Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বৈধ ভোটারের নাম বাদ কেন? সিইও দপ্তরে অভিষেক, কমিশনের বাইরে তৃণমূলের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬
বৈধ ভোটারের নাম বাদ কেন? সিইও দপ্তরে অভিষেক, কমিশনের বাইরে তৃণমূলের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র
সিইও দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়

রাজ্যে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক এবার সরাসরি পৌঁছে গেল নির্বাচন কমিশনের দোরগোড়ায়। সোমবার সপ্তাহের শুরুতেই উত্তপ্ত হয়ে উঠল শিপিং কর্পোরেশন স্ট্রিটে অবস্থিত মুখ্য নির্বাচন আধিকারিক (সিইও)-এর দপ্তর। একাধিক বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগে এদিন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, নয়না বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন এবং শ্রেয়া পাণ্ডেকে সঙ্গে নিয়ে কমিশনের দপ্তরে পৌঁছান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই রাজ্যে ভোটার তালিকা থেকে প্রায় ৬৪ লক্ষ নাম বাদ পড়া এবং ৬০ লক্ষ নাম ‘বিবেচনাধীন’ থাকা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, একের পর এক সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হলেও সেখানে স্বচ্ছতা নেই। জনসমক্ষে তথ্য না এনে চক্রান্ত করা হচ্ছে বলেও দাবি করেন তৃণমূল নেত্রী। এই প্রেক্ষাপটেই এদিন কমিশনের দপ্তরে সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে দীর্ঘ বৈঠক করতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেকের আসার খবর চাউর হতেই কমিশনের দপ্তরের বাইরে ভিড় জমাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে কমিশনের বিরুদ্ধে লাগাতার স্লোগান দিতে থাকেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে কমিশনের ভেতরে মোতায়েন করা হয় বিশাল কেন্দ্রীয় বাহিনী এবং বাইরে নিরাপত্তার দায়িত্বে ছিল কলকাতা পুলিশ।


তৃণমূলের এই বিক্ষোভ ও বৈঠককে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা তথা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি সাফ জানান, “কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন ভাঙলে আইন অনুযায়ী নিশ্চয় ব্যবস্থা হবে।” সব মিলিয়ে ভোটার তালিকার নিষ্পত্তি এবং রাজনৈতিক পাল্টাপাল্টি অভিযোগে এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি।

হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : BengalPolitics ElectionCommission AbhishekBanerjee

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


বৈধ ভোটারের নাম বাদ কেন? সিইও দপ্তরে অভিষেক, কমিশনের বাইরে তৃণমূলের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image
রাজ্যে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক এবার সরাসরি পৌঁছে গেল নির্বাচন কমিশনের দোরগোড়ায়। সোমবার সপ্তাহের শুরুতেই উত্তপ্ত হয়ে উঠল শিপিং কর্পোরেশন স্ট্রিটে অবস্থিত মুখ্য নির্বাচন আধিকারিক (সিইও)-এর দপ্তর। একাধিক বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগে এদিন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, নয়না বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন এবং শ্রেয়া পাণ্ডেকে সঙ্গে নিয়ে কমিশনের দপ্তরে পৌঁছান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।ইতিমধ্যেই রাজ্যে ভোটার তালিকা থেকে প্রায় ৬৪ লক্ষ নাম বাদ পড়া এবং ৬০ লক্ষ নাম ‘বিবেচনাধীন’ থাকা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, একের পর এক সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হলেও সেখানে স্বচ্ছতা নেই। জনসমক্ষে তথ্য না এনে চক্রান্ত করা হচ্ছে বলেও দাবি করেন তৃণমূল নেত্রী। এই প্রেক্ষাপটেই এদিন কমিশনের দপ্তরে সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে দীর্ঘ বৈঠক করতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়।অভিষেকের আসার খবর চাউর হতেই কমিশনের দপ্তরের বাইরে ভিড় জমাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে কমিশনের বিরুদ্ধে লাগাতার স্লোগান দিতে থাকেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে কমিশনের ভেতরে মোতায়েন করা হয় বিশাল কেন্দ্রীয় বাহিনী এবং বাইরে নিরাপত্তার দায়িত্বে ছিল কলকাতা পুলিশ।তৃণমূলের এই বিক্ষোভ ও বৈঠককে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা তথা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি সাফ জানান, “কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন ভাঙলে আইন অনুযায়ী নিশ্চয় ব্যবস্থা হবে।” সব মিলিয়ে ভোটার তালিকার নিষ্পত্তি এবং রাজনৈতিক পাল্টাপাল্টি অভিযোগে এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার