Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নির্বাচনী আবহে রাজভবনে বিএসএফ কর্তার সঙ্গে বৈঠকে রাজ্যপাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬
নির্বাচনী আবহে রাজভবনে বিএসএফ কর্তার সঙ্গে বৈঠকে রাজ্যপাল

লকাতা: পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে এবার তৎপরতা শুরু হল রাজভবনে। বৃহস্পতিবার রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেন বিএসএফ-এর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান সুমিত শারণ। লোক ভবনে আয়োজিত এই বৈঠকে মূলত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি এবং নির্বাচনে সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।


বৈঠকে বিএসএফ-এর তরফে বর্তমান নিরাপত্তাব্যবস্থা এবং বাহিনী মোতায়েনের পরিকল্পনা রাজ্যপালের কাছে তুলে ধরা হয়। নির্বাচনের সময় আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বা কোনওপ্রকার নাশকতামূলক কাজ রুখতে বাহিনী কতটা প্রস্তুত, তার একটি পূর্ণাঙ্গ চিত্র সুমিত শারণ পেশ করেন। সূত্রের দাবি, বিএসএফ-এর এই আগাম প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল।


রাজ্যের অতীত নির্বাচনগুলিতে রাজনৈতিক হিংসার একাধিক ঘটনা ঘটেছে। সেই প্রেক্ষাপটকে মাথায় রেখেই রাজ্যপাল এদিনের বৈঠকে বিশেষ জোর দিয়েছেন দুটি বিষয়ে। প্রথমত, সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত আস্থা তৈরি করা এবং দ্বিতীয়ত, অসামাজিক কার্যকলাপ ও দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা।


রাজ্যপাল মনে করেন, সীমান্ত এলাকায় বিএসএফ-এর সক্রিয়তা কেবল অনুপ্রবেশ রোখাই নয়, বরং সুষ্ঠু ভোটদানের পরিবেশ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


বৈঠক শেষে বিএসএফ-এর পক্ষ থেকে আশ্বস্ত করা হয়, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে তারা সম্পূর্ণভাবে প্রস্তুত। রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রেখে এবং আইনশৃঙ্খলার প্রশ্নে কোনও আপস না করে তারা সর্বতোভাবে সহযোগিতা করবে বলেও সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

বিষয় : Governor met with BSF

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


নির্বাচনী আবহে রাজভবনে বিএসএফ কর্তার সঙ্গে বৈঠকে রাজ্যপাল

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image
লকাতা: পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে এবার তৎপরতা শুরু হল রাজভবনে। বৃহস্পতিবার রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেন বিএসএফ-এর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান সুমিত শারণ। লোক ভবনে আয়োজিত এই বৈঠকে মূলত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি এবং নির্বাচনে সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।বৈঠকে বিএসএফ-এর তরফে বর্তমান নিরাপত্তাব্যবস্থা এবং বাহিনী মোতায়েনের পরিকল্পনা রাজ্যপালের কাছে তুলে ধরা হয়। নির্বাচনের সময় আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বা কোনওপ্রকার নাশকতামূলক কাজ রুখতে বাহিনী কতটা প্রস্তুত, তার একটি পূর্ণাঙ্গ চিত্র সুমিত শারণ পেশ করেন। সূত্রের দাবি, বিএসএফ-এর এই আগাম প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল।রাজ্যের অতীত নির্বাচনগুলিতে রাজনৈতিক হিংসার একাধিক ঘটনা ঘটেছে। সেই প্রেক্ষাপটকে মাথায় রেখেই রাজ্যপাল এদিনের বৈঠকে বিশেষ জোর দিয়েছেন দুটি বিষয়ে। প্রথমত, সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত আস্থা তৈরি করা এবং দ্বিতীয়ত, অসামাজিক কার্যকলাপ ও দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা।রাজ্যপাল মনে করেন, সীমান্ত এলাকায় বিএসএফ-এর সক্রিয়তা কেবল অনুপ্রবেশ রোখাই নয়, বরং সুষ্ঠু ভোটদানের পরিবেশ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।বৈঠক শেষে বিএসএফ-এর পক্ষ থেকে আশ্বস্ত করা হয়, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে তারা সম্পূর্ণভাবে প্রস্তুত। রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রেখে এবং আইনশৃঙ্খলার প্রশ্নে কোনও আপস না করে তারা সর্বতোভাবে সহযোগিতা করবে বলেও সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার