Hidden Stories (বাংলা)
সর্বশেষ

যুদ্ধের আবহে এলপিজি জোগানে ভারতের ভরসা আর্জেন্টিনা!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬
যুদ্ধের আবহে এলপিজি জোগানে ভারতের ভরসা আর্জেন্টিনা!

নয়াদিল্লি: বিশ্ব রাজনীতি ও যুদ্ধের দামামা যখন জ্বালানির বাজারে অস্থিরতা তৈরি করছে, তখন ভারতের রান্নার গ্যাসের (LPG) জোগান স্বাভাবিক রাখতে ত্রাতা হয়ে এগিয়ে এল ‘দূরের বন্ধু’ আর্জেন্টিনা। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে উপসাগরীয় দেশগুলি থেকে গ্যাস আমদানি যখন অনিশ্চিত, তখন লিয়োনেল মেসি-মারাদোনার দেশ থেকে কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতে আসছে এলপিজি।


পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে আর্জেন্টিনা থেকে ভারত মাত্র ২২ হাজার টন গ্যাস আমদানি করেছিল। কিন্তু, বর্তমান সঙ্কটে সেই ছবিটা আমূল বদলেছে। চলতি ২০২৬ সালের প্রথম তিনমাসেই আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ হাজার টন। এর মধ্যে ২২ হাজার টন ইতিমধ্যেই ভারতে পৌঁছে গিয়েছে। ১১ হাজার টন নিয়ে একটি জাহাজ গত ৫ মার্চ ভারতের পথে রওনা দিয়েছে। চলতি বছরে সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ৫০ হাজার টন এলপিজি পাঠিয়েছে আর্জেন্টিনা।


আর্জেন্টিনার বাহিয়া ব্লাঙ্কা বন্দর থেকে গুজরাতের দাহেজ বন্দরের দূরত্ব প্রায় ২০ হাজার কিলোমিটার। এই দীর্ঘ পথ পাড়ি দিতে যেমন সময় বেশি লাগছে, তেমনই পরিবহণ ও প্রযুক্তি খাতে ভারতের আমদানিকারীদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। তা সত্ত্বেও দেশের অভ্যন্তরে রান্নার গ্যাসের জোগান নিরবচ্ছিন্ন রাখতে এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো অগস্টিন কওসিনো জানিয়েছেন, তাঁরা ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আরও বড় ভূমিকা নিতে প্রস্তুত। তাঁর মতে, আর্জেন্টিনার তেল ও গ্যাস সংস্থার প্রধান গত বছর দু’বার ভারত সফর করেছেন এবং কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে আলোচনা করেছেন। এই দ্বিপাক্ষিক বোঝাপড়া আগামী দিনে আরও মজবুত হবে বলে তিনি আশাবাদী।


সম্প্রতি লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বস্ত করেছেন, তেল ও গ্যাস নিয়ে দেশবাসীর চিন্তার কোনও কারণ নেই। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে ভারত বর্তমানে ৪০টিরও বেশি দেশ থেকে জ্বালানি আমদানি করছে। একক কোনও অঞ্চলের উপর নির্ভর না করে ভারতের এই বহুমুখী আমদানি নীতিকে স্বাগত জানিয়েছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত।

বিষয় : India Argentina Argentina Giving LP{G to India

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


যুদ্ধের আবহে এলপিজি জোগানে ভারতের ভরসা আর্জেন্টিনা!

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image
নয়াদিল্লি: বিশ্ব রাজনীতি ও যুদ্ধের দামামা যখন জ্বালানির বাজারে অস্থিরতা তৈরি করছে, তখন ভারতের রান্নার গ্যাসের (LPG) জোগান স্বাভাবিক রাখতে ত্রাতা হয়ে এগিয়ে এল ‘দূরের বন্ধু’ আর্জেন্টিনা। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে উপসাগরীয় দেশগুলি থেকে গ্যাস আমদানি যখন অনিশ্চিত, তখন লিয়োনেল মেসি-মারাদোনার দেশ থেকে কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতে আসছে এলপিজি।পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে আর্জেন্টিনা থেকে ভারত মাত্র ২২ হাজার টন গ্যাস আমদানি করেছিল। কিন্তু, বর্তমান সঙ্কটে সেই ছবিটা আমূল বদলেছে। চলতি ২০২৬ সালের প্রথম তিনমাসেই আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ হাজার টন। এর মধ্যে ২২ হাজার টন ইতিমধ্যেই ভারতে পৌঁছে গিয়েছে। ১১ হাজার টন নিয়ে একটি জাহাজ গত ৫ মার্চ ভারতের পথে রওনা দিয়েছে। চলতি বছরে সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ৫০ হাজার টন এলপিজি পাঠিয়েছে আর্জেন্টিনা।আর্জেন্টিনার বাহিয়া ব্লাঙ্কা বন্দর থেকে গুজরাতের দাহেজ বন্দরের দূরত্ব প্রায় ২০ হাজার কিলোমিটার। এই দীর্ঘ পথ পাড়ি দিতে যেমন সময় বেশি লাগছে, তেমনই পরিবহণ ও প্রযুক্তি খাতে ভারতের আমদানিকারীদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। তা সত্ত্বেও দেশের অভ্যন্তরে রান্নার গ্যাসের জোগান নিরবচ্ছিন্ন রাখতে এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো অগস্টিন কওসিনো জানিয়েছেন, তাঁরা ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আরও বড় ভূমিকা নিতে প্রস্তুত। তাঁর মতে, আর্জেন্টিনার তেল ও গ্যাস সংস্থার প্রধান গত বছর দু’বার ভারত সফর করেছেন এবং কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে আলোচনা করেছেন। এই দ্বিপাক্ষিক বোঝাপড়া আগামী দিনে আরও মজবুত হবে বলে তিনি আশাবাদী।সম্প্রতি লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বস্ত করেছেন, তেল ও গ্যাস নিয়ে দেশবাসীর চিন্তার কোনও কারণ নেই। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে ভারত বর্তমানে ৪০টিরও বেশি দেশ থেকে জ্বালানি আমদানি করছে। একক কোনও অঞ্চলের উপর নির্ভর না করে ভারতের এই বহুমুখী আমদানি নীতিকে স্বাগত জানিয়েছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার