Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোটের মুখে জলঙ্গিতে আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ গ্রেফতার যুবক, বাড়ছে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬
ভোটের মুখে জলঙ্গিতে আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ গ্রেফতার যুবক, বাড়ছে উদ্বেগ
ছবি: সংগৃহীত

জলঙ্গি (মুর্শিদাবাদ): বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হয়ে গিয়েছে। সেই আবহেই মুর্শিদাবাদের সীমান্ত এলাকায় বেআইনি অস্ত্রের দাপাদাপি রুখতে গিয়ে সাফল্য পেল জলঙ্গি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সাহেবরামপুর সর্দারপাড়া এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করেছে তারা। ধৃতের নাম আমিনুল হক।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত আমিনুল হকের কাছ থেকে একটি অত্যাধুনিক সেভেনএমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং দু-রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। শনিবার রাতে সন্দেহভাজন ওই যুবকের গতিবিধি লক্ষ্য করে ওঁৎ পেতে বসেছিলেন তদন্তকারীরা। এরপর ওই যুবক এলাকায় ঢুকতেই তাঁকে ঘিরে ফেলে পাকড়াও করা হয়। নির্বাচনের আগে সীমান্ত ঘেঁষা এই এলাকায় এমন মারণাস্ত্র উদ্ধারের ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে জেলা পুলিশ প্রশাসন।


ইতিমধ্যেই ধৃত আমিনুলকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে জলঙ্গি থানার পুলিশ। প্রশ্ন উঠছে, ভোটের ঠিক আগেই এই অস্ত্র কেন এবং কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল? তবে কি নির্বাচনের আগে অশান্তি ছড়ানোর জন্য ভিনরাজ্য বা সীমান্ত পেরিয়ে বেআইনি গুলি-বারুদ ঢুকছে বাংলায়? এই চক্রের পিছনে আর কারা জড়িত, তা জানতে ধৃতকে জেরা করা হচ্ছে।


সাহেবরামপুর এলাকায় এই ঘটনায় একদিকে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, অন্যদিকে বড়সড় কোনও অঘটন ঘটার আগেই পুলিশ অস্ত্র উদ্ধার করায় স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা। নির্বাচন কমিশনের কড়া নজরদারির মধ্যেই সীমান্ত জেলা মুর্শিদাবাদে পুলিশের এই সক্রিয়তা নিরাপত্তার খাতিরে অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে।

বিষয় : POLITICAL UPDATE MUSHIDABAD JALANGINEWS FIREARMS JALANGIPOLICE

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভোটের মুখে জলঙ্গিতে আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ গ্রেফতার যুবক, বাড়ছে উদ্বেগ

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image
জলঙ্গি (মুর্শিদাবাদ): বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হয়ে গিয়েছে। সেই আবহেই মুর্শিদাবাদের সীমান্ত এলাকায় বেআইনি অস্ত্রের দাপাদাপি রুখতে গিয়ে সাফল্য পেল জলঙ্গি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সাহেবরামপুর সর্দারপাড়া এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করেছে তারা। ধৃতের নাম আমিনুল হক।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত আমিনুল হকের কাছ থেকে একটি অত্যাধুনিক সেভেনএমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং দু-রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। শনিবার রাতে সন্দেহভাজন ওই যুবকের গতিবিধি লক্ষ্য করে ওঁৎ পেতে বসেছিলেন তদন্তকারীরা। এরপর ওই যুবক এলাকায় ঢুকতেই তাঁকে ঘিরে ফেলে পাকড়াও করা হয়। নির্বাচনের আগে সীমান্ত ঘেঁষা এই এলাকায় এমন মারণাস্ত্র উদ্ধারের ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে জেলা পুলিশ প্রশাসন।ইতিমধ্যেই ধৃত আমিনুলকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে জলঙ্গি থানার পুলিশ। প্রশ্ন উঠছে, ভোটের ঠিক আগেই এই অস্ত্র কেন এবং কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল? তবে কি নির্বাচনের আগে অশান্তি ছড়ানোর জন্য ভিনরাজ্য বা সীমান্ত পেরিয়ে বেআইনি গুলি-বারুদ ঢুকছে বাংলায়? এই চক্রের পিছনে আর কারা জড়িত, তা জানতে ধৃতকে জেরা করা হচ্ছে।সাহেবরামপুর এলাকায় এই ঘটনায় একদিকে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, অন্যদিকে বড়সড় কোনও অঘটন ঘটার আগেই পুলিশ অস্ত্র উদ্ধার করায় স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা। নির্বাচন কমিশনের কড়া নজরদারির মধ্যেই সীমান্ত জেলা মুর্শিদাবাদে পুলিশের এই সক্রিয়তা নিরাপত্তার খাতিরে অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার