Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আবেগ বনাম আইনি নোটিস! ৪৮ বছর পর আকবর রোডের দফতর ছাড়ছে কংগ্রেস?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬
আবেগ বনাম আইনি নোটিস! ৪৮ বছর পর আকবর রোডের দফতর ছাড়ছে কংগ্রেস?
ছবি: সংগৃহীত

নয়াদিল্লি: জাতীয় রাজনীতির অন্যতম ঐতিহাসিক কেন্দ্রবিন্দু ২৪, আকবর রোডের বাংলো এবার খালি করার নির্দেশ দিল কেন্দ্র। দীর্ঘ ৪৮ বছর ধরে এই ঠিকানাই ছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রধান সদর দফতর। শুধু তাই নয়, ৫, রাইসিনা রোডে অবস্থিত যুব কংগ্রেসের কার্যালয়টিও খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৮ মার্চের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।


১৯৭৭ সালের নির্বাচনের পর যখন কংগ্রেস কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন রাজ্যসভার সাংসদ জি বেঙ্কটস্বামী নিজের নামে বরাদ্দ এই বাংলোটি দলকে ছেড়ে দিয়েছিলেন। ইন্দিরা গান্ধী থেকে শুরু করে রাজীব গান্ধী, পিভি নরসিংহ রাও এবং মনমোহন সিং— প্রত্যেকের প্রধানমন্ত্রিত্বের সময়েই এই দফতরটি ছিল কংগ্রেসের ক্ষমতার অলিন্দ।


 গত বছর সোনিয়া গান্ধী কোটলা মার্গে দলের নতুন স্থায়ী ঠিকানা ‘ইন্দিরা ভবন’-এর উদ্বোধন করলেও, আকবর রোডের সঙ্গে জড়িয়ে থাকা রাজনৈতিক ও ঐতিহাসিক আবেগের কারণে সেখানে এখনও দৈনন্দিন কাজকর্ম চলছিল।


নোবেলজয়ী আং সান সু চি-র স্মৃতিধন্য এই ভবনটি হাতছাড়া হওয়া রুখতে ইতিমধ্যেই আইনি পরামর্শ শুরু করেছে কংগ্রেস নেতৃত্ব। সূত্রের খবর, আপাতত এই উচ্ছেদ প্রক্রিয়ার সময়সীমা বাড়ানোর জন্য আবেদন জানানো হতে পারে। ভোটের মুখে প্রধান বিরোধী দলের সদর দফতর ও যুব কংগ্রেসের অফিস খালি করার এই নির্দেশ রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

বিষয় : Sonia Gandi congress PoliticalUpdate delhinews Youth Congress nationpolitics incindia

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


আবেগ বনাম আইনি নোটিস! ৪৮ বছর পর আকবর রোডের দফতর ছাড়ছে কংগ্রেস?

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image
নয়াদিল্লি: জাতীয় রাজনীতির অন্যতম ঐতিহাসিক কেন্দ্রবিন্দু ২৪, আকবর রোডের বাংলো এবার খালি করার নির্দেশ দিল কেন্দ্র। দীর্ঘ ৪৮ বছর ধরে এই ঠিকানাই ছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রধান সদর দফতর। শুধু তাই নয়, ৫, রাইসিনা রোডে অবস্থিত যুব কংগ্রেসের কার্যালয়টিও খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৮ মার্চের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।১৯৭৭ সালের নির্বাচনের পর যখন কংগ্রেস কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন রাজ্যসভার সাংসদ জি বেঙ্কটস্বামী নিজের নামে বরাদ্দ এই বাংলোটি দলকে ছেড়ে দিয়েছিলেন। ইন্দিরা গান্ধী থেকে শুরু করে রাজীব গান্ধী, পিভি নরসিংহ রাও এবং মনমোহন সিং— প্রত্যেকের প্রধানমন্ত্রিত্বের সময়েই এই দফতরটি ছিল কংগ্রেসের ক্ষমতার অলিন্দ। গত বছর সোনিয়া গান্ধী কোটলা মার্গে দলের নতুন স্থায়ী ঠিকানা ‘ইন্দিরা ভবন’-এর উদ্বোধন করলেও, আকবর রোডের সঙ্গে জড়িয়ে থাকা রাজনৈতিক ও ঐতিহাসিক আবেগের কারণে সেখানে এখনও দৈনন্দিন কাজকর্ম চলছিল।নোবেলজয়ী আং সান সু চি-র স্মৃতিধন্য এই ভবনটি হাতছাড়া হওয়া রুখতে ইতিমধ্যেই আইনি পরামর্শ শুরু করেছে কংগ্রেস নেতৃত্ব। সূত্রের খবর, আপাতত এই উচ্ছেদ প্রক্রিয়ার সময়সীমা বাড়ানোর জন্য আবেদন জানানো হতে পারে। ভোটের মুখে প্রধান বিরোধী দলের সদর দফতর ও যুব কংগ্রেসের অফিস খালি করার এই নির্দেশ রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার