Hidden Stories (বাংলা)
সর্বশেষ

টার্গেট মমতা-অভিষেক! শনিবার বাংলায় বিজেপির মেগা ‘চার্জশিট’, শাহী সফরে তুঙ্গে রাজনৈতিক লড়াই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬
টার্গেট মমতা-অভিষেক! শনিবার বাংলায় বিজেপির মেগা ‘চার্জশিট’, শাহী সফরে তুঙ্গে রাজনৈতিক লড়াই
AI GENERATED PICTURE

কলকাতা: বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার মাঝেই এবার সরাসরি রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ময়দানে নামছে বিজেপি। গত ১৫ বছরে পশ্চিমবঙ্গের সামগ্রিক পরিস্থিতি এবং তৃণমূল সরকারের কাজের খতিয়ান তুলে ধরতে শনিবার একটি বিস্তারিত ‘চার্জশিট’ পেশ করতে চলেছে গেরুয়া শিবির। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এই কর্মসূচি পালন করা হবে। মূলত ‘ভয় বনাম ভরসা’— এই ফর্মুলাকেই হাতিয়ার করে এবার জনমতের কাছে পৌঁছাতে চাইছে বিজেপি।


বিজেপি সূত্রে খবর, একটি বিশেষজ্ঞ দল এই চার্জশিট তৈরি করেছে। এতে গত ১৫ বছরে রাজ্যের আইন-শৃঙ্খলা, দুর্নীতি এবং কেন্দ্রীয় বরাদ্দের সঠিক ব্যবহার না হওয়া নিয়ে একগুচ্ছ অভিযোগ তুলে ধরা হবে। পাশাপাশি, কেন্দ্রীয় প্রকল্পের টাকা রাজ্যে কীভাবে খরচ হয়েছে, তা নিয়ে একটি শ্বেতপত্রও প্রকাশ করবে বিজেপি। এই চার্জশিট প্রকাশের পর আগামী তিন দিন বাংলার ঘরে ঘরে সেই তথ্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে দলের।


ইতিমধ্যেই ২৯৪টি বিধানসভা কেন্দ্রের রিভিউ শেষ করেছে বিজেপি। এর মধ্যে ১৮০টি কেন্দ্রের পর্যালোচনা হয়েছে সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের উপস্থিতিতে। বাংলার প্রায় ১০ হাজার বিশিষ্টজনের পরামর্শ নিয়ে তৈরি করা হচ্ছে বিজেপির নির্বাচনী ইশতেহার বা ‘সংকল্প পত্র’। যে সব প্রার্থীর আসন বদল করা হয়েছে, তাঁদের ‘রিজেক্টেড ট্যুরিস্ট’ নাম দিয়ে রাজনৈতিক আক্রমণ শানানোর কৌশল নিয়েছে বিজেপি। মূলত স্থানীয় ইস্যুভিত্তিক আন্দোলনকেই বেশি গুরুত্ব দিতে চাইছে তারা।


শুক্রবার রাত ৯টা ৫৫ মিনিটে দিল্লির তাজ প্যালেস থেকে রওনা দিয়ে রাত ১১টা ৪০ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সেখান থেকে তিনি সরাসরি নিউটাউনের একটি হোটেলে চলে যাবেন। শনিবার সকাল থেকেই ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। ৩০ মার্চ থেকে তারকা প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার আগে অমিত শাহের এই সফর বঙ্গ বিজেপির কর্মীদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিষয় : Mamata Banerjee 2026Election TMC AmitShah WestBengalPolitics PoliticalUpdate

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


টার্গেট মমতা-অভিষেক! শনিবার বাংলায় বিজেপির মেগা ‘চার্জশিট’, শাহী সফরে তুঙ্গে রাজনৈতিক লড়াই

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

featured Image
কলকাতা: বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার মাঝেই এবার সরাসরি রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ময়দানে নামছে বিজেপি। গত ১৫ বছরে পশ্চিমবঙ্গের সামগ্রিক পরিস্থিতি এবং তৃণমূল সরকারের কাজের খতিয়ান তুলে ধরতে শনিবার একটি বিস্তারিত ‘চার্জশিট’ পেশ করতে চলেছে গেরুয়া শিবির। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এই কর্মসূচি পালন করা হবে। মূলত ‘ভয় বনাম ভরসা’— এই ফর্মুলাকেই হাতিয়ার করে এবার জনমতের কাছে পৌঁছাতে চাইছে বিজেপি।বিজেপি সূত্রে খবর, একটি বিশেষজ্ঞ দল এই চার্জশিট তৈরি করেছে। এতে গত ১৫ বছরে রাজ্যের আইন-শৃঙ্খলা, দুর্নীতি এবং কেন্দ্রীয় বরাদ্দের সঠিক ব্যবহার না হওয়া নিয়ে একগুচ্ছ অভিযোগ তুলে ধরা হবে। পাশাপাশি, কেন্দ্রীয় প্রকল্পের টাকা রাজ্যে কীভাবে খরচ হয়েছে, তা নিয়ে একটি শ্বেতপত্রও প্রকাশ করবে বিজেপি। এই চার্জশিট প্রকাশের পর আগামী তিন দিন বাংলার ঘরে ঘরে সেই তথ্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে দলের।ইতিমধ্যেই ২৯৪টি বিধানসভা কেন্দ্রের রিভিউ শেষ করেছে বিজেপি। এর মধ্যে ১৮০টি কেন্দ্রের পর্যালোচনা হয়েছে সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের উপস্থিতিতে। বাংলার প্রায় ১০ হাজার বিশিষ্টজনের পরামর্শ নিয়ে তৈরি করা হচ্ছে বিজেপির নির্বাচনী ইশতেহার বা ‘সংকল্প পত্র’। যে সব প্রার্থীর আসন বদল করা হয়েছে, তাঁদের ‘রিজেক্টেড ট্যুরিস্ট’ নাম দিয়ে রাজনৈতিক আক্রমণ শানানোর কৌশল নিয়েছে বিজেপি। মূলত স্থানীয় ইস্যুভিত্তিক আন্দোলনকেই বেশি গুরুত্ব দিতে চাইছে তারা।শুক্রবার রাত ৯টা ৫৫ মিনিটে দিল্লির তাজ প্যালেস থেকে রওনা দিয়ে রাত ১১টা ৪০ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সেখান থেকে তিনি সরাসরি নিউটাউনের একটি হোটেলে চলে যাবেন। শনিবার সকাল থেকেই ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। ৩০ মার্চ থেকে তারকা প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার আগে অমিত শাহের এই সফর বঙ্গ বিজেপির কর্মীদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার