Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা: ইডেনে কেকেআরের ঠাসা কর্মসূচি, জেনে নিন নির্ঘণ্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬
আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা: ইডেনে কেকেআরের ঠাসা কর্মসূচি, জেনে নিন নির্ঘণ্ট
FILE IMAGE

কলকাতা: অপেক্ষার অবসান! ২০২৬ আইপিএলের গ্রুপ পর্বের বাকি ৫০টি ম্যাচের সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ইতিপূর্বে কেবল প্রথম ২০টি ম্যাচের নির্ঘণ্ট জানানো হয়েছিল। দেশের কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্টের সঙ্গে সামঞ্জস্য রেখে এবার গ্রুপ পর্বের মোট ৭০টি ম্যাচের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল বোর্ড। আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলা এই মেগা টুর্নামেন্টের যবনিকা পড়বে মে মাসের শেষে।


এবারের আইপিএলের বোধন হচ্ছে ২৮ মার্চ। চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের। তবে, ক্রিকেটপ্রেমীদের জন্য মন খারাপের খবর হল, এবার আইপিএলে কোনও জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না।


অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্স তাদের অভিযান শুরু করছে ২৯ মার্চ থেকে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাদের প্রথম প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। তবে, তিলোত্তমার ক্রিকেটপ্রেমীদের জন্য বড় পাওনা হল, ঘরের মাঠেই খেলা হবে টানা তিনটি ম্যাচ। কেকেআরের ইডেন অভিযান শুরু হচ্ছে এপ্রিলেই। সেই সূচি হল - 

২ এপ্রিল, ২০২৬: বনাম সানরাইজার্স হায়দরাবাদ

৬ এপ্রিল, ২০২৬: বনাম পঞ্জাব কিংস


৯ এপ্রিল, ২০২৬: বনাম লখনউ সুপার জায়ান্টস

অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন নাইটরা তাদের প্রথম হোম ম্যাচগুলিতে ঘরের মাঠের চেনা পরিবেশ ও দর্শকদের সমর্থন কাজে লাগিয়ে লিগ টেবিলে সুবিধাজনক অবস্থায় থাকতে চাইবে।


দেশের চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন থাকায় নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সূচি দুটি পর্বে ভাগ করা হয়েছিল। প্রথম ধাপের ২০টি ম্যাচ ১২ এপ্রিল পর্যন্ত চলবে। এরপর ১৩ এপ্রিল থেকে শুরু হবে দ্বিতীয় ধাপের বাকি ৫০টি ম্যাচ। পুরো টুর্নামেন্ট জুড়ে ১২টি ভেন্যুতে খেলা হবে। যার মধ্যে ধর্মশালা ও রায়পুরের মতো মাঠও রয়েছে।

বিষয় : KolkataNews ipl2026 kkr edengarden sportsupdate

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা: ইডেনে কেকেআরের ঠাসা কর্মসূচি, জেনে নিন নির্ঘণ্ট

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image
কলকাতা: অপেক্ষার অবসান! ২০২৬ আইপিএলের গ্রুপ পর্বের বাকি ৫০টি ম্যাচের সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ইতিপূর্বে কেবল প্রথম ২০টি ম্যাচের নির্ঘণ্ট জানানো হয়েছিল। দেশের কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্টের সঙ্গে সামঞ্জস্য রেখে এবার গ্রুপ পর্বের মোট ৭০টি ম্যাচের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল বোর্ড। আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলা এই মেগা টুর্নামেন্টের যবনিকা পড়বে মে মাসের শেষে।এবারের আইপিএলের বোধন হচ্ছে ২৮ মার্চ। চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের। তবে, ক্রিকেটপ্রেমীদের জন্য মন খারাপের খবর হল, এবার আইপিএলে কোনও জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না।অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্স তাদের অভিযান শুরু করছে ২৯ মার্চ থেকে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাদের প্রথম প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। তবে, তিলোত্তমার ক্রিকেটপ্রেমীদের জন্য বড় পাওনা হল, ঘরের মাঠেই খেলা হবে টানা তিনটি ম্যাচ। কেকেআরের ইডেন অভিযান শুরু হচ্ছে এপ্রিলেই। সেই সূচি হল - ২ এপ্রিল, ২০২৬: বনাম সানরাইজার্স হায়দরাবাদ৬ এপ্রিল, ২০২৬: বনাম পঞ্জাব কিংস৯ এপ্রিল, ২০২৬: বনাম লখনউ সুপার জায়ান্টসঅজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন নাইটরা তাদের প্রথম হোম ম্যাচগুলিতে ঘরের মাঠের চেনা পরিবেশ ও দর্শকদের সমর্থন কাজে লাগিয়ে লিগ টেবিলে সুবিধাজনক অবস্থায় থাকতে চাইবে।দেশের চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন থাকায় নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সূচি দুটি পর্বে ভাগ করা হয়েছিল। প্রথম ধাপের ২০টি ম্যাচ ১২ এপ্রিল পর্যন্ত চলবে। এরপর ১৩ এপ্রিল থেকে শুরু হবে দ্বিতীয় ধাপের বাকি ৫০টি ম্যাচ। পুরো টুর্নামেন্ট জুড়ে ১২টি ভেন্যুতে খেলা হবে। যার মধ্যে ধর্মশালা ও রায়পুরের মতো মাঠও রয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার