Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সিন্ডিকেট বিবাদ না কি গোষ্ঠীকন্দল? পাটুলিতে চলল গুলি, তৃণমূল সমর্থক খুনে রণক্ষেত্র ১০১ নম্বর ওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬
সিন্ডিকেট বিবাদ না কি গোষ্ঠীকন্দল? পাটুলিতে চলল গুলি, তৃণমূল সমর্থক খুনে রণক্ষেত্র ১০১ নম্বর ওয়ার্ড
পাটুলিতে শ্যুট আউট, ছবি- সংগৃহীত

কলকাতা: ভোটের আবহে ফের উত্তপ্ত তিলোত্তমা। এবার খাস কলকাতায় মধ্যরাতে চলল গুলি ও বোমাবাজি। কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের পাটুলি এলাকায় এক তৃণমূল সমর্থককে গুলি করে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মৃতের নাম রাহুল দে (৩৬)। এই ঘটনায় জিৎ মুখোপাধ্যায় নামে আরও একজন গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে পাটুলির ফুলবাগান এলাকায় জিৎ মুখোপাধ্যায়ের বাড়ির ছাদে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে আমন্ত্রিত ছিলেন রাহুল। অভিযোগ, রাত সাড়ে ১২টা নাগাদ যখন ছাদে মদ্যপানের আসর চলছিল, তখনই আচমকা একদল দুষ্কৃতী আবাসনের ছাদে উঠে হামলা চালায়। প্রায় তিন রাউন্ড গুলির শব্দে কেঁপে ওঠে এলাকা। ঘটনার পরেই হামলাকারীরা চম্পট দেয়। খবর পেয়ে রাহুলের মা ও ভাই ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় রাহুল ও জিৎকে উদ্ধার করেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রাহুলকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক অনুমান, সিন্ডিকেটের টাকা ভাগাভাগি এবং পুরনো শত্রুতার জেরে এই হামলা। জানা গিয়েছে, জখম জিৎ মুখোপাধ্যায় এলাকার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের অনুগামী হিসেবে পরিচিত হলেও, অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে কাউন্সিলর নিজেই তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন। বেশ কয়েকবার জেল খাটার পর গত ১৫-২০ দিন আগেই তিনি এলাকায় ফিরেছিলেন।


ঘটনার পর থেকে এলাকায় কার্তুজ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে। পুলিশ খতিয়ে দেখছে এটি রাজনৈতিক গোষ্ঠীকন্দল না কি ব্যক্তিগত শত্রুতা। গোটা এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : KolkataNews KOLKATACRIME

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


সিন্ডিকেট বিবাদ না কি গোষ্ঠীকন্দল? পাটুলিতে চলল গুলি, তৃণমূল সমর্থক খুনে রণক্ষেত্র ১০১ নম্বর ওয়ার্ড

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image
কলকাতা: ভোটের আবহে ফের উত্তপ্ত তিলোত্তমা। এবার খাস কলকাতায় মধ্যরাতে চলল গুলি ও বোমাবাজি। কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের পাটুলি এলাকায় এক তৃণমূল সমর্থককে গুলি করে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মৃতের নাম রাহুল দে (৩৬)। এই ঘটনায় জিৎ মুখোপাধ্যায় নামে আরও একজন গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে পাটুলির ফুলবাগান এলাকায় জিৎ মুখোপাধ্যায়ের বাড়ির ছাদে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে আমন্ত্রিত ছিলেন রাহুল। অভিযোগ, রাত সাড়ে ১২টা নাগাদ যখন ছাদে মদ্যপানের আসর চলছিল, তখনই আচমকা একদল দুষ্কৃতী আবাসনের ছাদে উঠে হামলা চালায়। প্রায় তিন রাউন্ড গুলির শব্দে কেঁপে ওঠে এলাকা। ঘটনার পরেই হামলাকারীরা চম্পট দেয়। খবর পেয়ে রাহুলের মা ও ভাই ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় রাহুল ও জিৎকে উদ্ধার করেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রাহুলকে মৃত বলে ঘোষণা করেন।পুলিশের প্রাথমিক অনুমান, সিন্ডিকেটের টাকা ভাগাভাগি এবং পুরনো শত্রুতার জেরে এই হামলা। জানা গিয়েছে, জখম জিৎ মুখোপাধ্যায় এলাকার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের অনুগামী হিসেবে পরিচিত হলেও, অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে কাউন্সিলর নিজেই তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন। বেশ কয়েকবার জেল খাটার পর গত ১৫-২০ দিন আগেই তিনি এলাকায় ফিরেছিলেন।ঘটনার পর থেকে এলাকায় কার্তুজ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে। পুলিশ খতিয়ে দেখছে এটি রাজনৈতিক গোষ্ঠীকন্দল না কি ব্যক্তিগত শত্রুতা। গোটা এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার