Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নেপালে ‘শাহী’ শাসন! গদিতে বসেই ওলিকে জেল, নিষিদ্ধ ছাত্র রাজনীতি; ভারতের প্রতিবেশী রাষ্ট্রে কি গণতন্ত্র বিপন্ন?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬
নেপালে ‘শাহী’ শাসন! গদিতে বসেই ওলিকে জেল, নিষিদ্ধ ছাত্র রাজনীতি; ভারতের প্রতিবেশী রাষ্ট্রে কি গণতন্ত্র বিপন্ন?

কাঠমাণ্ডু: শপথ নেওয়ার পর মাত্র ৭২ ঘণ্টা পার হয়েছে কি হয়নি! আর, এর মধ্যেই হিমালয়ের কোলে প্রতিবেশী রাষ্ট্র নেপালে কার্যত ঝোড়ো ব্যাটিং শুরু করলেন নতুন প্রধানমন্ত্রী বালেন শাহ। তবে তাঁর এই ‘অ্যাকশন প্ল্যান’ ঘিরেই এখন দানা বাঁধছে বিতর্ক। ক্ষমতা দখলের ৪৮ ঘণ্টার মধ্যে ১০০ দফার সংস্কার কর্মসূচি ঘোষণা করে একদিকে যেমন চমকে দিয়েছেন তিনি, তেমনই বিরোধীদের ধরপাকড় আর ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে ‘স্বৈরাচারী’ তকমাও সেঁটে গিয়েছে তাঁর গায়ে!


বালেন শাহের সরকারের সবথেকে বড় এবং বিতর্কিত সিদ্ধান্ত হল, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করা। আগামী ৯০ দিনের মধ্যে সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক সংগঠন হটিয়ে অরাজনৈতিক ‘স্টুডেন্ট কাউন্সিল’ গড়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু ছাত্র নয়, সরকারি কর্মচারী এবং শিক্ষকদেরও কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকা বা ট্রেড ইউনিয়ন করার অধিকার কেড়ে নিয়েছেন বালেন। তাঁর সাফ কথা, প্রশাসন ও শিক্ষাঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই এই ‘সার্জিকাল স্ট্রাইক’।


বালেন শাহের দাপটে কাঁপছে নেপালের বিরোধী শিবির। গত সেপ্টেম্বরের ‘জেন-জি’ আন্দোলনে পড়ুয়াদের মৃত্যুর ঘটনায় দায়ী করে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং প্রাক্তন মন্ত্রী রমেশ লেখককে। এমনকী, শিশু নির্যাতনের পুরনো মামলা খুঁড়ে বের করে শ্রীঘরে পাঠানো হয়েছে বিধায়ক রেখা শর্মাকে। সমালোচকদের প্রশ্ন, যে ছাত্র আন্দোলনের উপর ভর করে বালেন ক্ষমতায় এলেন, গদিতে বসেই কি তাঁদের ডানা ছেঁটে দিচ্ছেন তিনি? দুর্নীতিদমনের নামে কি আদতে বিরোধী কণ্ঠরোধের চেষ্টা চলছে?

বালেন শাহ সরকার অবশ্য বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, আন্দোলনে নিহত ২৭ জন ছাত্রের পরিবারকে সরকারি চাকরি দিয়ে তারা প্রতিশ্রুতি রক্ষা করেছে। পাশাপাশি, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ইঙ্গিতও দিয়েছেন বালেন। তবে ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেপালে যদি গণতন্ত্রের টুঁটি টিপে ধরে একনায়কতন্ত্র কায়েম হয়, তাহলে তার আঁচ ভারতের গায়েও পড়বে। দিল্লির জন্য এটি এখন বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিষয় : BALEN SHAH Balen SHah Arrested Oli Nepal New Prime Minister

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


নেপালে ‘শাহী’ শাসন! গদিতে বসেই ওলিকে জেল, নিষিদ্ধ ছাত্র রাজনীতি; ভারতের প্রতিবেশী রাষ্ট্রে কি গণতন্ত্র বিপন্ন?

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image
কাঠমাণ্ডু: শপথ নেওয়ার পর মাত্র ৭২ ঘণ্টা পার হয়েছে কি হয়নি! আর, এর মধ্যেই হিমালয়ের কোলে প্রতিবেশী রাষ্ট্র নেপালে কার্যত ঝোড়ো ব্যাটিং শুরু করলেন নতুন প্রধানমন্ত্রী বালেন শাহ। তবে তাঁর এই ‘অ্যাকশন প্ল্যান’ ঘিরেই এখন দানা বাঁধছে বিতর্ক। ক্ষমতা দখলের ৪৮ ঘণ্টার মধ্যে ১০০ দফার সংস্কার কর্মসূচি ঘোষণা করে একদিকে যেমন চমকে দিয়েছেন তিনি, তেমনই বিরোধীদের ধরপাকড় আর ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে ‘স্বৈরাচারী’ তকমাও সেঁটে গিয়েছে তাঁর গায়ে!বালেন শাহের সরকারের সবথেকে বড় এবং বিতর্কিত সিদ্ধান্ত হল, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করা। আগামী ৯০ দিনের মধ্যে সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক সংগঠন হটিয়ে অরাজনৈতিক ‘স্টুডেন্ট কাউন্সিল’ গড়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু ছাত্র নয়, সরকারি কর্মচারী এবং শিক্ষকদেরও কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকা বা ট্রেড ইউনিয়ন করার অধিকার কেড়ে নিয়েছেন বালেন। তাঁর সাফ কথা, প্রশাসন ও শিক্ষাঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই এই ‘সার্জিকাল স্ট্রাইক’।বালেন শাহের দাপটে কাঁপছে নেপালের বিরোধী শিবির। গত সেপ্টেম্বরের ‘জেন-জি’ আন্দোলনে পড়ুয়াদের মৃত্যুর ঘটনায় দায়ী করে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং প্রাক্তন মন্ত্রী রমেশ লেখককে। এমনকী, শিশু নির্যাতনের পুরনো মামলা খুঁড়ে বের করে শ্রীঘরে পাঠানো হয়েছে বিধায়ক রেখা শর্মাকে। সমালোচকদের প্রশ্ন, যে ছাত্র আন্দোলনের উপর ভর করে বালেন ক্ষমতায় এলেন, গদিতে বসেই কি তাঁদের ডানা ছেঁটে দিচ্ছেন তিনি? দুর্নীতিদমনের নামে কি আদতে বিরোধী কণ্ঠরোধের চেষ্টা চলছে?বালেন শাহ সরকার অবশ্য বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, আন্দোলনে নিহত ২৭ জন ছাত্রের পরিবারকে সরকারি চাকরি দিয়ে তারা প্রতিশ্রুতি রক্ষা করেছে। পাশাপাশি, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ইঙ্গিতও দিয়েছেন বালেন। তবে ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেপালে যদি গণতন্ত্রের টুঁটি টিপে ধরে একনায়কতন্ত্র কায়েম হয়, তাহলে তার আঁচ ভারতের গায়েও পড়বে। দিল্লির জন্য এটি এখন বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার