Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে মোদীকে ফোন ট্রাম্পের!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬
পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে মোদীকে ফোন ট্রাম্পের!

নয়াদিল্লি: উত্তাল পশ্চিম এশিয়া। যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। এই আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে দীর্ঘক্ষণ কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার নিজেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ একথা জানিয়েছেন তিনি। দ্বিপাক্ষিক এই আলোচনায় উঠে এসেছে যুদ্ধ বিরতি, শান্তি পুনঃস্থাপন এবং বিশ্ব বাণিজ্যের লাইফলাইন বলে পরিচিত 'হরমুজ প্রণালী'র নিরাপত্তার বিষয়গুলি।


প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে দু’জনের মধ্যেই বিস্তারিত মতবিনিময় হয়েছে। ভারত স্পষ্ট জানিয়েছে, বর্তমান অস্থিরতা কাটাতে দ্রুত উত্তেজনা প্রশমন এবং শান্তি ফিরিয়ে আনা জরুরি। ভারত যে কোনও ধরনের সামরিক সংঘাতের বদলে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে - সেই বার্তাই ট্রাম্পকে দিয়েছেন মোদী।

প্রধানমন্ত্রী তাঁর পোস্টে বিশেষভাবে 'হরমুজ প্রণালী'র (Strait of Hormuz) কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, “হরমুজ প্রণালী উন্মুক্ত, নিরাপদ এবং যাতায়াতের যোগ্য রাখা সমগ্র বিশ্বের জন্য অপরিহার্য।” উল্লেখ্য, বিশ্বের মোট খনিজ তেলের প্রায় ২০ শতাংশ এই প্রণালী দিয়েই পরিবাহিত হয়। এই পথ অবরুদ্ধ হলে বিশ্ব অর্থনীতিতে ধস নামার আশঙ্কা থাকে। বিশেষ করে ভারতের মতো দেশ, যারা তেলের জন্য আমদানির উপর নির্ভরশীল, তাদের কাছে এই পথের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


ভারত ও আমেরিকা - দুই রাষ্ট্রের প্রধানই একমত হয়েছেন যে - আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তাঁরা একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন। কূটনৈতিক মহলের মতে, ট্রাম্পের সঙ্গে মোদীর এই ফোনালাপ প্রমাণ করে, বিশ্ব শান্তিরক্ষার প্রশ্নে ভারত এখন অত্যন্ত নির্ণায়ক ভূমিকা পালন করছে। বিশেষ করে পশ্চিম এশিয়ায় ভারতের কৌশলগত অবস্থান এবং জ্বালানি নিরাপত্তার কথা মাথায় রেখেই এই আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বিষয় : India usa Narendra Modi DONALD TRUMP

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে মোদীকে ফোন ট্রাম্পের!

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image
নয়াদিল্লি: উত্তাল পশ্চিম এশিয়া। যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। এই আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে দীর্ঘক্ষণ কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার নিজেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ একথা জানিয়েছেন তিনি। দ্বিপাক্ষিক এই আলোচনায় উঠে এসেছে যুদ্ধ বিরতি, শান্তি পুনঃস্থাপন এবং বিশ্ব বাণিজ্যের লাইফলাইন বলে পরিচিত 'হরমুজ প্রণালী'র নিরাপত্তার বিষয়গুলি।প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে দু’জনের মধ্যেই বিস্তারিত মতবিনিময় হয়েছে। ভারত স্পষ্ট জানিয়েছে, বর্তমান অস্থিরতা কাটাতে দ্রুত উত্তেজনা প্রশমন এবং শান্তি ফিরিয়ে আনা জরুরি। ভারত যে কোনও ধরনের সামরিক সংঘাতের বদলে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে - সেই বার্তাই ট্রাম্পকে দিয়েছেন মোদী।প্রধানমন্ত্রী তাঁর পোস্টে বিশেষভাবে 'হরমুজ প্রণালী'র (Strait of Hormuz) কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, “হরমুজ প্রণালী উন্মুক্ত, নিরাপদ এবং যাতায়াতের যোগ্য রাখা সমগ্র বিশ্বের জন্য অপরিহার্য।” উল্লেখ্য, বিশ্বের মোট খনিজ তেলের প্রায় ২০ শতাংশ এই প্রণালী দিয়েই পরিবাহিত হয়। এই পথ অবরুদ্ধ হলে বিশ্ব অর্থনীতিতে ধস নামার আশঙ্কা থাকে। বিশেষ করে ভারতের মতো দেশ, যারা তেলের জন্য আমদানির উপর নির্ভরশীল, তাদের কাছে এই পথের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।ভারত ও আমেরিকা - দুই রাষ্ট্রের প্রধানই একমত হয়েছেন যে - আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তাঁরা একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন। কূটনৈতিক মহলের মতে, ট্রাম্পের সঙ্গে মোদীর এই ফোনালাপ প্রমাণ করে, বিশ্ব শান্তিরক্ষার প্রশ্নে ভারত এখন অত্যন্ত নির্ণায়ক ভূমিকা পালন করছে। বিশেষ করে পশ্চিম এশিয়ায় ভারতের কৌশলগত অবস্থান এবং জ্বালানি নিরাপত্তার কথা মাথায় রেখেই এই আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার