Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সোনা পাপ্পুর ‘ডান হাত’ প্রচারে! কাঁকুলিয়া কাণ্ডের অভিযুক্তকে নিয়ে কসবায় জাভেদ খান, তুঙ্গে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬
সোনা পাপ্পুর ‘ডান হাত’ প্রচারে! কাঁকুলিয়া কাণ্ডের অভিযুক্তকে নিয়ে কসবায় জাভেদ খান, তুঙ্গে বিতর্ক

কলকাতা: নির্বাচনের প্রাক্কালে ফের বিতর্কের মুখে তৃণমূল কংগ্রেস। এবার কসবার তৃণমূল প্রার্থী জাভেদ খানের হয়ে ভোটপ্রচারে দেখা গেল কাঁকুলিয়া ডাবল মার্ডার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ধৃত এবং পরবর্তীতে জামিনপ্রাপ্ত ‘কুখ্যাত’ দুষ্কৃতী বাবুসোনাকে। অপরাধ জগতের পরিচিত মুখ এবং সোনা পাপ্পুর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত এই বাবুসোনাকে প্রচারের সামনের সারিতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।


২০২১ সালের অক্টোবর মাসে গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডে কর্পোরেট কর্তা সুবীর চাকি ও তাঁর গাড়ির চালক রবীন মণ্ডলকে নৃশংসভাবে খুন করা হয়। সেই মামলার তদন্তে অস্ত্র আইনে গ্রেফতার হয়েছিল বাবুসোনা। বর্তমানে সে জামিনে মুক্ত। আজ ৯১ নম্বর ওয়ার্ডে জাভেদ খানের হয়ে সাদা গেঞ্জি পরে বাড়ি-বাড়ি গিয়ে ভোট চাইতে দেখা যায় তাকে। মিছিলে প্রার্থীর পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়ও।


এই ঘটনা জানাজানি হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ ঘাসফুল শিবির। বিতর্ক নিয়ে কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, "পাড়ায় প্রচার হলে কেউ যদি স্বতঃস্ফূর্তভাবে থাকে, তাকে কি আমরা বের করে দেব? এটা সম্ভব নয়। বাবুসোনা ওই পাড়াতেই থাকেন। আমরা যখন তাঁর এলাকায় প্রচারে ঢুকেছি, তখন তিনি বাড়িতেই ছিলেন এবং মিছিলে যোগ দেন। এখন প্রতিটি পাড়ায় যদি কারও বিরুদ্ধে মামলা থাকে আর তারা থাকলে প্রচার করা যাবে না - এমনটা হয় না।"


একসময় যারা কাঁকুলিয়া-কাণ্ডের অপরাধীদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছিলেন, আজ তাদের পাশেই অভিযুক্তকে দেখে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। তাদের দাবি, নির্বাচনের সময় এলাকা দখল ও ভোটারদের ভয় দেখাতেই এই ধরনের সমাজবিরোধীদের ব্যবহার করছে শাসকদল।

বিষয় : TMC Babusona

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


সোনা পাপ্পুর ‘ডান হাত’ প্রচারে! কাঁকুলিয়া কাণ্ডের অভিযুক্তকে নিয়ে কসবায় জাভেদ খান, তুঙ্গে বিতর্ক

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image
কলকাতা: নির্বাচনের প্রাক্কালে ফের বিতর্কের মুখে তৃণমূল কংগ্রেস। এবার কসবার তৃণমূল প্রার্থী জাভেদ খানের হয়ে ভোটপ্রচারে দেখা গেল কাঁকুলিয়া ডাবল মার্ডার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ধৃত এবং পরবর্তীতে জামিনপ্রাপ্ত ‘কুখ্যাত’ দুষ্কৃতী বাবুসোনাকে। অপরাধ জগতের পরিচিত মুখ এবং সোনা পাপ্পুর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত এই বাবুসোনাকে প্রচারের সামনের সারিতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।২০২১ সালের অক্টোবর মাসে গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডে কর্পোরেট কর্তা সুবীর চাকি ও তাঁর গাড়ির চালক রবীন মণ্ডলকে নৃশংসভাবে খুন করা হয়। সেই মামলার তদন্তে অস্ত্র আইনে গ্রেফতার হয়েছিল বাবুসোনা। বর্তমানে সে জামিনে মুক্ত। আজ ৯১ নম্বর ওয়ার্ডে জাভেদ খানের হয়ে সাদা গেঞ্জি পরে বাড়ি-বাড়ি গিয়ে ভোট চাইতে দেখা যায় তাকে। মিছিলে প্রার্থীর পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়ও।এই ঘটনা জানাজানি হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ ঘাসফুল শিবির। বিতর্ক নিয়ে কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, "পাড়ায় প্রচার হলে কেউ যদি স্বতঃস্ফূর্তভাবে থাকে, তাকে কি আমরা বের করে দেব? এটা সম্ভব নয়। বাবুসোনা ওই পাড়াতেই থাকেন। আমরা যখন তাঁর এলাকায় প্রচারে ঢুকেছি, তখন তিনি বাড়িতেই ছিলেন এবং মিছিলে যোগ দেন। এখন প্রতিটি পাড়ায় যদি কারও বিরুদ্ধে মামলা থাকে আর তারা থাকলে প্রচার করা যাবে না - এমনটা হয় না।"একসময় যারা কাঁকুলিয়া-কাণ্ডের অপরাধীদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছিলেন, আজ তাদের পাশেই অভিযুক্তকে দেখে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। তাদের দাবি, নির্বাচনের সময় এলাকা দখল ও ভোটারদের ভয় দেখাতেই এই ধরনের সমাজবিরোধীদের ব্যবহার করছে শাসকদল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার