Hidden Stories (বাংলা)
সর্বশেষ

প্রকাশিত হলো তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট, নাম ফেরাতে আজই ট্রাইবুনালে আবেদনের সুযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬
প্রকাশিত হলো তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট, নাম ফেরাতে আজই ট্রাইবুনালে আবেদনের সুযোগ
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের নির্বাচনী আবহে ভোটার তালিকা নিয়ে টানাপড়েনের মাঝেই বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। শনিবার গভীর রাতে তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পাশাপাশি চালু করা হলো বিশেষ 'ট্রাইবুনাল পোর্টাল'। যে সমস্ত ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁরা আজ রবিবার থেকেই এই ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন।


ভোটার তালিকায় নাম ফেরাতে সাধারণ মানুষ ঘরে বসেই অনলাইন আবেদন করতে পারবেন। তার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:


১. প্রথমে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট eci.gov.in-এ যেতে হবে।

২. সেখানে গিয়ে 'Submit Appeal for Individuals (Under Adjudication)' অপশনে ক্লিক করতে হবে।

৩. এরপর নতুন একটি পেজ খুললে মোবাইল নম্বর বা এপিক (EPIC) নম্বর দিয়ে লগ-ইন করতে হবে।

৪. নাম বাদ পড়া ভোটারের পরিচয়পত্রের তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে।

৫. আবেদনকারীকে তাঁর পিনকোডসহ পুরো ঠিকানা (২৫০ শব্দের মধ্যে), আপিলের সংক্ষিপ্ত বিবরণ (১০০০ শব্দের মধ্যে) এবং কেন আবেদন করছেন তার কারণ (৫০০ শব্দের মধ্যে) লিখে সাবমিট করতে হবে।


অনলাইনের পাশাপাশি অফলাইনেও জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক বা মহকুমা শাসকের দপ্তরে গিয়ে সরাসরি আবেদন করার সুযোগ থাকছে।

আদালতের নির্দেশ মেনে দ্রুত কাজ শুরু করতে ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতি ও বিচারকদের নিয়ে এই বিশেষ ট্রাইবুনাল গঠন করা হয়েছে। এদিকে শনিবার রাত থেকেই প্রতিদিন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ শুরু করেছে কমিশন। তৃতীয় অতিরিক্ত তালিকায় নতুন করে প্রায় ২ লক্ষ নাম যুক্ত হলেও, বাদ যাওয়ার হিড়িক নিয়েও তৈরি হয়েছে বিতর্ক।


সূত্রের খবর, দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শেষে প্রায় ১৪ লক্ষ নাম বাদ পড়েছে, যার সিংহভাগই মহিলা ও সংখ্যালঘু ভোটার। আজ রবিবার চতুর্থ অতিরিক্ত তালিকা প্রকাশের কথা রয়েছে। তবে চূড়ান্ত তালিকা থেকে ঠিক কত নাম বাদ গেল বা নতুন কত যুক্ত হলো, সেই পরিসংখ্যান এখনও স্পষ্ট করেনি কমিশন।

বিষয় : BreakingNewsMurshidabad ELECTION COMMISSION VOTERLIST VOTERCARD TRIBUNALPORTAL VOTERGUIDELINE KOLKTATA

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


প্রকাশিত হলো তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট, নাম ফেরাতে আজই ট্রাইবুনালে আবেদনের সুযোগ

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের নির্বাচনী আবহে ভোটার তালিকা নিয়ে টানাপড়েনের মাঝেই বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। শনিবার গভীর রাতে তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পাশাপাশি চালু করা হলো বিশেষ 'ট্রাইবুনাল পোর্টাল'। যে সমস্ত ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁরা আজ রবিবার থেকেই এই ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন।ভোটার তালিকায় নাম ফেরাতে সাধারণ মানুষ ঘরে বসেই অনলাইন আবেদন করতে পারবেন। তার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:১. প্রথমে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট eci.gov.in-এ যেতে হবে।২. সেখানে গিয়ে 'Submit Appeal for Individuals (Under Adjudication)' অপশনে ক্লিক করতে হবে।৩. এরপর নতুন একটি পেজ খুললে মোবাইল নম্বর বা এপিক (EPIC) নম্বর দিয়ে লগ-ইন করতে হবে।৪. নাম বাদ পড়া ভোটারের পরিচয়পত্রের তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে।৫. আবেদনকারীকে তাঁর পিনকোডসহ পুরো ঠিকানা (২৫০ শব্দের মধ্যে), আপিলের সংক্ষিপ্ত বিবরণ (১০০০ শব্দের মধ্যে) এবং কেন আবেদন করছেন তার কারণ (৫০০ শব্দের মধ্যে) লিখে সাবমিট করতে হবে।অনলাইনের পাশাপাশি অফলাইনেও জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক বা মহকুমা শাসকের দপ্তরে গিয়ে সরাসরি আবেদন করার সুযোগ থাকছে।আদালতের নির্দেশ মেনে দ্রুত কাজ শুরু করতে ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতি ও বিচারকদের নিয়ে এই বিশেষ ট্রাইবুনাল গঠন করা হয়েছে। এদিকে শনিবার রাত থেকেই প্রতিদিন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ শুরু করেছে কমিশন। তৃতীয় অতিরিক্ত তালিকায় নতুন করে প্রায় ২ লক্ষ নাম যুক্ত হলেও, বাদ যাওয়ার হিড়িক নিয়েও তৈরি হয়েছে বিতর্ক।সূত্রের খবর, দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শেষে প্রায় ১৪ লক্ষ নাম বাদ পড়েছে, যার সিংহভাগই মহিলা ও সংখ্যালঘু ভোটার। আজ রবিবার চতুর্থ অতিরিক্ত তালিকা প্রকাশের কথা রয়েছে। তবে চূড়ান্ত তালিকা থেকে ঠিক কত নাম বাদ গেল বা নতুন কত যুক্ত হলো, সেই পরিসংখ্যান এখনও স্পষ্ট করেনি কমিশন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার