Hidden Stories (বাংলা)
সর্বশেষ

যুদ্ধ-আবহে জ্বালানি সঙ্কট: শুক্রবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬
যুদ্ধ-আবহে জ্বালানি সঙ্কট: শুক্রবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় ইরান বনাম আমেরিকা-ইজরায়েল সংঘাত একমাস পূর্ণ হতে চলল। তারপরও মধ্যপ্রাচ্যে অস্থিরতা কমার কোনও লক্ষণ নেই। এই যুদ্ধের প্রত্যক্ষ প্রভাবে ভারতে জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের জোগানে যে টান পড়েছে, তা সামাল দিতে এবার কোমর বেঁধে নামছে কেন্দ্র। দেশের জ্বালানি ভাণ্ডারের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে আগামী শুক্রবার সন্ধ্যা ৬টায় সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে জরুরি ভিডিও কনফারেন্সের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


প্রধানমন্ত্রীর দফতর (PMO) সূত্রে খবর, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা এবং দেশে এলপিজি সরবরাহে যে সমস্যা তৈরি হয়েছে, তা নিয়ে রাজ্যগুলির সঙ্গে সরাসরি আলোচনা করতে চান প্রধানমন্ত্রী। বিশেষ করে কোন রাজ্যে জ্বালানি তেল ও গ্যাসের মজুত (Buffer Stock) কতটা রয়েছে - তা জানা, সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প পথ ও ইথানল উৎপাদনে জোর দেওয়া, এবং সাধারণ মানুষের কাছে রান্নার গ্যাস পৌঁছনোর ক্ষেত্রে বাধাগুলি চিহ্নিত করা - এই বিষয়গুলি নিয়েই মুখ্যমন্ত্রীদের সঙ্গে বিশদে আলোচনা চান মোদী। 


পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরিতে সামনেই বিধানসভা নির্বাচন। এই রাজ্যগুলিতে বর্তমানে নির্বাচনী আদর্শ আচরণবিধি (Model Code of Conduct) কার্যকর রয়েছে। ফলে নিয়ম অনুযায়ী, এই পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রশাসনিক প্রধানদের বদলে বৈঠকে যোগ দেওয়ার কথা মুখ্যসচিবদের। তবে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নবনিযুক্ত মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়াল এই বৈঠকে যোগ দেবেন কিনা, তা নিয়ে এখনও প্রশাসনিকস্তরে সংশয় রয়েছে।


তৃণমূলের আপতি ও বয়কটের ইঙ্গিত

সূত্রের খবর, প্রধানমন্ত্রীর এই জরুরি বৈঠক বয়কট করতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের দাবি, এই স্পর্শকাতর ইস্যু নিয়ে কোনো রুদ্ধদ্বার বৈঠক নয়, বরং প্রধানমন্ত্রীকে সংসদে দাঁড়িয়ে প্রকাশ্য বিবৃতি দিতে হবে। ২৫ দিনের আগে রান্নার গ্যাস বুকিং করা যাচ্ছে না কেন—এই প্রশ্ন তুলে বারবার সরব হয়েছে ঘাসফুল শিবির। ফলে শুক্রবারের বৈঠকে বাংলার প্রতিনিধিত্ব নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।


চলতি সপ্তাহের শুরুতেই সংসদের উভয় কক্ষে প্রধানমন্ত্রী জানান, দেশে এখনই জ্বালানির বড় কোনও অভাব নেই এবং সরকার সতর্ক রয়েছে। কিন্তু, বাস্তবের চিত্রটি কিছুটা হলেও ভিন্ন। দেশের নানা প্রান্তেই এলপিজি সরবরাহ নিয়মিত হয়নি। এই সঙ্কট মোকাবিলায় এবং রাজ্যগুলির মধ্যে সমন্বয় বাড়াতে শুক্রবারের এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

বিষয় : Narendra Modi All CM meeting with PM Fuel Crisis

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


যুদ্ধ-আবহে জ্বালানি সঙ্কট: শুক্রবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image
নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় ইরান বনাম আমেরিকা-ইজরায়েল সংঘাত একমাস পূর্ণ হতে চলল। তারপরও মধ্যপ্রাচ্যে অস্থিরতা কমার কোনও লক্ষণ নেই। এই যুদ্ধের প্রত্যক্ষ প্রভাবে ভারতে জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের জোগানে যে টান পড়েছে, তা সামাল দিতে এবার কোমর বেঁধে নামছে কেন্দ্র। দেশের জ্বালানি ভাণ্ডারের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে আগামী শুক্রবার সন্ধ্যা ৬টায় সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে জরুরি ভিডিও কনফারেন্সের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্রধানমন্ত্রীর দফতর (PMO) সূত্রে খবর, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা এবং দেশে এলপিজি সরবরাহে যে সমস্যা তৈরি হয়েছে, তা নিয়ে রাজ্যগুলির সঙ্গে সরাসরি আলোচনা করতে চান প্রধানমন্ত্রী। বিশেষ করে কোন রাজ্যে জ্বালানি তেল ও গ্যাসের মজুত (Buffer Stock) কতটা রয়েছে - তা জানা, সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প পথ ও ইথানল উৎপাদনে জোর দেওয়া, এবং সাধারণ মানুষের কাছে রান্নার গ্যাস পৌঁছনোর ক্ষেত্রে বাধাগুলি চিহ্নিত করা - এই বিষয়গুলি নিয়েই মুখ্যমন্ত্রীদের সঙ্গে বিশদে আলোচনা চান মোদী। পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরিতে সামনেই বিধানসভা নির্বাচন। এই রাজ্যগুলিতে বর্তমানে নির্বাচনী আদর্শ আচরণবিধি (Model Code of Conduct) কার্যকর রয়েছে। ফলে নিয়ম অনুযায়ী, এই পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রশাসনিক প্রধানদের বদলে বৈঠকে যোগ দেওয়ার কথা মুখ্যসচিবদের। তবে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নবনিযুক্ত মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়াল এই বৈঠকে যোগ দেবেন কিনা, তা নিয়ে এখনও প্রশাসনিকস্তরে সংশয় রয়েছে।তৃণমূলের আপতি ও বয়কটের ইঙ্গিতসূত্রের খবর, প্রধানমন্ত্রীর এই জরুরি বৈঠক বয়কট করতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের দাবি, এই স্পর্শকাতর ইস্যু নিয়ে কোনো রুদ্ধদ্বার বৈঠক নয়, বরং প্রধানমন্ত্রীকে সংসদে দাঁড়িয়ে প্রকাশ্য বিবৃতি দিতে হবে। ২৫ দিনের আগে রান্নার গ্যাস বুকিং করা যাচ্ছে না কেন—এই প্রশ্ন তুলে বারবার সরব হয়েছে ঘাসফুল শিবির। ফলে শুক্রবারের বৈঠকে বাংলার প্রতিনিধিত্ব নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।চলতি সপ্তাহের শুরুতেই সংসদের উভয় কক্ষে প্রধানমন্ত্রী জানান, দেশে এখনই জ্বালানির বড় কোনও অভাব নেই এবং সরকার সতর্ক রয়েছে। কিন্তু, বাস্তবের চিত্রটি কিছুটা হলেও ভিন্ন। দেশের নানা প্রান্তেই এলপিজি সরবরাহ নিয়মিত হয়নি। এই সঙ্কট মোকাবিলায় এবং রাজ্যগুলির মধ্যে সমন্বয় বাড়াতে শুক্রবারের এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার