Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মাঝআকাশে বিপত্তি! প্রবল দুর্যোগে কলকাতায় নামতে পারছে না মুখ্যমন্ত্রীর বিমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬
মাঝআকাশে বিপত্তি! প্রবল দুর্যোগে কলকাতায় নামতে পারছে না মুখ্যমন্ত্রীর বিমান

কলকাতা: নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে চরম উৎকণ্ঠার মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় শুরু হওয়া প্রবল ঝড়বৃষ্টির জেরে কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে পারছে না মুখ্যমন্ত্রীর বিমান। শেষ পাওয়া খবর অনুযায়ী, গত আধ ঘণ্টারও বেশি সময় ধরে মাঝআকাশেই চক্কর কাটছে তাঁর ছোট প্রাইভেট জেটটি।

আজ বিকেল ৩টে ৩৯ মিনিটে অন্ডাল বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিকেল ৪টে নাগাদ তাঁর বিমানটি কলকাতায় নামার কথা ছিল। কিন্তু আবহাওয়া অত্যন্ত প্রতিকূল হওয়ায় এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) থেকে অবতরণের অনুমতি মেলেনি। এয়ারপোর্ট সূত্রে খবর, পরিস্থিতির উন্নতি না হলে নিরাপত্তা রক্ষার্থে মুখ্যমন্ত্রীর বিমানকে নিকটবর্তী অন্য কোনো বিমানবন্দরে ডাইভার্ট করা হতে পারে।


বিস্তারিত আসছে... সাথে থাকুন।

বিষয় : Mamata Banerjee

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


মাঝআকাশে বিপত্তি! প্রবল দুর্যোগে কলকাতায় নামতে পারছে না মুখ্যমন্ত্রীর বিমান

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image
কলকাতা: নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে চরম উৎকণ্ঠার মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় শুরু হওয়া প্রবল ঝড়বৃষ্টির জেরে কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে পারছে না মুখ্যমন্ত্রীর বিমান। শেষ পাওয়া খবর অনুযায়ী, গত আধ ঘণ্টারও বেশি সময় ধরে মাঝআকাশেই চক্কর কাটছে তাঁর ছোট প্রাইভেট জেটটি।আজ বিকেল ৩টে ৩৯ মিনিটে অন্ডাল বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিকেল ৪টে নাগাদ তাঁর বিমানটি কলকাতায় নামার কথা ছিল। কিন্তু আবহাওয়া অত্যন্ত প্রতিকূল হওয়ায় এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) থেকে অবতরণের অনুমতি মেলেনি। এয়ারপোর্ট সূত্রে খবর, পরিস্থিতির উন্নতি না হলে নিরাপত্তা রক্ষার্থে মুখ্যমন্ত্রীর বিমানকে নিকটবর্তী অন্য কোনো বিমানবন্দরে ডাইভার্ট করা হতে পারে।বিস্তারিত আসছে... সাথে থাকুন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার