মাত্র সাড়ে ৯ দিন! দেশের তেল ভাণ্ডারের ছবি স্পষ্ট করল মোদী সরকার

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image
নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধের মেঘ লাগাতার ঘনীভূত হওয়ায় বিশ্বজুড়ে বিঘ্নিত জ্বালানি সরবরাহ। এই টালমাটাল পরিস্থিতিতে ভারতের হাতে ঠিক কতটা খনিজ তেল মজুত আছে? আরটিআই-এর উত্তরে পেট্রোলিয়াম মন্ত্রক যে তথ্য দিয়েছে, তা যথেষ্ট উদ্বেগজনক। কেন্দ্র জানিয়েছে, আপৎকালীন পরিস্থিতিতে দেশের কৌশলগত ভাণ্ডারে থাকা তেল দিয়ে মাত্র ৯.৫ দিন বা সাড়ে ন'দিনের অভ্যন্তরীণ চাহিদা মেটানো সম্ভব!‘ইন্ডিয়া টুডে’-র করা একটি আরটিআই-এর জবাবে কেন্দ্র জানিয়েছে, বর্তমানে ভারতে মোট ৫৩.৩ লক্ষ মেট্রিক টন অপরিশোধিত তেল মজুত করার ক্ষমতা রয়েছে। এই ভাণ্ডারগুলি রয়েছে বিশাখাপত্তনম, ম্যাঙ্গালুরু এবং কর্ণাটকের পাদুরে। তবে সোমবার রাজ্যসভায় সরকার স্বীকার করেছে যে - এই পরিকাঠামো বর্তমানে পুরোপুরি ব্যবহার করা হচ্ছে না। বর্তমানে মজুত রয়েছে প্রায় ৩৩.৭২ লক্ষ মেট্রিক টন তেল। আন্তর্জাতিক বাজারে আমদানির সুবিধা এবং দেশের চাহিদার উপর ভিত্তি করেই এই মজুত তেলের পরিমাণ ওঠানামা করে।জ্বালানি সঙ্কট মোকাবিলায় কেন্দ্র ওড়িশার চান্দিখোল এবং কর্ণাটকের পাদুরে আরও দু'টি নতুন তৈলভাণ্ডার তৈরির অনুমোদন দিয়েছে। ২০২১ সালে হাতে নেওয়া এই প্রকল্প দু'টি সম্পন্ন হলে দেশে অতিরিক্ত ৬৫ লক্ষ মেট্রিক টন তেল মজুত করা যাবে। উল্লেখ্য, ২০০৪ সালে দেশে ‘ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজ়ার্ভ’ তৈরির কাজ শুরু হয়েছিল।হরমুজ় প্রণালী নিয়ে ইরান তথা পশ্চিম এশিয়ার উত্তেজনার মাঝে সোমবার লোকসভায় আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, গত ১১ বছরে ভারত তেল আমদানির উৎসে ব্যাপক বৈচিত্র্য এনেছে। আগে ভারত ২৭টি দেশ থেকে জ্বালানি কিনত। এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১-এ। প্রধানমন্ত্রী দাবি করেন, পেট্রল, ডিজেল ও গ্যাসের জোগান স্বাভাবিক রাখতে কেন্দ্র সবরকম চেষ্টা চালাচ্ছে।যদিও বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক সঙ্কট যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে বর্তমান মজুত ভাণ্ডার দিয়ে খুব বেশিদিন চলা সম্ভব নয়। সেক্ষেত্রে নতুন উৎস থেকে দ্রুত আমদানির উপরই নির্ভর করতে হবে নয়াদিল্লিকে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার