Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোটের মুখে জলপাইগুড়িতে হাড়হিম করা হত্যাকাণ্ড! ঘর থেকে নিখোঁজ বৃদ্ধার মুণ্ডহীন দেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬
ভোটের মুখে জলপাইগুড়িতে হাড়হিম করা হত্যাকাণ্ড! ঘর থেকে নিখোঁজ বৃদ্ধার মুণ্ডহীন দেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

জলপাইগুড়ি: রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যখন নিরাপত্তা আঁটোসাঁটো করা হচ্ছে, ঠিক তখনই জলপাইগুড়িতে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা সামনে এল। শনিবার সকালে নিজের বাড়ির পিছন থেকেই এক বৃদ্ধার মুণ্ডহীন ও রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ভয়াবহ ঘটনায় জলপাইগুড়ির কোতোয়ালি থানার বাহাদুর পঞ্চায়েত এলাকায় এখন ত্রাসের আবহ!


নিহত বৃদ্ধার নাম সামিজা খাতুন (৭৩)। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ১১টা নাগাদ তিনি তাঁর নাতনির সঙ্গেই ঘরে শুতে গিয়েছিলেন। মাঝরাতে ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় তিনি কিছুক্ষণ ছেলের ঘরে গেলেও পরে আবার নিজের ঘরে ফিরে আসেন। কিন্তু, শনিবার সকালে যখন বাড়ির লোকেরা তাঁকে চায়ের জন্য ডাকতে যান, তখন দেখা যায় তিনি ঘরে নেই। খোঁজাখুঁজি শুরু হতেই বাড়ির পিছনে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। উপস্থিত সকলেই শিউরে ওঠেন, যখন দেখেন বৃদ্ধার শরীর থেকে তাঁর মাথাটি বিচ্ছিন্ন এবং উধাও!


খবর পেয়ে শনিবার বেলা পৌনে ১১টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধার গলা কেটে খুন করা হয়েছে। বিচ্ছিন্ন মাথাটির সন্ধানে পুলিশ গোটা এলাকাজুড়ে তল্লাশি শুরু করেছে। ঘটনার গুরুত্ব বিচার করে ইতিমধ্যেই ফরেনসিক টিম (FSL) এবং ডগ স্কোয়াডকে ডেকে পাঠানো হয়েছে।


সীমান্ত সংলগ্ন বাহাদুর পঞ্চায়েত এলাকায় এই ধরনের বর্বরোচিত হত্যাকাণ্ড সাধারণ মানুষের মনে গভীর আতঙ্ক সৃষ্টি করেছে। নির্বাচনের ঠিক আগে যখন এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের টহল চলছে, তখন কীভাবে বাড়ির ভিতর থেকে তুলে নিয়ে গিয়ে কাউকে এভাবে খুন করা সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারাই। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের চিহ্নিত করতে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।

বিষয় : Murder PoliceInvestigation JALPAIGURICRIME HEADLESSBODYRESCUE

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ভোটের মুখে জলপাইগুড়িতে হাড়হিম করা হত্যাকাণ্ড! ঘর থেকে নিখোঁজ বৃদ্ধার মুণ্ডহীন দেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image
জলপাইগুড়ি: রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যখন নিরাপত্তা আঁটোসাঁটো করা হচ্ছে, ঠিক তখনই জলপাইগুড়িতে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা সামনে এল। শনিবার সকালে নিজের বাড়ির পিছন থেকেই এক বৃদ্ধার মুণ্ডহীন ও রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ভয়াবহ ঘটনায় জলপাইগুড়ির কোতোয়ালি থানার বাহাদুর পঞ্চায়েত এলাকায় এখন ত্রাসের আবহ!নিহত বৃদ্ধার নাম সামিজা খাতুন (৭৩)। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ১১টা নাগাদ তিনি তাঁর নাতনির সঙ্গেই ঘরে শুতে গিয়েছিলেন। মাঝরাতে ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় তিনি কিছুক্ষণ ছেলের ঘরে গেলেও পরে আবার নিজের ঘরে ফিরে আসেন। কিন্তু, শনিবার সকালে যখন বাড়ির লোকেরা তাঁকে চায়ের জন্য ডাকতে যান, তখন দেখা যায় তিনি ঘরে নেই। খোঁজাখুঁজি শুরু হতেই বাড়ির পিছনে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। উপস্থিত সকলেই শিউরে ওঠেন, যখন দেখেন বৃদ্ধার শরীর থেকে তাঁর মাথাটি বিচ্ছিন্ন এবং উধাও!খবর পেয়ে শনিবার বেলা পৌনে ১১টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধার গলা কেটে খুন করা হয়েছে। বিচ্ছিন্ন মাথাটির সন্ধানে পুলিশ গোটা এলাকাজুড়ে তল্লাশি শুরু করেছে। ঘটনার গুরুত্ব বিচার করে ইতিমধ্যেই ফরেনসিক টিম (FSL) এবং ডগ স্কোয়াডকে ডেকে পাঠানো হয়েছে।সীমান্ত সংলগ্ন বাহাদুর পঞ্চায়েত এলাকায় এই ধরনের বর্বরোচিত হত্যাকাণ্ড সাধারণ মানুষের মনে গভীর আতঙ্ক সৃষ্টি করেছে। নির্বাচনের ঠিক আগে যখন এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের টহল চলছে, তখন কীভাবে বাড়ির ভিতর থেকে তুলে নিয়ে গিয়ে কাউকে এভাবে খুন করা সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারাই। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের চিহ্নিত করতে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার