Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বাংলার ভোটারতালিকায় মহাপ্রলয়! আরও ১৩ লক্ষ নাম বাতিল, কমিশনের পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬
বাংলার ভোটারতালিকায় মহাপ্রলয়! আরও ১৩ লক্ষ নাম বাতিল, কমিশনের পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ

কলকাতা: পশ্চিমবঙ্গের ভোটারতালিকা থেকে নাম বাদ যাওয়ার হিড়িক অব্যাহত। নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ‘বিবেচনাধীন’ বা অ্যাডজুডিকেশন তালিকায় থাকা ৬০ লক্ষ ভোটারের মধ্যে ৩২ লক্ষের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে। আর এই ৩২ লক্ষের মধ্যে প্রায় ৪০ শতাংশ বা ১৩ লক্ষ ভোটারের নাম চূড়ান্তভাবে বাতিল করে দিয়েছে কমিশন। এই বিপুল সংখ্যক নাম বাদ পড়ার ঘটনায় রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে গিয়েছে।


কমিশন সূত্রে বুধবার সন্ধ্যায় যে তথ্য মিলেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। সেই অনুসারে - 


মোট বিবেচনাধীন নাম: ৬০ লক্ষ।


নিষ্পত্তি হয়েছে: ৩২ লক্ষ নামের।


নতুন করে বাতিল: ১৩ লক্ষ নাম (নিষ্পত্তি হওয়া নামের প্রায় ৪০ শতাংশ)।


মোট বাতিলের হিসাব: গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় প্রায় ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছিল। তাহলে, সব মিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় প্রায় ৭৬ লক্ষ নাম ভোটারতালিকা থেকে মুছে ফেলা হল।


সোমবার প্রায় মধ্যরাতে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হওয়ার পর থেকেই বিভ্রান্তি ছড়ায়। যদিও বুধবার কমিশন স্পষ্ট করেছে, নিষ্পত্তি হওয়া ওই ৩২ লক্ষ ভোটারের মধ্যে যাঁদের নাম বৈধ বলে প্রমাণিত হয়েছে, কেবল তাঁদের তথ্যই এখন ওয়েবসাইটে দেখা যাচ্ছে। বাকিদের নাম ‘ডিলিশন লিস্ট’ বা বাতিলের খাতায় চলে গিয়েছে।


ভোটারতালিকা নিয়ে কমিশনের এই অতি-সক্রিয়তাকে শুরু থেকেই ‘ষড়যন্ত্র’ বলে দাবি করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার জলপাইগুড়ির সভা থেকে তিনি ফের কমিশনকে আক্রমণ শানান। মঙ্গলবার রাতে ওয়েবসাইটের যান্ত্রিক ত্রুটির কারণে সমস্ত ভোটারের নাম ‘বিবেচনাধীন’ দেখানোর ঘটনাকে কটাক্ষ করে তিনি বলেন, “এরা পারে না এমন কাজ নেই। পুরো বাংলাকেই বিবেচনাধীন বানিয়ে দিয়েছিল!” তৃণমূল সুপ্রিমোর দাবি, কোনও নোটিশ ছাড়াই লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।


কমিশন জানিয়েছে, প্রতিটি নাম অত্যন্ত সতর্কতার সঙ্গে খতিয়ে দেখছেন জুডিশিয়াল অফিসাররা। ভুয়া ভোটার সরাতেই এই কঠোর পদক্ষেপ করা হচ্ছে। তবে, বাকি ২৮ লক্ষ নামের নিষ্পত্তি কবে হবে, সেদিকেই এখন তাকিয়ে সব পক্ষ।

বিষয় : SIR West Bengal ELECTION COMMISSION

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


বাংলার ভোটারতালিকায় মহাপ্রলয়! আরও ১৩ লক্ষ নাম বাতিল, কমিশনের পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image
কলকাতা: পশ্চিমবঙ্গের ভোটারতালিকা থেকে নাম বাদ যাওয়ার হিড়িক অব্যাহত। নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ‘বিবেচনাধীন’ বা অ্যাডজুডিকেশন তালিকায় থাকা ৬০ লক্ষ ভোটারের মধ্যে ৩২ লক্ষের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে। আর এই ৩২ লক্ষের মধ্যে প্রায় ৪০ শতাংশ বা ১৩ লক্ষ ভোটারের নাম চূড়ান্তভাবে বাতিল করে দিয়েছে কমিশন। এই বিপুল সংখ্যক নাম বাদ পড়ার ঘটনায় রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে গিয়েছে।কমিশন সূত্রে বুধবার সন্ধ্যায় যে তথ্য মিলেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। সেই অনুসারে - মোট বিবেচনাধীন নাম: ৬০ লক্ষ।নিষ্পত্তি হয়েছে: ৩২ লক্ষ নামের।নতুন করে বাতিল: ১৩ লক্ষ নাম (নিষ্পত্তি হওয়া নামের প্রায় ৪০ শতাংশ)।মোট বাতিলের হিসাব: গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় প্রায় ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছিল। তাহলে, সব মিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় প্রায় ৭৬ লক্ষ নাম ভোটারতালিকা থেকে মুছে ফেলা হল।সোমবার প্রায় মধ্যরাতে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হওয়ার পর থেকেই বিভ্রান্তি ছড়ায়। যদিও বুধবার কমিশন স্পষ্ট করেছে, নিষ্পত্তি হওয়া ওই ৩২ লক্ষ ভোটারের মধ্যে যাঁদের নাম বৈধ বলে প্রমাণিত হয়েছে, কেবল তাঁদের তথ্যই এখন ওয়েবসাইটে দেখা যাচ্ছে। বাকিদের নাম ‘ডিলিশন লিস্ট’ বা বাতিলের খাতায় চলে গিয়েছে।ভোটারতালিকা নিয়ে কমিশনের এই অতি-সক্রিয়তাকে শুরু থেকেই ‘ষড়যন্ত্র’ বলে দাবি করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার জলপাইগুড়ির সভা থেকে তিনি ফের কমিশনকে আক্রমণ শানান। মঙ্গলবার রাতে ওয়েবসাইটের যান্ত্রিক ত্রুটির কারণে সমস্ত ভোটারের নাম ‘বিবেচনাধীন’ দেখানোর ঘটনাকে কটাক্ষ করে তিনি বলেন, “এরা পারে না এমন কাজ নেই। পুরো বাংলাকেই বিবেচনাধীন বানিয়ে দিয়েছিল!” তৃণমূল সুপ্রিমোর দাবি, কোনও নোটিশ ছাড়াই লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।কমিশন জানিয়েছে, প্রতিটি নাম অত্যন্ত সতর্কতার সঙ্গে খতিয়ে দেখছেন জুডিশিয়াল অফিসাররা। ভুয়া ভোটার সরাতেই এই কঠোর পদক্ষেপ করা হচ্ছে। তবে, বাকি ২৮ লক্ষ নামের নিষ্পত্তি কবে হবে, সেদিকেই এখন তাকিয়ে সব পক্ষ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার