Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নন্দীগ্রামের বিডিও এবার ভবানীপুরে! বদলি নিয়ে তোপ মমতার, পাল্টা কী খোঁচা দিলেন শুভেন্দু?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬
নন্দীগ্রামের বিডিও এবার ভবানীপুরে! বদলি নিয়ে তোপ মমতার, পাল্টা কী খোঁচা দিলেন শুভেন্দু?

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে গোটা দেশের নজর এখন কলকাতার ‘ভবানীপুর’ কেন্দ্রের দিকে। এই কেন্দ্রে ফের একবার মুখোমুখি লড়াইয়ে নামছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটের নির্ঘণ্ট যত এগোচ্ছে, ততই চড়ছে পারদ। মঙ্গলবার প্রশাসনিক আধিকারিকদের বদলি এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কমিশনকে তীব্র আক্রমণ করেন মমতা। যার পাল্টা হিসাবে শুভেন্দুর কটাক্ষ, “মমতা বন্দ্যোপাধ্যায় হারের আতঙ্কে ভুগছেন!”


মঙ্গলবার উত্তরবঙ্গ যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন। তাঁর সরাসরি অভিযোগ, কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। তিনি দাবি করেন, নিয়ম বহির্ভূতভাবে ৭৩ জন রিটার্নিং অফিসারকে (RO) বদলি করা হয়েছে। বিশেষ করে নন্দীগ্রামের বিডিওকে ভবানীপুরে নিয়ে আসা নিয়ে প্রশ্ন তুলে মমতার তোপ, “নন্দীগ্রামের বিডিওকে ভবানীপুরে আনা হয়েছে ‘গদ্দারের নিজের লোক’ বলেই।” নাম না করে শুভেন্দুকে নিশানা করে তিনি আরও বলেন, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ডিজির মতো শীর্ষ কর্তাদের বদলি করে রাজ্য প্রশাসনকে দুর্বল করার চেষ্টা হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের জবাব দিতে দেরি করেননি শুভেন্দু অধিকারী। বিজেপি সদর দফতরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি পাল্টা দাবি করেন, যে সমস্ত রিটার্নিং অফিসারদের বদলি করা হয়েছে, তাঁদের মধ্যে ৮০ শতাংশই আসলে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এবং তাঁরা বিভিন্ন মন্ত্রীর প্রাক্তন আপ্তসহায়ক (PS) হিসাবে কাজ করেছেন। শুভেন্দুর প্রশ্ন, “নিজের গড় বলে দাবি করা ভবানীপুরে লড়তে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ভয় কেন? ৪০ বছর যেখানে রাজনীতি করছেন, সেখানে কেন হারের আতঙ্ক তাড়া করছে তাঁকে?” তিনি আরও মনে করিয়ে দেন, ভবানীপুরে একসময় তথাগত রায় লিড দিয়েছিলেন এবং এবার বিজেপি সেখানে জয়ী হবেই।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নন্দীগ্রামের বিডিওকে ভবানীপুরে নিয়ে আসা নিয়ে যে বিতর্ক দানা বেঁধেছে, তা দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইকে আরও ব্যক্তিগতস্তরে নিয়ে গিয়েছে। একদিকে মমতা যখন কমিশনকে ‘বিজেপির হাতের পুতুল’ বলে আক্রমণ করছেন, তখন শুভেন্দু আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করছেন, এবার আর কোনও ‘কারচুপি’ চলবে না!

সব মিলিয়ে ভবানীপুরের লড়াই এখন শুধু একটি আসন দখলের নয়, বরং দুই হেভিওয়েট প্রতিদ্বন্দ্বীর রাজনৈতিক অস্তিত্ব প্রমাণের লড়াইয়ে পরিণত হয়েছে।

বিষয় : Mamata Banerjee WestBengalElection West Bengal SuvenduAdhikari

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


নন্দীগ্রামের বিডিও এবার ভবানীপুরে! বদলি নিয়ে তোপ মমতার, পাল্টা কী খোঁচা দিলেন শুভেন্দু?

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image
কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে গোটা দেশের নজর এখন কলকাতার ‘ভবানীপুর’ কেন্দ্রের দিকে। এই কেন্দ্রে ফের একবার মুখোমুখি লড়াইয়ে নামছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটের নির্ঘণ্ট যত এগোচ্ছে, ততই চড়ছে পারদ। মঙ্গলবার প্রশাসনিক আধিকারিকদের বদলি এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কমিশনকে তীব্র আক্রমণ করেন মমতা। যার পাল্টা হিসাবে শুভেন্দুর কটাক্ষ, “মমতা বন্দ্যোপাধ্যায় হারের আতঙ্কে ভুগছেন!”মঙ্গলবার উত্তরবঙ্গ যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন। তাঁর সরাসরি অভিযোগ, কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। তিনি দাবি করেন, নিয়ম বহির্ভূতভাবে ৭৩ জন রিটার্নিং অফিসারকে (RO) বদলি করা হয়েছে। বিশেষ করে নন্দীগ্রামের বিডিওকে ভবানীপুরে নিয়ে আসা নিয়ে প্রশ্ন তুলে মমতার তোপ, “নন্দীগ্রামের বিডিওকে ভবানীপুরে আনা হয়েছে ‘গদ্দারের নিজের লোক’ বলেই।” নাম না করে শুভেন্দুকে নিশানা করে তিনি আরও বলেন, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ডিজির মতো শীর্ষ কর্তাদের বদলি করে রাজ্য প্রশাসনকে দুর্বল করার চেষ্টা হচ্ছে।মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের জবাব দিতে দেরি করেননি শুভেন্দু অধিকারী। বিজেপি সদর দফতরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি পাল্টা দাবি করেন, যে সমস্ত রিটার্নিং অফিসারদের বদলি করা হয়েছে, তাঁদের মধ্যে ৮০ শতাংশই আসলে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এবং তাঁরা বিভিন্ন মন্ত্রীর প্রাক্তন আপ্তসহায়ক (PS) হিসাবে কাজ করেছেন। শুভেন্দুর প্রশ্ন, “নিজের গড় বলে দাবি করা ভবানীপুরে লড়তে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ভয় কেন? ৪০ বছর যেখানে রাজনীতি করছেন, সেখানে কেন হারের আতঙ্ক তাড়া করছে তাঁকে?” তিনি আরও মনে করিয়ে দেন, ভবানীপুরে একসময় তথাগত রায় লিড দিয়েছিলেন এবং এবার বিজেপি সেখানে জয়ী হবেই।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নন্দীগ্রামের বিডিওকে ভবানীপুরে নিয়ে আসা নিয়ে যে বিতর্ক দানা বেঁধেছে, তা দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইকে আরও ব্যক্তিগতস্তরে নিয়ে গিয়েছে। একদিকে মমতা যখন কমিশনকে ‘বিজেপির হাতের পুতুল’ বলে আক্রমণ করছেন, তখন শুভেন্দু আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করছেন, এবার আর কোনও ‘কারচুপি’ চলবে না!সব মিলিয়ে ভবানীপুরের লড়াই এখন শুধু একটি আসন দখলের নয়, বরং দুই হেভিওয়েট প্রতিদ্বন্দ্বীর রাজনৈতিক অস্তিত্ব প্রমাণের লড়াইয়ে পরিণত হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার