Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোরবেলা শিউরে ওঠা বিপর্যয়! লরির ধাক্কায় দাউ দাউ করে জ্বলল বাস, অন্ধ্রপ্রদেশে অন্তত ১২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬
ভোরবেলা শিউরে ওঠা বিপর্যয়! লরির ধাক্কায় দাউ দাউ করে জ্বলল বাস, অন্ধ্রপ্রদেশে অন্তত ১২ জনের মৃত্যু
অন্ধ্রপ্রদেশে বাস দুর্ঘটনা, ছবি- সংগৃহীত

অমরাবতী: ভোরবেলার নিস্তব্ধতা ভেঙে চুরমার হয়ে গেল হাহাকারে। অন্ধ্রপ্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১২ জন যাত্রী। চলন্ত বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষের পর মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকা বাসের ভেতর থেকে বেরোতে না পেরে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে যাত্রীদের। ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর প্রায় ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বেসরকারি বাসটি নির্মল থেকে নেলোরের দিকে যাচ্ছিল। পথে উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগতির লরির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতেই বাসের জ্বালানি ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক অনুমান। মুহূর্তের মধ্যে গোটা বাসটি আগুনের গোলায় পরিণত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও পুলিশ। দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় যাত্রীদের।

মার্কাপুরামের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ নাগরাজু জানিয়েছেন, ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে ১২ হয়েছে। আহত ২০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের সঠিক চিকিৎসার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়ে রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী। তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশও এই ঘটনায় দুঃখপ্রকাশ করে জানিয়েছেন, সরকার নিহতদের পরিবারের পাশে রয়েছে।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, লরির গতিবেগ অত্যধিক থাকার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এই বিপর্যয় ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।


হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : busaccident breaking news

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ভোরবেলা শিউরে ওঠা বিপর্যয়! লরির ধাক্কায় দাউ দাউ করে জ্বলল বাস, অন্ধ্রপ্রদেশে অন্তত ১২ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image
অমরাবতী: ভোরবেলার নিস্তব্ধতা ভেঙে চুরমার হয়ে গেল হাহাকারে। অন্ধ্রপ্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১২ জন যাত্রী। চলন্ত বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষের পর মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকা বাসের ভেতর থেকে বেরোতে না পেরে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে যাত্রীদের। ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর প্রায় ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বেসরকারি বাসটি নির্মল থেকে নেলোরের দিকে যাচ্ছিল। পথে উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগতির লরির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতেই বাসের জ্বালানি ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক অনুমান। মুহূর্তের মধ্যে গোটা বাসটি আগুনের গোলায় পরিণত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও পুলিশ। দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় যাত্রীদের।মার্কাপুরামের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ নাগরাজু জানিয়েছেন, ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে ১২ হয়েছে। আহত ২০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের সঠিক চিকিৎসার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়ে রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী। তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশও এই ঘটনায় দুঃখপ্রকাশ করে জানিয়েছেন, সরকার নিহতদের পরিবারের পাশে রয়েছে।প্রাথমিকভাবে পুলিশের অনুমান, লরির গতিবেগ অত্যধিক থাকার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এই বিপর্যয় ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার